আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিস্টাল রিপোর্টের গুরুত্ব, বৈশিষ্ট্য ও টুল সমূহ – যা অধ্যায় ১১ ”প্রিন্টার অবজেক্ট” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ক্রিস্টাল রিপোর্টের গুরুত্ব, বৈশিষ্ট্য ও টুল সমূহ
ক্রিস্টাল রিপোর্ট (Crystal Report) হচ্ছে এমন একটি শক্তিশালী প্রোগ্রাম যাকে ব্যবহার করে Database Application Custom Report, List ও Label তৈরি করা যায়। Crystal Report এর সঙ্গে যখন Database কে Connect করা হয় তখন Selected field হতে Crystal Report টি data পড়ে এবং উহাদেরকে Report এ place করে।
ফলে ঐ সকল data ব্যবহার করে আরো জটিল ধরনের Value generate করা যায়। Crystal Report টি মূলত Database হতে প্রাপ্ত একাধিক Data Type নিয়ে কাজ করার জন্যই Design করা। Custom Report যে সকল Data Type নিয়ে কাজ করে সেগুলো হল-
- Number
- Currency
- Text
- Date ও
- Boolean data type ইত্যাদি।
Custom Report এ a wide range of built in tools ব্যবহৃত হয়। এ সকল Tools এর মাধ্যমে যে সকল কাজ করা যায়, যথাঃ
- হিসাব নিকাশ সম্পন্ন করা যায়।
- Sub Total Grand Total Calculate করা যায়।
- এক ধরনের Data Type কে অন্য ধরনের Data Type এ রূপান্তর করা যায়।
- Average (গড়) নির্ণয় করা যায়।
- Query তে ব্যবহৃত মোট Record সংখ্যা গননা করা যায়।
- নির্দিষ্ট বা বিশেষ (Specific) Value সমূহের উপস্থিতি পরীক্ষা (Test) করা যায়।
- Database Record সমূহকে Filtering করা যায়।
- Data Calculation সম্পন্ন করা যায়।
উল্লেখ্য যে, Database হতে সংগৃহীত Data কে Report এর যে কোন জায়গায় যে কোন সময়ে place করা যাবে। ইচ্ছে করলে Data সমূহকে Font ও Font size change করে Highlight করা যাবে। User এর প্রয়োজনানুযায়ী Report টি Simple কিংবা Complex হতে পারে।

Custom Report Design করার পর এটিকে ঐ অ্যাপ্লিকেশনে কিংবা অন্য কোন অনুরুপ অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে। Custom Report টি Technical Non Techincal উভয় User-ই ব্যবহার করতে পারেন। তবে Non Technical User দের জন্য ইহা একটু জটিল বলে প্রতীয়মান। আজকাল Custom Report কে যে কোন ধরনের Database এর সাথে Connect করা যায়। তবে এই Connection build up করার জন্য দু’টি পদ্ধতি রয়েছে। যথাঃ
- Data File ও
- SQL/ODBC.
Data File Method টি সাধারণত ছোট কিংবা PC-Based Databased Application যেমনঃ D-base, Microsoft Access ইত্যাদিতে ব্যবহৃত হয়। অপর পক্ষে SQL/ODBC (Structured Query Language/Open Database Connectivity) Method টি যে কোন ধরনের Database Application যেমনঃ Microsoft Access, Oracle, Sybas Microsoft SQL Server ইত্যাদিতে ব্যবহৃত হয়।