আমাদের আজকের আলোচনার বিষয় কম্পোনেন্ট অবজেক্ট মডেলের মূলনীতি – যা অধ্যায় ১০ ”অবজেক্ট ও ক্লাস” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

কম্পোনেন্ট অবজেক্ট মডেলের মূলনীতি
অবজেক্ট ব্যবহারের সকল বৈশিষ্ট্য ও সুবিধা সম্বলিত পদ্ধতিকে মাইক্রোসফট ভিজ্যুয়াল বেসিকে Component Object Model (COM) বলে। Component Object Model ব্যবহারের মৌলিক উদ্দেশ্য reusability অর্থাৎ একই Object ে বারবার ব্যবহার করার যোগ্যতা।
কোন বড় প্রোগ্রামে অনেক সময় প্রায় একই কার্য বার বার সম্পাদন করার জন্য কিছু কিছু Object এর জন্য বার বার Code লিখার প্রয়োজন হয়। তবে একই প্রোগ্রামে নির্ভুল, পরীক্ষিত এবং এক বা একাধিকবার ব্যবহৃত কোন Object নতুন করে তৈরি না করে পুনঃপুনঃ ব্যবহার করা সুবিধাজনক।
এতে সময় ও খরচ কিংবা প্রোগ্রামের ভুল-ত্রুটি জনিত ঝামেলা কমানোর সাথে সাথে প্রোগ্রামের গ্রহণযোগ্যতাও বাড়ে। ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামিং পদ্ধতিতে একটা Object কে প্রয়োজনে অন্য Object কিংবা প্রসিডিউরে ব্যবহার করার এই প্রক্রিয়াকেই Component Object Model (COM) বলে।
Component Object Model এর মূলনীতি হল- Object এর Reusability তৈরি করে Object এর সকল বৈশিষ্ট্য ও সুবিধাদি ভোগ করা। আর সে জন্যই Visual Basic এর মত শক্তিশালী Development System | Component Object Model এ সকল ধরনের প্রয়োজনীয় Tools provide করে থাকে যাতে করে এর মাধ্যমে Object Oriented ও Non Object Oriented উভয় ধরনের Program Develop করা সম্ভব হয়।

বর্তমান সময়ে অন্যান্য Programming Language এর Code reusability’র ক্ষেত্রে যেখানে খুব সামান্য পরিমাণ অগ্রগতি হয়েছে সেখানে Visual Basic Developer দের বদৌলতে Component Object Model System এ প্রতিদিনই নতুন নতুন শক্তিশালী প্রয়োজনীয় Object সমূহ যুক্ত হচ্ছে। ফলে Visual “Basic এ Object reusability এর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এবং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।