আইসিটি গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : ১০ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনওপিএসের প্রতিনিধি দলের সাক্ষাৎ, মামলা খেলো ‘রোবট’, গ্র্যামারলিতেও যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, টুইটারকে ঠেকাতে নতুন অ্যাপ মেটা, কর্মী ছাঁটাইয়ের কারণ জানালেন মার্ক জুকারবার্গ, সিলেটে ‘রেন্টালস’ সার্ভিস চালু করলো উবার, ছাঁটাই পর্ব শেষে নতুন কর্মী নিয়োগ দেবেন জাকারবার্গ

Table of Contents
১০ হাজার কর্মী ছাঁটাই করল মেটা | সারা সপ্তাহের খবর
১০ হাজার কর্মী ছাঁটাই করল মেটা
ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর আগে গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। মঙ্গলবার মার্ক জুকারবার্গ এক বার্তায় বলেছেন, আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এছাড়া নিয়োগ হয়নি এমন ৫ হাজার জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনওপিএসের প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের আইসিটি সেক্টরসহ সার্বিক ক্ষেত্রে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ইউএনওপিএসের এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মামলা খেলো ‘রোবট’
ডুনটপে নামের এক রোবটের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া ওকালতি করায় শিকাগোভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান মামলা দায়ের করেছে। এতে বলা হয়েছে, ডুনটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুবই নিম্নমানের আইনি পরামর্শ দিচ্ছে। এমনকি আইনি পরামর্শক হিসেবে কাজ করার নিবন্ধনও তার নেই।
সান ফ্রান্সেসকো রাজ্যের আদালতে গত ৩ মার্চ এই মামলা দায়ের করেন আইনি প্রতিষ্ঠান এডেলস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগের বিষয়ে বলা হয়, ডুনটপে একটি রোবট। সে কোন আইনজীবী নন। এমনকি আইনি প্রতিষ্ঠানও নয়।
গ্র্যামারলিতেও যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা
ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিসটেন্ট ‘গ্র্যামারলি’ মূলত ব্যবহারকারীদের শুদ্ধ ভাবে কিছু লিখতে সহায়তা করে। এটি যেকোনো কনটেন্টের বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলো পর্যালোচনা করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের লেখার স্টাইল এবং টোন কাস্টমাইজ করতে পারেন। এবার গ্র্যামারলিতে মাইক্রোসফটের চ্যাটজিটিপির মতই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হতে যাচ্ছে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজের মত কনটেন্ট তৈরি করতে পারবেন।

টুইটারকে ঠেকাতে নতুন অ্যাপ মেটা
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা একটি নতুন টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞদের ধারণা এটি টুইটার ও মাস্টডনের মতো সামাজিক সাইটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। মেটার একজন স্পোকপার্সন বিবিসিকে জানায়, ‘আমরা একটি স্বতন্ত্রধর্মী অ্যাপস নিয়ে কাজ করছি। যেখানে টেক্সভিত্তিক আপডেট শেয়ার করা যাবে’।
কর্মী ছাঁটাইয়ের কারণ জানালেন মার্ক -জুকারবার্গ
এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে নতুন যে ৫ হাজার কর্মী নিয়োগের কথা চিন্তা করা হয়েছিল সেই প্রক্রিয়াও বন্ধ হচ্ছে। আর্থিক মন্দার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছাঁটাই পর্ব এখানেই শেষ নয়।
সিলেটে ‘রেন্টালস’ সার্ভিস চালু করলো উবার
বৃহস্পতিবার থেকে সিলেটে অন-ডিম্যান্ড রেন্টাল সার্ভিস ‘উবার রেন্টালস’ চালু করলো রাইড শেয়ারিং অ্যাপ উবার। এই সার্ভিস ব্যবহার করার মাধ্যমে এখন থেকে সিলেটের যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘণ্টার জন্য ভাড়া করতে পারবেন এবং সিলেট জেলার মধ্যে একাধিক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন।

ছাঁটাই পর্ব শেষে নতুন কর্মী নিয়োগ দেবেন জাকারবার্গ
ছাঁটাই পর্ব শেষ হলে নতুন পথে হাঁটবেন ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ। তিনি নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করবেন বলে খবর। সম্প্রতি ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা নিজেই ঘোষণা করেছেন জাকারবার্গ।
মঙ্গলবার (১৪ মার্চ) জাকারবার্গ জানান, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন তিনি। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার মেটা কর্মীর চাকরি যাবে। আরও ৫ হাজার খালি পদে নিয়োগও আপাতত বন্ধ রেখেছে সংস্থা। এই ছাঁটাই পর্ব শেষ হলেই নতুন করে কর্মী নিয়োগ করা হবে।
আরও দেখুনঃ
১ thought on “১০ হাজার কর্মী ছাঁটাই করল মেটা | সারা সপ্তাহের খবর”