গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া কোর্স

গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া কোর্স এর পরিচয়। গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া কোর্স [Graphics Design & Multimedia Course] কোর্সটি BTEB-র ৩৬০ ঘন্টার কোর্সের একটি। বাংলাদেশের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন মেয়াদের অনেক গুলো কোর্স রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে প্রচারণা ও জনসচেতনতার অভাবে কোর্সগুলোতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী পাওয়া যায় না।

আমারা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে কোর্সগুলো পরিচিত করার। আমরা কোর্সগুলো সংশ্লিষ্ট লোকদের সাক্ষাৎকারের পাশাপাশি কোর্সগুলোর ডিজাইন, সম্ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে তথ্যচিত্র প্রকাশ করবো। এই পর্বে কথা বলেছেন কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ মোহাম্মদ মিজানুর রহমান।

 

গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া কোর্স

 

সূচনা

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারনও বিদ্যমান চোখের সামনেই। ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশির ভাগই বানায় গ্রাফিক্স ডিজাইনাররা।

ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া কভার ফটো, টেলিভিশন কমার্শিয়াল, ইত্যাদির সবকিছুই গ্রাফিক্স ডিজাইন এর কাজের ভেতরে পড়ে।

এসব কারনেই গ্রাফিক্স ডিজাইন-এর গুরুত্ব দিনকে দিন বেড়েই চলেছে। তাই আপনি যদি আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে গ্রাফিক্স- ডিজাইন শিখবেন, তাহলে অবশ্যই এটি আপনার জীবনে নেওয়া অন্যতম একটা ফলপ্রসূ সিদ্ধান্ত হতে পারে।

যাহোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, গ্রাফিক্স ডিজাইন কি ও গ্রাফিক্স -ডিজাইন কিভাবে শিখবেন। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর এই আর্টিকেলটি থেকেই পেয়ে যাবেন।

 

Graphic Design

 

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি ম্যাসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা ও বিভিন্ন সেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য বা ম্যাসেজগুলো হয় মার্কেটিং সম্পর্কিত।

মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর রয়েছে গ্রাফিক্স- ডিজাইনের আওতায়। গার্মেন্টস সেক্টর তার মধ্যে অন্যতম। গার্মেন্টস খাতের যেকোনো পণ্য তৈরি করার আগে এর ডিজাইন করতে হয়।

আর আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর পৃথিবী বিখ্যাত। তাই এ খাতে যোগ দিলে সেটি আপনার ক্যারিয়ারের জন্য খুবই উপকারী হবে।

আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজের সুযোগ পাবেন যদি দক্ষ ডিজাইনার হতে পারেন। পাশাপাশি আপনি ফ্রিলান্সিং করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে এই ডিজাইনিং প্রয়োজন হয়।

ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন কেন এতো জনপ্রিয়?

ক্যারিয়ার হিসেবে এই গ্রাফিক্স ডিজাইনিং কেন এতো জনপ্রিয় তা অনেক মানুষেরই কৌতূহল। আসলে সত্যি কথা বলতে গেলে এর অসংখ্য কারন রয়েছে। যে কেউই চাইবে এমন একটি পেশা নির্ধারণ করার জন্য যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। চলুন দেখে আসি গ্রাফিক্স -ডিজাইন ক্যারিয়ার হিসাবে কেন এতো জনপ্রিয়ঃ

সৃজনশীল পেশা

গ্রাফিক্স ডিজাইন পরিপূর্ণরুপে একটি সৃজনশীল পেশা। এই পেশায় আপনার সৃজনশীলতাই আপনার মূল হাতিয়ার, পুঁথিগত বিদ্যা এখানে তেমন একটা কাজে আসে না। আপনি যদি সৃজনশীল না হন, তাহলে আপনি এই সেক্টরে উন্নতি করতে পারবেন না।

গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার সঠিকভাবে না জানলে আপনি আপনার সৃজনশীলতা সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন না। আপনাকে অনেক চর্চা এবং ধৈর্য্যের সাথে বিভিন্ন প্রজেক্ট করতে হবে নিজের কাজের পারদর্শিতা বাড়িয়ে নেয়ার জন্যে।

আপনি হয়ত অনেক ডিজাইন অনলাইনে পাবেন, কিন্তু নিজেকে যদি সেই ফ্রি ডিজাইনগুলোর মধ্যেই আটকে রাখেন তাহলে আপনার জন্যে এই পেশা নয়। আপনাকে নিজেকে শেখার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

আপনি যত বেশি সৃজনশীলতার সাথে আপনার আইডিয়া ফুটিয়ে তুলতে পারবেন ততই আপনার কাজের কোয়ালিটি উন্নত হবে। আপনি যদি আপনার সৃজনশীলতাকে স্বাধীনভাবে ফুটিয়ে তুলতে ভালবাসেন তাহলে গ্রাফিক্স -ডিজাইন পেশায় আপনি উন্নতি করতে পারবেন।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

উচ্চতর চাহিদা

বর্তমান বিশ্বে ভিজুয়াল কনটেন্ট সব থেকে বেশি পপুলার হচ্ছে। সাথে সাথে গ্রাফিক্স ডিজাইনও অনেক বেশি চাহিদাপূর্ণ হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইটের কাজের জন্যে এখন গ্রাফিক্স- ডিজাইন অপরিহার্য হয়ে উঠেছে।

গ্রাফিক্স- ডিজাইনের প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে, কারন এই ইন্ডাস্ট্রিতে পেশাগত মানুষ হাতে গোনা। আপনি যদি নিজেকে এই কাজে পারদর্শী করে তুলতে পারেন তাহলে বিশ্বের অনেক বড় বড় কোম্পানিতে চাকরি পেতে পারেন। যেখানে আপনার বেতনের পরিমাণ তুলনামূলক অনেক বেশি।

বাড়িতে বসে কাজের সুযোগ

গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি যেকোন জায়গায় বসে এই কাজ করতে পারেন। আপনাকে কোন অফিসে বসে কাজ করতে হবে না। আপনি চাইলে ঘরে বসে কাজ করতে পারেন।

শুধু মাত্র একটি ল্যাপটপ ও প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করেই আপনি কাজ শুরু করতে পারবেন যেকোন জায়াগায় বসে। এই পেশাটা সম্পূর্ণরূপে কাজের পারদর্শিতার উপরে নির্ভর করে বলে, শিক্ষাগত যোগ্যতা খুব বেশি জরুরী হিসাবে ধরা হয় না। আপনি যদি পারদর্শী হন, তাহলেই আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন।

 

 

কাজের স্বাধীনতা

গ্রাফিক্স ডিজাইনাররা স্বাভাবিকভাবে স্বাধীনচেতা হন। তারা স্বাধীনভাবে কাজ করতে ভালবাসেন। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি নিজে নিজেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। আপনি নিজের পোর্টফোলিও ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে নিজেই কাজ করতে পারেন।

আপনি অনলাইনে অনেক প্লাটফর্ম পাবেন যেখানে আপনি নিজের একাউন্ট ক্রিয়েট করে নিজের কাজগুলো প্রদর্শন করে রাখতে পারেন। আপনার কাজ দেখে যদি কারো ভাল লাগে তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে তাদের প্রোজেক্টে কাজ করার জন্যে।

আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে এখনই কাজ শুরু করে দিতে পারেন। ঘুড়ি লার্নিং এর গ্রাফিক্স- ডিজাইন কোর্সে এখনই রেজিস্ট্রেশন করুন এবং গ্রাফিক্স -ডিজাইন শেখা শুরু করে দিন।

 

গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া কোর্স এর বিস্তারিত :

 

আরও পড়ুনঃ

Leave a Comment