নেটওয়ার্কে কানেকটিভিটি ডিভাইসের তালিকা (List of the connectivity device use in network)

আজকে আমরা নেটওয়ার্কে কানেকটিভিটি ডিভাইসের তালিকা সম্পর্কে আলোচনা করবো । যা কানেকটিভিটি ডিভাইস এর অন্তর্গত।

 

 

নেটওয়ার্কে কানেকটিভিটি ডিভাইসের তালিকা

 

নেটওয়ার্কে কানেকটিভিটি ডিভাইসের তালিকা (List of the connectivity device use in network)

বাস্তবে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ককে অন্য একটি লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে সংযোগের প্রয়োজন পড়ে। এমন কিছু ডিভাইস আছে, যার সাহায্যে একটি লোকাল এরিয়াকে অন্য আর একটি লোকাল এরিয়ার সাথে সংযোগ দেয়া যায়। এরপ ডিভাইসের মধ্যে অন্যতম হল রাউটার, ব্রাউটার, সি.এস.ইউ/ডি.এস.ইউ এবং গেটওয়ে। এক নেটওয়ার্কের সাথে অন্য নেটওয়ার্ক যে ডিভাইসের মাধ্যমে যুক্ত করা হয়, তাকে ইন্টারনেটওয়ার্ক ডিভাইস বলে।

 

 

 

নিম্নে ইন্টারনেটওয়ার্ক কানেকটিভিটি ডিভাইসের তালিকা দেয়া হল

(ক) রাউটার (Router)

(খ) ব্রাউটার (Brouter)

(গ) গেটওয়ে (Gateway)

(ঘ) সি.এস.ইউ/ডি.এস.ইউ (CSU/DSU)গ

(ঙ) হাব (Hub)

(চ) মডেম (Modem)

(ছ) সুইচ (Switch)

(জ) ব্রিজ (Bridge)

 

নেটওয়ার্কে কানেকটিভিটি ডিভাইসের তালিকা

 

রাউটার (Router) :

রাউটারের অপারেশন নিম্নে দেয়া হল :

রাউটারের দুটি প্রধান কাজ হলো কোন পথ দিয়ে আরেকটি নেটওয়ার্কে পৌছা যাবে, তা নির্ধারণ এবং আবিষ্কৃত সেই পথ অন্য রাউটারকে জানিয়ে দেয়া। কোন পথ দিয়ে অন্য নেটওয়ার্কে ডাটা পাঠানো হবে, তা নির্ধারণের জন্য রাউটার দু’ধরনের পদ্ধতি ব্যবহার করে স্ট্যাটিক রাউটিং ও ডাইনামিক রাউটিং। যে রাউটিং পদ্ধতিই ব্যবহার করা হোক না কেন এটি আবিষ্কৃত বিভিন্ন পথের জন্য জমা রাখে রাউটিং টেবিলে।

যখনই অন্য কোনো নেটওয়ার্কে ডাটা পাঠানোর দরকার হয়, তখন রাউটার দেখে নেয় সে নেটওয়ার্কে পৌঁছার জন্য রাউটিং টেবিলে কোনো পথ উল্লেখ করা আছে কি না। রাউটিং টেবিলে হয়ত কয়েকটি পথ পাওয়া যেতে পারে। এর মধ্যে কোনটি সে বেছে নেবে, তা নির্ধারিত হয় বেশ কয়েকটি নিয়ামকের উপর। সাধারণত প্রতিটি পথের জন্য একটি করে আপেক্ষিক মান দেয়া হয়, যাকে বলা হয় কস্ট (Cost)। যে পথের কন্ট সবচেয়ে কম, রাউটার সেই পথ ব্যবহার করবে ডাটা প্যাকেট পাঠানোর জন্য।

ফার্মগেট থেকে গুলিস্তানে যেতে বলা হলো। কমপক্ষে দশটি পথ দিয়ে গুলিস্তানে যেতে পারে। নিশ্চয় যে পথে খরচ কম হবে, সে ব্যক্তি সেই পথে যাবে। আবার অনেক সময় কতটুকু সময় লাগবে, সেটাও সে ব্যক্তি বিবেচনা করবে। রাউটিং প্রটোকলের ক্ষেত্রেও এভাবে কস্ট নির্ধারিত হয়।

 

নেটওয়ার্কে কানেকটিভিটি ডিভাইসের তালিকা
কয়েকটি নেটওয়ার্ক এভাবে রাউটারের মাধ্যমে যুক্ত থাকলে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা ট্রান্সফারের সময় তা সংক্ষিপ্ততম পথ দিয়ে যাবে

 

চিত্রানুযায়ী মনে করি, কোনো ডাটা প্যাকেট নেটওয়ার্ক ১ হতে নেটওয়ার্ক ৫-এ পাঠাতে চাই, তাহলে আমরা নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ৭ ব্যবহার না করে নেটওয়ার্ক ৪ ব্যবহার করব।

অর্থাৎ নেটওয়ার্ক ১ — নেটওয়ার্ক ৪ — নেটওয়ার্ক ৫।

রাউটারের কাজ :

রাউটারের কাজ নিম্নে দেয়া হলঃ

(ক) প্রতিটি পোর্টের জন্য ভিন্ন নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করে,

(খ) নেটওয়ার্ক অ্যাড্রেসের উপর ভিত্তি করে রাউটিং টেবিল গড়ে তোলে,

(গ) ব্রডকাস্ট ট্রাফিক অতিক্রম করতে দেয় না,

(ঘ) অজানা ঠিকানার ডাটা প্যাকেটকে অতিক্রম করতে দেয় না,

(ঙ) ফ্রেমে নতুন হেডার যোগ করে,

(চ) ট্রাফিককে অন্য প্রান্তে পাঠানোর আগে ডাটা ফ্রেমকে অবশ্যই রাউটারে পৌঁছাতে হবে,

(ছ) রাউটার কাজ করে লেয়ার ৩ বা নেটওয়ার্ক লেয়ারে।

ব্রাউটার (Brouter)

ব্রাউটার হল রাউটার ও ব্রিজের সমন্বয় এটি একই সাথে ব্রিজ এবং রাউটারের কাজ করতে পারে।
একটি নেটওয়ার্কে কয়েক ধরনের প্রটোকল ব্যবহার করা হলে সেখানে ব্রাউটার উপযোগী হয়। যেসব প্রটোকল রাউটেবল সেগুলোকে ব্রাউটার রাউট করবে। আর যেগুলো রাউটেবল না, সেগুলোকে ব্রিজ করবে। সুইচের মতোই ব্রাউটারকেও কনফিগার করে দেয়া যায় কোন কোন প্রটোকলকে ব্রিজ করবে। যেসব প্রটোকল রাউটেবল না, যেমন- NetBEUI, সেগুলোকে ব্রিজ করার জন কনফিগার করা যেতে পারে। এ ব্রিজ কাজ করবে ও এস.আই রেফারেন্স মডেলের ডাটা লিংক লেয়ারে।

যেসব প্রটোকল রাউটেবল, সেগুলোকে ব্রাউটার আপনা-আপনি রাউট করবে। এ রাউটিং ঘটে ও এস. আই. রেফারেন্স মডেলের নেটওয়ার্ক লেয়ারে। তাহলে ব্রাউটার একই সাথে লেয়ার ২ (ডাটা লিংক) ও লেয়ার ৩ (নেটওয়ার্ক)-এ কাজ করে।

 

নেটওয়ার্কে কানেকটিভিটি ডিভাইসের তালিকা
ব্রাউটার রাউটেবল প্রটোকলকে রাউট করবে আর নন- রাউটেবল প্রটোকলকে করবে ব্রিজ

 

মনে করি, ওয়ার্কস্টেশন A একটি ডাটা প্যাকেট ওয়ার্কস্টেশন D-তে পাঠাতে চায়। ওয়ার্কস্টেশন রাউটেবল প্রটোকল NetBEUI ব্যবহার করছে। তাই ব্রাউটার এটিকে ব্রিজিং এর মাধ্যমে ওয়ার্কস্টেশন D তে পাঠাবে। মনে করি ওয়ার্কস্টেশন C একই স্টেশন D তে ডাটা পাঠাতে চায় C টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার করে এবং ব্রাউটার সেই প্যাকেটটিে গন্তব্যে পৌঁছাবে রাউটিং এর মাধ্যমে। তাহলে ব্রাউটার একই সাথে ব্রিজিং টেবিলে প্রতিটি ওয়ার্কস্টেশনের ম্যাক অ্যাড্রেস এ রাউটিং টেবিলে এর বিভিন্ন ইন্টারফেসের সাথে যুক্ত নেটওয়ার্কসমূহের নেটওয়ার্ক অ্যাড্রেস সংরক্ষণ করে।

ব্রাউটারের কাজ :

ব্রাউটারের কাজ নিম্নে দেয়া হল ।

(ক) ব্রাউটার রাউটার ও ব্রিজের কাজ করে,

(খ) ভিন্ন ধরনের প্রটোকল সংযোগ করতে পারে,

(গ) একই সাথে লেয়ার ২ (ডাটা লিংক) ও লেয়ার ৩ (নেটওয়ার্ক)-এ কাজ করতে পারে,

(ঘ) রাউটেবল ও নন-রাউটেবল উত্তর প্রকারে প্রটোকলে কাজ করতে পারে ।

 

নেটওয়ার্কে কানেকটিভিটি ডিভাইসের তালিকা

 

গেটওয়ে (Gateway) :

গেটওয়ে হল এমন ধরনের ডিভাইস, যেগুলো ভিন্ন ধরনের নেটওয়ার্কসমূহকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয় রাউটার, ব্রিজ, হাব, সুইচ ইত্যাদি ডিভাইস প্রটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না, কিন্তু গেটওয়ে এ সুবিধা দেয়। কোন ধরনের ট্রান্সলেশন সুবিধা নিচ্ছে, তার উপর ভিত্তি করে এটি ও.এস.আই রেফারেন্স মডেলের সকল স্তরে কাজ করতে পারে। তবে বেশিরভাগ গেটওয়ের কাজই ঘটে থাকে ওএসআই মডেলের উপরের স্তর অর্থাৎ অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন ও ট্রান্সপোর্ট লেয়ারে ।

কোন ধরনের কাজ করছে, তার উপর ভিত্তি করে গেটওয়েকে কয়েক প্রকারে ভাগ করা যেতে পারে। এর মধ্যে অন্যতম অ্যাড্রেস গেটওয়ে, প্রটোকল গেটওয়ে, অ্যাপ্লিকেশন গেটওয়ে ইত্যাদি। ভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সময় এটি প্রটোকল ট্রান্সলেশনের কাজ করে থাকে। আইবিএম মেইনফ্রেম কম্পিউটারের সাথে সংযোগ গড়ার জন্য এসএনএ সার্ভার ব্যবহার করা যেতে পারে, যা মাইক্রোসফট ব্যাক-অফিস সার্ভারের একটি অংশ।

আই.বি.এম নেটওয়ার্ক যেহেতু সিস্টেম নেটওয়ার্ক আর্কিটেকচার বা এসএনএ প্রটোকল ব্যবহার করে, তাই এর সাথে টিসিপি/আইপি নেটওয়ার্ক যুক্ত হতে পারবে না। এর মাঝে এসএনএ সার্ভারকে গেটওয়ে হিসাবে রাখলে সেটি দুই নেটওয়ার্কের ডাটাকে দুজনের কাছেই বোধগম্য করে তুলবে।

সি.এস.ইউ/ডি.এস.ইউ (CSU/DSU)

প্রায়ই দেখা যায়, যখন কোন নেটওয়ার্ককে বর্ধিত করা হয়, তখন যদি বিদ্যমান পাবলিক নেটওয়ার্ক (existing public network) যেমন, পাবলিক টেলিফোন নেটওয়ার্কের সাথে ব্যবহার করা যায়, তবে এতে খরচ কম ও সহজ হয়। এ সমস্ত নেটওয়ার্কে কানেকশন দেয়ার জন্য যে ডিভাইস ব্যবহৃত হয়, তাকে CSU/DSU (Channel Service Units/Digital Service Units) বলে। CSU/DSU signal-কে বিভিন্ন ফরমেটে ট্রান্সলেট করে। এ ছাড়া CSUDSU পাবলিক নেটওয়ার্ক থেকে আসা কারেন্ট, ভোল্টেজ ও নয়েজকে প্রতিরোধ করে।

Leave a Comment