কন্ডিশনাল ফরমেটিং | এক্সেল ক্রাশ কোর্স

কন্ডিশনাল ফরমেটিং মাইক্রোসফট এক্সেল এ কন্ডিশনাল ফরমেটিং [ Conditional Formatting, Microsoft Excel ] আজকের ক্লাসের বিষয়। কন্ডিশনাল ফরমেটিং [ Conditional Formatting, Microsoft Excel ] ক্লাসটি গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক এর, মাইক্রোসফট এক্সেল নিয় নানাবিধ আয়োজনের ,একটি “মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল [ Microsoft Excel Tutorial ]” এর একটি ক্লাস।

সেই ধারাবাহিকতায় একটু অগ্রসর আমাদের “মাইক্রোসফট এক্সেল ক্রাশ কোর্স [ Microsoft Excel Crash Course ] “। আজ আলাপ হয়েছে “মাইক্রোসফট এক্সেল” এর “কন্ডিশনাল ফরমেটিং [ Conditional Formatting ] ” নিয়ে।

 

কন্ডিশনাল ফরমেটিং

Conditional Formatting প্রয়োগ করা

কন্ডিশনাল ফরমেটিং বোঝার জন্য নিম্নের অনুশীলনটি লক্ষ্য করুন। ধরুন, ডকুমেন্টের সিলেক্টকৃত সেলসমূহের মধ্যে যে সকল সেলের ভেল্যু ১০০০০ টাকার বেশি সেই সকল সেলের ভেল্যুর রং লাল এবং বোল্ড হবে। এ জন্য নিচের পদক্ষেপ গ্রহণ করুন।

 

 

  • প্রয়োজনীয় সেলসমূহ সিলেক্ট করুন।
  • ট্যাববার হতে Home ট্যাবের Styles গ্রুপের Conditional Formatting কমান্ড এর এ্যারো ক্লিক করুন।
  • প্রদর্শিত মেন্যু অপশন হতে প্রথমে Highlight Cells Rules সিলেক্ট করুন।
  • অতপর প্রদর্শিত মেন্যু হতে Greater Than অপশন সিলেক্ট করুন।
  • এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের Format cells that are GREATER THAN: এর নিচের ঘরে 10000 টাইপ করুন।
  • অতপর with এর ড্রপ-ডাউন ক্লিক করে প্রয়োজনীয় ফরমেটিং নির্বাচন করুন। এক্ষেত্রে Green Fill with Dark Green Text নির্বাচন করে দেখানো হয়েছে।

নোট: আপনার ইচ্ছামত ফরমেট করার জন্য Custom Format নির্বাচন করুন এবং প্রয়োজনীয় ফরমেটিং সম্পাদন করে Ok ক্লিক করুন।

কন্ডিশনাল ফরমেটিং এর বিভিন্ন অপশনসমূহ নিম্নে বর্ণিত হলো:

Highlight Cells Rules

  • Greater Than: নির্দিষ্ট কোন নাম্বারে চাইতে বড় নাম্বারগুলি প্রদর্শন করা।
  • Less Than: নির্দিষ্ট কোন নাম্বারে চাইতে ছোট নাম্বারগুলি প্রদর্শন করা।
  • Between: নির্দিষ্ট দুটি নাম্বারের মধ্যবর্তী নাম্বারসমূহ প্রদর্শন করা।
  • Equal To: কোন নাম্বারের সমান নাম্বার প্রদর্শন করা।
  • Text that Contains: নির্দিষ্ট কোন টেক্সট প্রদর্শন করা।
  • A Date Occurring: নির্দিষ্ট তারিখের তথ্যসমূহ প্রদর্শন করা।
  • Duplicate Values: ডুপ্লিকেট ভেল্যু প্রদর্শন করা।

More Rules: কন্ডিশনাল ফরমেটিং আরোও নিয়ম পাওয়ার জন্য।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Top/Bottom Rules

  • Top 10 Items: সর্বোচ্চ ১০টি আইটেম প্রদর্শন করা।
  • Top 10%: ১০% এর ওপরের নাম্বারসমূহ প্রদর্শন করা।
  • Bottom 10 Items: সর্বনিম্ন ১০টি আইটেম প্রদর্শন করা।
  • Bottom 10%: ১০% এর নিচের নাম্বারসমূহ প্রদর্শন করা।
  • Above Average: নির্দিষ্ট গড়ের ওপরের নাম্বারসমূহ প্রদর্শন করা।
  • Below Average: নির্দিষ্ট গড়ের নিচের নাম্বারসমূহ প্রদর্শন করা।

Data Bars: তথ্যসমূহ ডাটাবার দ্বারা প্রদর্শন করা।

Color Scales: তথ্যসমূহ কালার স্কেলে প্রদর্শন করা।

Icon Sets: তথ্যসমূহ বিভিন্ন আইকন দ্বারা প্রদর্শন করা।

 

কন্ডিশনাল ফরমেটিং

 

কন্ডিশনাল ফরমেটিং এর বিস্তারিত :

 

আরও পড়ুনঃ

Leave a Comment