আইসিটি গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : এবার গোটা অ্যাানিমেশন শো এর স্ক্রিপ্ট লিখল চ্যাঠজিপিটি, অর্থের বিনিময়ে ভেরিফাইড প্রফাইল দেয়া হচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামে, টেকসই ও পচনশীল কাচ তৈরির চেষ্টা, শিশুদের হাতে বানানো মডেল রকেট, ওড়ানো হলো আকাশে, সিরিকে দিয়ে যেভাবে ছবি তুলাবেন, মাইক্রোসফট টিমসে যুক্ত হলো ত্রিডি অ্যাভাটার, আইওএসে টুইটের বুকমার্ক সংখ্যা দেখা যাবে, ভয়েস স্ট্যাটাস সুবিধা আইফোনে

Table of Contents
এবার গোটা অ্যাানিমেশন শো এর স্ক্রিপ্ট লিখল চ্যাঠজিপিটি | সারা সপ্তাহের খবর
এবার গোটা অ্যাানিমেশন শো এর স্ক্রিপ্ট লিখল চ্যাঠজিপিটি
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যানিমেটেড শো ‘সাউথ পার্ক’–এর নতুন পর্বের চিত্রনাট্য লিখেছে এই চ্যাটজিপিটি। তবে একা নয়, সিরিজের সহনির্মাতা ট্রে পার্কারের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছে চ্যাটজিপিটি। আর তাই অ্যানিমেশন শোতে পার্কারের সঙ্গে সহলেখক হিসেবে চ্যাটজিপিটির নামও উল্লেখ করা হয়েছে। চ্যাটবটের মাধ্যমে টেলিভিশন শোর চিত্রনাট্য লেখার ঘটনা এবারই প্রথম।
অর্থের বিনিময়ে ভেরিফাইড প্রফাইল দেয়া হচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামে
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর এবার যুক্তরাষ্ট্রে অর্থের বিনিময়ে নীল টিক দেওয়ার কার্যক্রম শুরু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ উদ্যোগের আওতায় প্রতি মাসে নির্দিষ্ট ফি প্রদান করে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নীল টিক ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষাসুবিধা পাওয়া যাবে।
টেকসই ও পচনশীল কাচ তৈরির চেষ্টা
সায়েন্স অ্যাডভান্সেস নামে বিজ্ঞান গবেষণার একটি জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে গবেষকেরা নতুন ধরনের পচনশীল ও পুনর্ব্যবহারযোগ্য (বায়োডিগ্রেডেবল ও বায়োরিসাইকেবল) কাচ উৎপাদনের কথা বলছেন। গবেষকদের ভাষ্য, জৈবিকভাবে উদ্ভূত অ্যামিনো অ্যাসিড বা পেপটাইড থেকে এ ধরনের নতুন রূপের কাচ তৈরি হবে। তাঁরা বলছেন, এ কাচ ব্যবহারের ফলে পরিবেশের ওপর তেমন নেতিবাচক প্রভাব পড়বে না।

শিশুদের হাতে বানানো মডেল রকেট, ওড়ানো হলো আকাশে
শিশুরা নিজেরাই মডেল রকেট তৈরি করেছে। তাদের বানানো রকেট আকাশেও উৎক্ষেপণ করা হয়েছে। এর মাধ্যমে তারা রকেটের বিভিন্ন যন্ত্রাংশ, ইতিহাস, রকেটের কার্যপ্রণালী, গাণিতিক হিসাব সম্পর্কে জেনেছে। গাণিতিক হিসাবের মাধ্যমে কীভাবে একটা রকেট আকাশে উড়তে পারে, সে ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। শিশুরা তিন ধরনের মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকল রকেট তৈরি করেছে।
সিরিকে দিয়ে যেভাবে ছবি তুলাবেন
আইফোনে বড় একটি সুবিধা হলো, এর উন্নত ক্যামেরা। হাতের কোনো ছোঁয়া ছাড়া, অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরিকে নির্দেশ দিয়েও ছবি তোলা যায়। আইফোনের শর্টকাট অ্যাপের গ্যালারিতে গিয়ে ‘সে চিজ (Say Cheese)’ শর্টকাট বের করুন। এবার অ্যাড শর্টকাটে ট্যাপ করে এটিকে সিরির নির্দেশের সঙ্গে যুক্ত করতে হবে। এবার ‘হেই সিরি, সে চিজ’ বলার সঙ্গে সঙ্গেই সিরি ছবি তুলতে শুরু করবে।
মাইক্রোসফট টিমসে যুক্ত হলো ত্রিডি অ্যাভাটার
সম্প্রতি মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপ হালনাগাদে প্রতিষ্ঠানটির ভিডিও সম্মেলন সফওয়্যার টিমসের সব ব্যবহারকারীর জন্য ত্রিমাত্রিক অ্যাভাটার যোগ করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে ত্রিমাত্রিক অ্যাভাটার ব্যবহার করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
আইওএসে টুইটের বুকমার্ক সংখ্যা দেখা যাবে
এখন থেকে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে দেওয়া কোন টুইটে কতজন বুকমার্ক দিয়েছেন, তা দেখা যাবে। পাশাপাশি প্রতিটি টুইটের রি–টুইট, মন্তব্য ও লাইকের সংখ্যা দেখানোর সুবিধাও চালু করেছে টুইটার। তবে এ সুবিধা শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র, অর্থাৎ আইফোন ও আইপ্যাডে পাওয়া যাবে। ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের সাপোর্ট অ্যাকাউন্ট থেকে দেওয়া এক টুইটে এ সুবিধার কথা জানানো হয়েছে।

ভয়েস স্ট্যাটাস সুবিধা আইফোনে
আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস স্ট্যাটাস পোস্ট করার সুযোগ চালু করেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে মুখের কথায় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করা যাবে। এ ছাড়া ছবিতে থাকা লেখা শনাক্তসহ সম্পাদনাও করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর ফলে আইফোন ব্যবহারকারীরা এখন হোয়াটসঅ্যাপে ভয়েস নোট রেকর্ড করে তা স্ট্যাটাস হিসেবে পোস্ট করতে পারবেন।
আরও দেখুনঃ
১ thought on “এবার গোটা অ্যাানিমেশন শো এর স্ক্রিপ্ট লিখল চ্যাঠজিপিটি | সারা সপ্তাহের খবর”