ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর মারা গেছেন এর খবর দিয়ে শুরু করছি আইসিটি গুরুকুল নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

Table of Contents
ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর মারা গেছেন | সারা সপ্তাহের খবর
ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর মারা গেছেন
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির অন্যতম দিকপাল ও সমাজসেবী গর্ডন মুর গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ৯৪ বছর বয়সে মারা গেছেন। তিনি ১৯৫০-এর দশকে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ শুরু করেন এবং সহপ্রতিষ্ঠাতা হিসেবে চালু করেন ইন্টেল করপোরেশন। ইন্টেল এখন পৃথিবীর সবচেয়ে বড় মাইক্রোপ্রসেসর প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
চ্যাটজিপিটিতে ত্রুটি
গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। এর পর থেকেই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। তবে বাজারে আসার কিছুদিনের মধ্যেই কারিগরি ত্রুটির কবলে পড়েছে প্রযুক্তি বিশ্বে হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটি। এ ত্রুটির ফলে চাইলেই অন্য ব্যবহারকারীদের চ্যাটজিপিটি ব্যবহারের ইতিহাস ও খুঁটিনাটি তথ্য অন্যরা জানতে পারছেন।
গাড়ি পাহারা দেয় রোবট
পার্কিং লটে গাড়ি রেখে সুপারশপে কেনাকাটা করার সময় অনেকেরই মন পড়ে থাকে গাড়ির দিকে। মনে মনে ভাবতে থাকেন, গাড়ি চুরি হয়ে যায়নি তো। অন্য গাড়ি পার্ক করার সময় ধাক্কা দেওয়ার আশঙ্কাও উঁকি দেয় মনের কোণে। সমস্যার সমাধান দেবে ‘নাইটস্কোপ কে ৫’ রোবট।
মেটার সহায়তায় বাংলাদেশের নারী উদ্যোক্তা সফল
সফল নারী উদ্যোক্তাদের সহায়তা করতে এগিয়ে এসেছে শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। গত বছর মেটা তাদের ‘শিমিনসবিজনেস’ কর্মসূচি চালু করে বাংলাদেশে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও লাইটক্যাসল পার্টনার্সদের সঙ্গে মেটা বাংলাদেশে এই কর্মসূচি শুরু করে নতুন অনলাইন নারী উদ্যোক্তাদের প্রযুক্তি ব্যবহার ও সম্পর্ক তৈরিতে দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ত্রুটি
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বড় ধরনের নিরাপত্তাত্রুটির খোঁজ পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সরকারি সংস্থাটির দাবি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মোট ৫৩টি নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। এসব ত্রুটির মধ্যে বেশ কয়েকটি ভয়ংকর। আর তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উচ্চ নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে সংস্থাটি।
চ্যাটজিপিটির কথা বলে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি
ওয়েব ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। আর তাই এবার ব্রাউজারে ওপেনএআইর তৈরি চ্যাটজিপিটির এক্সটেনশন যোগ করার প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে একদল হ্যাকার।
বিংয়ের তথ্য অন্য সার্চ ইঞ্জিনকে না দেওয়ার হুমকি মাইক্রোসফটের
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণাই সত্যি হলো। ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় নিজেদের বিং সার্চ ইঞ্জিনের সার্চ তথ্য অন্য সার্চ ইঞ্জিনকে ব্যবহার করতে না দেওয়ার হুমকি দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের নিজস্ব গেমস স্টোর তৈরির পরিকল্পনা
আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য একটি মোবাইল গেমস অ্যাপ স্টোর তৈরি করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী বছরের শুরুর দিকে এই স্টোর উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
আরও দেখুনঃ
১ thought on “ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর মারা গেছেন | সারা সপ্তাহের খবর”