আমাদের আজকের আলোচনার বিষয় গাণিতিক এক্সপ্রেশন ও এর সমতুল্য VB এক্সপ্রেশন – যা অধ্যায় ৪ ”ভিজ্যুয়াল বেসিক অপারেটর ও এক্সপ্রেশন” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।
Table of Contents
গাণিতিক এক্সপ্রেশন ও এর সমতুল্য VB এক্সপ্রেশন
কতগুলো গাণিতিক অপারেটর, অপারেন্ড, ভেরিয়েবল ও কনস্ট্যান্টের
সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনই হচ্ছে গাণিতিক এক্সপ্রেশন (Arithmetic Expression)। যেমন-
c=a+b
x=b-a
X₁ = (-b + d)/(2*a)
sum = X + X₂ ইত্যাদি।
উপরোল্লিখিত গাণিতিক এক্সপ্রেশনসমূহকে ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামিং এ সরাসরি/হুবহু ব্যবহার করা যায় না। তাই এসব গাণিতিক এক্সপ্রেশনসমূহকে সমতুল্য VB এক্সপ্রেশনে রুপান্তর করে প্রোগ্রামে ব্যবহার করতে হয়। নিম্নে কতিপয় গাণিতিক এক্সপ্রেশন ও উহাদের সমতুল্য VB এক্সপ্রেশন উল্লেখ করা হল।

গাণিতিক অপারেটরের প্রেসিডেন্স
কোন এক্সপ্রেশনে একাধিক গাণিতিক অপারেটর ব্যবহৃত হলে কম্পাইলার যে অনুক্রমের (Order) ভিত্তিতে অপারেটরের অগ্রগণ্যতা নির্ধারণ করে তাকে গাণিতিক অপারেটরের প্রেসিডেন্স বলে।
এক্সপ্রেশনের মান নির্ণয়ের ক্ষেত্রে কোন এক্সপ্রেশনে একাধিক অপারেটর থাকলে কোনটির কাজ আগে হবে এবং কোনটির কাজ পরে হবে এসবের জন্য নির্ধারিত নিয়ম আছে। যেমন গাণিতিক অপারেটরের একই অনুক্রমের অপারেটরের কাজ বাম দিক থেকে ডান দিকে সম্পন্ন হয়। তবে রাশির মধ্যে বন্ধনী থাকলে বন্ধনীর কাজ আগে হয়। গাণিতিক অপারেটরের প্রেসিডেন্স নিম্নরূপ।
| অপারেটর | চিহ্ন | প্রসিডেল |
| Parentheses | ( ) | 1st Priority |
| Exponentiation | ∧ | 2nd Priority |
| Negation | – | 3rd Priority |
| Multiplication & Division | *,/ | 4th Priority |
| Integer Division | \ | 5th Priority |
| Modular Arithmetic | mod | 6th Priority |
| Addition & Subtraction | ( +,- ) | 7th Priority |
| String Concatenation | & | 8th Priority |
তুলনামূলক অপারেটরের প্রেসিডেন্সঃ ভিজ্যুয়াল বেসিকে ৬ ধরনের তুলনামূলক অপারেটর ব্যবহৃত হয়। নিম্নে তুলনামূলক অপারেটরসমূহের প্রেসিডেন্স উল্লেখ করা হল।
| অপারেটর | চিহ্ন | প্রসিডেল |
| Equality | ( =) | 1st Priority |
| Inequality | <> | 2nd Priority |
| Less than | <> | 3rd Priority |
| Greater than | > | 4th Priority |
| Less than or equal | <= | 5th Priority |
| Greater than or equal | >= | 6th Priority |
যৌক্তিক অপারেটরের প্রেসিডেন্সঃ ভিজ্যুয়াল বেসিকে ৬ ধরনের যৌক্তিক অপারেটর ব্যবহৃত হয়। নিম্নে যৌক্তিক অপারেটর সমূহের প্রেসিডেন্স উল্লেখ করা হল।
| অপারেটর | চিহ্ন | প্রসিডেল |
| Not | Not | 1st Priority |
| And | And | 2nd Priority |
| Or | Or | 3rd Priority |
| Xor | Xor | 4th Priority |
| Equ | Equ | 5th Priority |
| Imp | Imp | 6th Priority |
