কমিউনিকেশন সিস্টেমের মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং সিস্টেম (Multiplexing and demultiplexing system of communication system)

আজকে আমরা কমিউনিকেশন সিস্টেমের মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং সিস্টেম সম্পর্কে আলোচনা করবো। যা মাল্টিপ্লেক্সিং টেকনিকস এর অন্তর্গত।

 

কমিউনিকেশন সিস্টেমের মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং সিস্টেম

 

কমিউনিকেশন সিস্টেমের মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং সিস্টেম (Multiplexing and demultiplexing system of communication system)

একটি heavy load এর সাথে ডাটা link স্থাপন করে কীভাবে এর সদ্ব্যবহার করা যায়, বিশেষ করে দুটি ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের ক্ষেত্রে point-to-point সংযোগ স্থাপন, যা দুটি স্টেশনের পথকে সংকীর্ণ (beatle-ack করে না। এ সম্পর্কে আলোচনা পূর্বের অধ্যায়গুলোতে করা হয়েছে। বাস্তব জীবনে (In real life) আমরা সীমিত bandwidth এর সাথে link স্থাপন করে থাকি।

ইলেকট্রনিক কমিউনিকেশন (Electronic communication) এর ক্ষেত্রে বুদ্ধি ও বিচক্ষণের সাথে 4 bandwidth এর সদ্ব্যবহার করাই আসল লক্ষ (Main challenge), আর এ সদ্ব্যবহার নির্ভর করে bandwidth এর প্রয়োগের (Application) উপর।

মাঝে মাঝে অনেকগুলো Low-bandwidth এর চ্যানেলকে এক করে (combine) larger bandwidth এর একটি চ্যানেল তৈরি করার প্রয়োজন হয়। আবার privacy এবং antijamming রক্ষা করে larger bandwidth এর একটি চ্যানেলকে low bandwidth এর অনেকগুলো চ্যানেল করার প্রয়োজন হয়। সুতরাং এ অধ্যায়ে আমরা bandwidth এর ব্যবহার সম্পর্কিত দুটি ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

 

কমিউনিকেশন সিস্টেমের মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং সিস্টেম

 

ক্যাটাগরি দুটি হল-

(ক) Multiplexing and

(খ) Demultiplexing.

Multiplexing এর উদ্দেশ্য হল অনেকগুলো চ্যানেলকে এক করা, আর Demultiplexing এর উদ্দেশ্য হল privacy এবং antijamming রক্ষা করে একটি চ্যানেলের ব্যান্ডউইডথকে প্রয়োজনীয় একাধিক চ্যানেলের ব্যান্ডউইডথ-এ বিভক্ত করা।

কমিউনিকেশন সিস্টেমের মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং সিস্টেম  :

Multiplexing :

Multiplexing কে সংক্ষেপে musing বলা হয়। যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক low bandwidth এর চ্যানেলকে combine (এক করে) করে larger bandwidth এর একটি link তৈরি করে, যা কমন ট্রান্সমিশন মিডিয়া (Common) transmission medium) হিসেবে দুটি ডিভাইসের মধ্যে Data, voice লিঙ্ক স্থাপিত হয়, সে প্রক্রিয়াকে multiplexing বলা হয়।

দুটি ডিভাইসের মধ্যবর্তী ট্রান্সমিশন মিডিয়ার bandwidth অবশ্যই উক্ত ডিভাইস দুটির প্রয়োজনীয় bandwidth এর চেয়ে তুলনামূলক বেশি (greater) হতে হবে। অর্থাৎ লিঙ্ককে দুটি ডিভাইসেই share করবে। Many-to-one সম্পূর্ণ করার প্রক্রিয়াই হল multiplexing।

প্রতিনিয়ত data এবং telecommunication এর ব্যবহার বেড়েই চলেছে। এতে traffic অর্থাৎ ডাটা চলাচলের জ্যাম সৃি হচ্ছে। প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা (Individual) link স্থাপন করে নতুন নতুন প্রয়োজনীয় চ্যানেল সৃষ্টির মধ্যে আমরা এ সমস্যার সমাধান করতে পারি, অথবা অনেকগুলো signal কে এক করে higher bandwidth এর link স্থাপনের মাধ্যমেও সমাধান করা যায়।

 

 

 

আমাদের প্রশ্ন হল- multiplexing কে সৃষ্টি করে? উত্তরে আমরা বলতে পারি multiplexing এর জন্য muluplexer কে সংক্ষেপে mux বলে।

Demultiplexing :

মাল্টিপ্লেক্সিং এর reverse ( বিপরীত ) process কে demultiplexing বলা হয় demultiplexing প্রক্রিয়াটি ঘটে ডাটা receiving সাইটে।

অর্থাৎ “যে প্রক্রিয়ায় Multiplexer দ্বারা multiplexed-কৃত সিগন্যালকে Separate করে আলাদা আলাদা (Individual) চ্যানেলের component signal তৈরি করা হয়, সে প্রক্রিয়াকে demultiplexing বলে।”

Demuhiplexing সম্পূর্ণ করার জন্য প্রয়োজন Demultiplexer Demultiplexer কে সংক্ষেপে বলা হয় DEMUX। ডাটা এবং ভয়েসের Receiving সাইট Demultiplexer Component এবং Corresponding চ্যানেলের line অনুসারে ডাটা stream Co থেকে আলাদা আলাদা line তৈরি করে। অর্থাৎ One-to-many প্রক্রিয়ার কাজটি করে demultiplexer।

Processঃ

নিচের চিত্রের মাধ্যমে Multiplexing এর process সম্পর্কে আমরা বুঝতে চেষ্টা করি। এখানে এটি সিগন্যাল একটি Multiplexer এ প্রবেশ করছে। Multiplexesটি একটি demultiplexer এর সাথে একটি data link এর মাধ্যমে Connect আছে Link টি n সংখ্যক আলাদা আলাদা চ্যানেলের সিগন্যাল একসাথে একই সময়ে বহন করতে সক্ষম ।

 

Multiplexer এ n input লাইনের সিগন্যালকে combine করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ডাটা লিঙ্ক (Higher capacity data link দিয়ে transmit করে । Demultiplexer মাল্টিপ্লেক্সডকৃত Data stream কে গ্রহণ করে। চ্যানেল অনুযায়ী ডাটাগুলোকে demultiplexer আবার বিভক্ত করে এবং সঠিক আউটপুট লাইনে ডাটাগুলোকে সরবরাহ (delivers ) করে।

১ thought on “কমিউনিকেশন সিস্টেমের মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং সিস্টেম (Multiplexing and demultiplexing system of communication system)”

Leave a Comment