কোয়ালিটি ফ্যাক্টর স্পেসিফিকেশন

আজকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম টেস্টিং এবং সিকিউরিটি পদ্ধতি” বিভাগের একটি পাঠ।

 

কোয়ালিটি ফ্যাক্টর স্পেসিফিকেশন

 

কোয়ালিটি ফ্যাক্টর স্পেসিফিকেশন

 

নিম্নে কোয়ালিটি ফ্যাক্টর স্পেসিফিকেশন বর্ণনা করা হলো-

(ক) সঠিকতা (Correctness) :

একটি ক্যান্ডিডেট সিস্টেম (candidate system)-এর কোয়ালিটি তার সঠিকতার উপর নির্ভর করে।

 

(খ) রিলায়্যাবিলিটি (Reliability) :

একটি সিস্টেমের কোয়ালিটি ফ্যাক্টর ঐ সিস্টেমের রিলায়্যাবিলিটির উপর নির্ভর করে। একটি নির্দিষ্ট সময়ব্যাপী একটি সিস্টেম কতটুকু কার্যকর তাই ঐ সিস্টেমের রিলায়্যাবিলিটি।

 

(গ) দক্ষতা (Efficiency) :

একটি সিস্টেম অপারেশন করতে প্রয়োজনীয় উপাদানের পরিমাণ অর্থাৎ কম রিসোর্স দিয়ে কী পরিমাণ উৎপাদন করা যায়, তার অনুপাতকে দক্ষতা বলে ।

 

(ঘ) ইউজাবিলিটি (Usablility) :

একটি সিস্টেম অপারেট (system operate) এবং শিখতে যে সময় ও চেষ্টা (effort) প্রয়োজন হয়, তাকেই ইউজাবিলিটি বলে।

 

কোয়ালিটি ফ্যাক্টর স্পেসিফিকেশন

 

(ঙ) মেইনটেইন অ্যাবিলিটি (Maintain ability) :

যে পদ্ধতিতে প্রোগ্রামের ভুল ও সঠিকতা যাচাই করা হয়, তাকে মেইনটেইন অ্যাবিলিটি বলে।

 

(চ) টেস্ট অ্যাবিলিটি (Test ability) :

একটি সিস্টেম সঠিকভাবে কাজ করছে কি না তা সঠিকভাবে নির্ণয়ের পদ্ধতিকে টো অ্যাবিলিটি (Test ability) বলে।

 

(ছ) পোর্ট অ্যাবিলিটি (Port ability) :

যখন কোনো প্রোগ্রামকে একটি হার্ডওয়্যার (Hardware) থেকে অন্য হার্ডওয়্যার (Hardware)-এ ট্রান্সফার (transfer) করা হয় তখন যদি ঐ সিস্টেমটি কাজ করে, তাকে পোর্ট অ্যাবিলিটি বলে।

 

(জ) অ্যাকুরেসি (Accuracy) :

একটি সিস্টেমের কোয়ালিটি তার অ্যাকুরেসির উপর নির্ভর করে। বেশি সেই সিস্টেমের কোয়ালিটি তত বেশি।

 

(ঝ) এরর টলারেন্স (Error tolerance) :

এরর ডিটেকশন এবং কারেকশন করার ক্ষমতা এবং এরর পরিহার (avoid) করার ক্ষমতার অনুপাতকে এরর টলারেন্স বলে।

 

google news logo

 

(ঞ) এক্সপ্যান্ডেবিলিটি (Expandability) :

বর্তমান ডাটাবেসকে বর্ধিত করা বা যুক্ত করার সহজতম উপায় হলো একটি সিস্টেমের এক্সপ্যান্ডেবিলিটি।

 

(ট) প্রবেশাধিকার (Accessibility) :

একটি ডাটাবেস সিস্টেমের কোয়ালিটি তার প্রবেশাধিকারের উপর নির্ভর করে। সহজ প্রবেশাধিকার একটি সিস্টেমের বিশেষ গুণ।

 

(ঠ) কমিউনিকেটিভনেস (Communicativeness) :

ইনপুট ও আউটপুট সিস্টেম কীরূপ বর্ণনামূলক বা কীরূপ ব্যবহারযোগ্য হবে তা ঐ সিস্টেমের কমিউনিকেটিভনেসের উপর নির্ভর করে।

 

আরও দেখুনঃ

১ thought on “কোয়ালিটি ফ্যাক্টর স্পেসিফিকেশন”

Leave a Comment