কোশ্চেনেয়ারের প্রকারভেদ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “ইনিশিয়াল ইনভেস্টিগেশন এবং ইনফরমেশন সংগ্রহ করার পদ্ধতি” বিভাগের একটি পাঠ।
Table of Contents
কোশ্চেনেয়ারের প্রকারভেদ

এটি ইন্টারভিউয়ের বিপরীত পদ্ধতি। এটি একটি লিখিত পদ্ধতি। যখন একসেট লিখিত প্রশ্নের মাধ্যমে উত্তরকারীর নিকট হতে উত্তর বা তথ্য সংগ্রহ করা হয়, তখন তাকে কোশ্চেনেয়ার বলে। এখানে হ্যাঁ ও না-বোধক অথবা বিকল্প প্রশ্ন থাকতে পারে।
এটি তথ্যসংগ্রহের একটি উপযুক্ত যন্ত্র। সাধারণত দুই ধরনের কোশ্চেনেয়ার রয়েছে, যথা-
(i) গাঠনিক কোশ্চেনেয়ার (Structural questionnaire)
(ii) অগঠিত কোশ্চেনেয়ার (Unstructural questionnaire) ।
(i) গাঠনিক কোশ্চেনেয়ার (Structural questionnaire) :
যখন কোনো উত্তরদাতা নিজের মনের ভাষায় উত্তর লিখতে পারে না, অবশ্যই ধারাবাহিক নিয়মের উপর ভিত্তি করে উত্তর দিতে হয় তখন ঐ কোশ্চেইনেয়ারকে স্ট্রাকচারাল কোশ্চেনেয়ার (structural questionnaire) বলে । এটি দুই প্রকার, যথা-
(i) ওপেন এন্ডেড
(ii) ক্লোজড এন্ডেড।
ক্লোজড কোশ্চেনেয়ার প্রধানত পাঁচ প্রকার, যথা-
(ক) শূন্যস্থান পূরণ (Fill in the blanks) :
ফাঁকা জায়গায় উপযুক্ত শব্দ বা ইনফরমেশন দ্বারা উত্তর প্রদান।
(খ) ডিকোটোমাস (Dichotomous) :
Yes/No type অর্থাৎ হ্যাঁ এবং না দ্বারা উত্তর প্রদান ।
(গ) র্যাংকিং স্কেলস ( Ranking scales) :
গুরুত্বের উপর নির্ভর করে ধারাবাহিকভাবে উত্তর প্রদান।
(ঘ) মাল্টিপল চয়েস কোশ্চেন (Multiple choice question) :
যে-কোনো চারটি উত্তরের মধ্য থেকে সঠিক উত্তর।
(ঙ) রেটিং স্কেল (Rating scale) :
এ পদ্ধতিতে চারটি উত্তরকে Rating অনুযায়ী সাজাতে হয়।
(ii) অগঠিত কোশ্চেনেয়ার (Unstructural questionnaire) :
যখন কোনো উত্তরকারী নিজের মনের ভাষায় প্রশ্নের উত্তর লিখতে পারে তখন ঐ কোশ্চেনেয়ারকে অগঠিত কোশ্চেনেয়ার বলে।

বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় প্রযুক্তিকে প্রকাশ করা হয়। পূর্বে এই কাজগুলো শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে করা হলেও বর্তমানে মোবাইল ও বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করে আইসিটির কাজ করা হয়। একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ের ফলে বিশাল অঙ্কের অর্থনৈতিক খরচ কমে গিয়েছে। আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স বিশ্বব্যাপী আইসিটি ব্যবহার ও আইসিটি তে অংশগ্রহণ তুলনা ও বিন্যাস করে।
১ thought on “কোশ্চেনেয়ারের প্রকারভেদ”