ক্যানভাস এখন ডিজিটাল | সারা সপ্তাহের খবর

ক্যানভাস এখন ডিজিটাল এর খবর দিয়ে শুরু করছি আইসিটি গুরুকুল নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

ক্যানভাস এখন ডিজিটাল | সারা সপ্তাহের খবর

ক্যানভাস এখন ডিজিটাল | সারা সপ্তাহের খবর

 

ক্যানভাস এখন ডিজিটাল

আর্ট পেপারের বদলে পর্দাজুড়ে ছবি আঁকার সুযোগ মিলবে জেন্সল্যাবস পেন ডিসপ্লে ২৪ সিরিজের এই ট্যাবলেট কম্পিউটারে। ২৪ ইঞ্চি ওএলইডি (অরগানিক লাইট-এমিটিং ডায়োড) পর্দার ডিজিটাল ক্যানভাসটিতে ছবি আঁকার জন্য রং বা তুলির প্রয়োজন হয় না। ফলে হাতের কাছে রং, তুলি বা আর্ট পেপার না থাকলেও ইচ্ছেমতো ছবি আঁকা যায়।

হোয়াটসঅ্যাপ বার্তা লক করা যাবে

হোয়াটসঅ্যাপে বন্ধু বা পরিচিতদের সঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা আদান–প্রদান করেন অনেকেই। কিন্তু হোয়াটসঅ্যাপ চালু করলেই বার্তা আদান–প্রদান করা ব্যক্তিদের নাম জানার পাশাপাশি বার্তাগুলোও দেখা যায়। ফলে ব্যবহারকারীর অজান্তে অন্য কোনো ব্যক্তি চাইলেই বার্তাগুলো পড়তে পারেন। সমস্যা সমাধানে ‘লক কনভারসেশন’–সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

ওয়ার্ডপ্রেসের প্লাগইনে ত্রুটি, সাইবার হামলার আশঙ্কা

ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের ‘এলিমেন্ট প্রো’ প্লাগইনে ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে প্লাগইনটি দিয়ে তৈরি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি প্রশাসকদের ই-মেইল ঠিকানাও বদলে ফেলা যায়। প্লাগইনে থাকা ত্রুটি প্রথম শনাক্ত করেছেন ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নিনটেকনেটের গবেষক জেরোম ব্রুয়ানডেট। তিনি জানান, এলিমেন্ট প্রো প্লাগইনের ‘ভি৩.১১.৬’ থেকে আগের সব সংস্করণে এ ত্রুটি পাওয়া গেছে। জনপ্রিয় এ প্লাগইন ১ কোটি ১০ লাখেরও বেশি ওয়েবসাইটে যুক্ত থাকায় বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে।

নীল টিক ব্যবহারে আগ্রহী নন অনেক তারকা

পুরোনো নীল টিক যুক্ত অ্যাকাউন্ট থেকে নীল টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। এ সিদ্ধান্তের ফলে প্রায় ৪ লাখ ২০ হাজার গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্টের পাশে আর থাকবে না নীল টিক। তবে বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে পুনরায় নীল টিক যুক্ত করার সুযোগ পাওয়া যাবে। গত শনিবার থেকে নীল টিক মুছে ফেলার কথা থাকলেও এখনো এ কার্যক্রম পুরোপুরি শুরু করেনি খুদে ব্লগ লেখার সাইটটি। তবে নতুন করে টুইটারে অর্থের বিনিময়ে নীল টিক যুক্ত করতে আগ্রহী নন অনেক জনপ্রিয় তারকা।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির বিকল্প হিসেবে মাত্র দুই সপ্তাহ আগে বার্ড (বিএআরডি) নামের নিজস্ব চ্যাটবট উন্মুক্ত করেছে গুগল। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীদের জন্য উন্মুক্ত হওয়া এই চ্যাটবট ইংরেজি ভাষায় যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। ফলে চ্যাটবটটি আলাদাভাবে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কিন্তু উন্মুক্তের পর ব্যবহারকারীদের কাছে খুব বেশি সাড়া ফেলতে পারেনি বার্ড। 

বিং সার্চ ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করায় ৪০ হাজার ডলার পুরস্কার

গত জানুয়ারিতে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছিল সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান উইজ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই সার্চ ফলাফল পরিবর্তন করে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করতে পারতেন। আর তাই বিষয়টি দ্রুত মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারকে (এমএসআরসি) জানানো হয়। বিষয়টি জানতে পেরে গত ২৯ মার্চ এই ত্রুটির সমাধান করেছে মাইক্রোসফট। শুধু তা–ই নয়, বিং সার্চ ইঞ্জিনের ত্রুটি শনাক্ত করায় উইজকে ৪০ হাজার ডলার পুরস্কারও দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউটিউব মিউজিকে যোগ হলো পডকাস্ট

ইউটিউব মিউজিকে পডকাস্ট চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা ইউটিউব মিউজিকের হোম স্ক্রিন এবং সার্চ প্যানেলে ‘পডকাস্ট’ দেখতে পাচ্ছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ইউটিউব মিউজিকে পডকাস্ট আনার ঘোষণা দিয়েছিল গুগল।

সোনালি টিকও পাওয়া যাবে টুইটারে

বিজ্ঞাপনের পরিমাণ কমতে থাকায় গত বছরের ১২ ডিসেম্বর অর্থের বিনিময়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে নীল টিক দেওয়ার কার্যক্রম চালু করে টুইটার। এবার বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার টুইটার অ্যাকাউন্টের পরিচিতি অন্যদের কাছে নিশ্চিত করতে সোনালি টিক সুবিধা চালু করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। ‘ভেরিফায়েড অর্গানাইজেশন’ নামের এ সুবিধা চালুর জন্য প্রতি মাসে এক হাজার ডলার খরচ হবে।

 

ক্যানভাস এখন ডিজিটাল | সারা সপ্তাহের খবর

 

নীল টিকের মাধ্যমে ৩ মাসে কত আয় করল টুইটার

বিজ্ঞাপনের পরিমাণ কমতে থাকায় গত বছরের ১২ ডিসেম্বর অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে নীল টিক দেওয়ার কার্যক্রম চালু করে টুইটার। শুরুতে ২০টি দেশে হলেও সম্প্রতি বিশ্বজুড়ে এ নিয়ম চালু করা হয়েছে।  নতুন নিয়মে নীল টিক চালু করে এখন পর্যন্ত আর্থিকভাবে খুব বেশি লাভবান হয়নি টুইটার। ফলে টুইটারের আয়ও হয়েছে বেশ কম। সেন্সর টাওয়ার জানিয়েছে, প্রথম ৩ মাসে ২০টি দেশের ফোন ব্যবহারকারীদের টুইটার অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করে ১ কোটি ১০ লাখ ডলার আয় করেছে টুইটার। এর মধ্যে বাৎসরিক নিবন্ধনকারীদের অর্থও রয়েছে। 

আরও দেখুনঃ

১ thought on “ক্যানভাস এখন ডিজিটাল | সারা সপ্তাহের খবর”

Leave a Comment