আমাদের আজকের আলোচনার বিষয় কালেকশন এর ধারণা – যা অধ্যায় ১০ ”অবজেক্ট ও ক্লাস” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

কালেকশন এর ধারণা
একগুচ্ছ অবজেক্ট এর সমবায়ে তৈরি এমন একটি প্রসেস যা একটি Single Object এর ন্যায় আচরণ করে তাই কালেকশন (Collection)। সাধারণত Collection এর অন্তর্ভুক্ত Object সমূহ একই Data Type এর হয়ে থাকে। তবে ভিন্ন ভিন্ন Data Type এর সমন্বয়েও Collection তৈরি হতে পারে। মূলত Collection ও একটি Object যা অন্যান্য Object এর Container বা ধারক হিসাবে, বিশেষভাবে Design করা হয়। ভিজ্যুয়াল বেসিক Application এর সকল Form কিংবা সকল Controls কে আলাদা আলাদা Collection যেমন: Form Collection বা Control Collection হিসাবে define করা যায়।
প্রতিটি Collection এরই নিজস্ব Properties ও Method রয়েছে। এ সকল Properties ও Method সমূহ Collection এর অন্তর্ভুক্ত Object গুলোকে manage করার জন্য ব্যবহৃত হয়। Collection Properties ব্যবহার করে Collection এর অন্ত স্থঃ Object সংখ্যা জানা যায়, Collection এ নতুন কোন Object add করা কিংবা remove করা যায়।
Collection ভুক্ত Object সমূহকে Collection এর member বলা হয়। এ সকল member সমূহকে sequentially 0 থেকে numbering করা হয়। Member সমূহকে define করার জন্য ব্যবহৃত সংখ্যাসমূহ (0, 1, 2, 3) কে Index number বলে। Visual Basic সাধারণতঃ তিন ধরনের Collection ব্যবহৃত হয়। যথাঃ

Forms Collection : Application এ load কৃত সকল Form এর সমন্বয়ে যে ধরনের Collection এর সৃষ্টি তাই Forms Collection নামে পরিচিত।
Controls Collection: ফর্মে অবস্থিত সকল Control এর সমন্বয়ে যে Collection তৈরি তাকে Controls Collection বলে।
Printers Collection: Printer’s Object সমূহের সমন্বয়ে Printers Collection তৈরি হয়।
কালেকশনের প্রপার্টিজ ও মেথড (Properties & Method of the Collection):
Collection Object এর ক্ষেত্রে মূলতঃ চার ধরনের Properties ও Method ব্যবহার করা হয়। যথাঃ
Add Method: এর মাধ্যমে Collection এ নতুন কোন item add করা যায়।
Count Property: এটি Collection এর number of items Count করে।
Item Method : Index number বা Key ব্যবহার করে item কে define করে।
Remove Method : Index number বা Key ব্যবহার করে Collection থেকে নির্দিষ্ট কোন tem কে খুঁজে নিয়ে তা delete করে।
উল্লেখ্য যে, Collection-এ যে কোন সময় যে কোন সংখাক item insert বা delete করা যায়।