বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক ইন্টারফেস সিস্টেমের মধ্যে পার্থক্য I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক ইন্টারফেস সিস্টেমের মধ্যে পার্থক্য – যা অধ্যায় ২ ”ভিজ্যুয়াল বেসিকের ধারণাসমূহ” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক ইন্টারফেস সিস্টেমের মধ্যে পার্থক্য I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক ইন্টারফেস সিস্টেমের মধ্যে পার্থক্য

 

নিম্নে বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক ইন্টারফেস সিস্টেমের পার্থক্য উল্লেখ করা হল:

বর্ণভিত্তিক ইউজার ইন্টারফেস চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেস
যে ইউজার ইন্টারফেস সিস্টেমে ইন্টারফেসিং এর ক্ষেত্রে ক্যারেক্টার (বর্ণ) ব্যবহৃত হয় তাকে বর্ণভিত্তিক ইউজার ইন্টারফেস বলে।
যে ইউজার ইন্টারফেস সিস্টেমে ইন্টারফেসিং এর ক্ষেত্রে গ্রাফিক্স (চিত্র) ব্যবহৃত হয় তাকে চিত্রভিত্তিক (Graphic) ইউজার ইন্টারফেস বলে।
এ পদ্ধতিতে ইন্টারফেস ডিভাইস হিসাবে কী বোর্ড (Key board) ব্যবহৃত হয়।
এ পদ্ধতিতে ইন্টারফেস ডিভাইস হিসাবে মাউস। (Mouse) ব্যবহৃত হয়।
এ পদ্ধতিতে কী বোর্ডের মাধ্যমে কমান্ড (Command) লিখে কোন কার্য সম্পন্ন করা হয়।
এ পদ্ধতিতে কোন নির্দিষ্ট অপশনে মাউসের মাধ্যমে Click করে কোন কার্য সম্পন্ন করা হয়।
এতে কমান্ড মুখস্থ করার ঝামেলা বিদ্যমান। এতে কোন কমান্ড মুখস্থ করার প্রয়োজন নেই।
প্রতিটি নতুন অ্যাপ্লিকেশনে (Application) ব্যবহারকারীকে নতুন করে কমান্ড শিখে নিতে হয়। এ পদ্ধতিতে এ ধরনের কোন অসুবিধা নেই।
প্রতিটি নতুন অ্যাপ্লিকেশনে ব্যবহারকারী কে নতুন করে কমান্ড মুখস্থ করা ও অ্যাপ্লিকেশনটির ব্যবহার সম্পর্কে জ্ঞাত হউওার জন্য সময়ের অপচয় হয় ।
এ ধরনের ইন্টারফেস সিস্টেমে এরূপ কোন সমস্যা নেই বিধায় সময়ের অপচয় রোধ করা যায়।
এ প্রক্রিয়াটি কঠিন। ফলে ব্যবহারকারী স্বাচ্ছন্দে ও স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারে না।
এ প্রক্রিয়াটি সহজ, ফলে ব্যবহারকারীগণ স্বচ্ছন্দে ও স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে।
অতীতে কেবল বর্ণভিত্তিক ইউজার ইন্টারফেস সিস্টেমই ব্যবহার হত।
বর্তমানে বর্ণভিত্তিক ইউজার ইন্টারফেস সিস্টেমের পাশাপাশি। চিত্র ভিত্তিক পদ্ধতিটি ও সমানতালে ব্যবহৃত হচ্ছে।
সর্বোপরি বর্ণভিত্তিক ইউজার ইন্টারফেস সিস্টেমটি। ইউজার ফ্রেন্ডলি নয়।
সর্বোপরি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সিস্টেমটি ইউজার ফ্রেন্ডলি।
উদাহরণ : DOS supported সকল ধরনের সফট্ওয়্যার।
উদাহরণ। Windows supported সকল ধরনের সফট্ওয়্যার।

 

বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক ইন্টারফেস সিস্টেমের মধ্যে পার্থক্য I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

Leave a Comment