ওয়েব ডিজাইন কি? কিভাবে শুরু করতে পারি

ওয়েব ডিজাইন কি? কিভাবে শুরু করতে পারি য়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারণ রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে তোমার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের টেম্পলেট বানানো ।যেমন-এটার লে-আউট কেমন হবে। হেডারে কোথায় মেনু থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কীভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্নভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কী হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কীভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ।

আর এ ডিজাইন নির্ধারণ করতে ব্যবহারিত হবে কিছু প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হল হাইপারটেক্সট্ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এর সাহায্যে কতোগুলো ইলেকট্রনিক ডকুমেন্ট তৈরী করা হয়, যাকে বলা হয় ওয়েব পেজ আর এই ওয়েব পেজ আমরা ওয়েবসাইটে দেখি।

মনে করতে পারো তুমি একটা ঘর বানাবে, এর জন্যে যা যা দরকার যেমন-ইট, বালু, সিমেন্ট ইত্যাদি। এসব দিয়ে কিন্তু ঘর তুলে ফেলতে পারবে। ঠিক এরকমই এইচটিএমএল দিয়ে ওয়েব পেজের কাঠামো তৈরী করা হয় এবং কতোগুলো ট্যাগ ব্যবহার করে এই কাজ করতে হয়। এই টিউটোরিয়ালে এডিটর ইন্সটল, কোড রান করার পদ্ধতি এবং ছবি কিভাবে সংযোগ করেছি। তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

ওয়েব ডিজাইন কি

 

এখন আমরা ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন কাকে বলে? তথা ওয়েব ডিজাইন পরিচিতি এবং ওয়েব ডিজাইন এর কাজ কি তা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

ওয়েব ডিজাইন বলতে কোন একটি ওয়েবসাইট এর নকশাকে বুঝায়। যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন।

আরও সহজভাবে বলা যায় যে, কোন ওয়েবসাইট এর বাহিরের রুপ দেখতে কেমন হবে তা নির্ধারণ করার নাম হলো ওয়েব ডিজাইন। যেমন, ফেসবুক দেখতে একরকম, টুইটার দেখতে আরেক রকম। ওয়েবসাইটগুলোর দেখার ভিন্নতার ব্যাপারটা নির্ভর করে ওয়েবসাইট টি কিভাবে সাজানো হয়েছে তার উপর।

একটি ওয়েবসাইট এর আউটলুক, ফন্ট কালার, সাইজ, ইমেজ, ম্যানুবার, টুলবার ইত্যাদি কোথায় কেমন ভাবে থাকবে, কন্টেন্ট কিভাবে থাকবে, সর্বপোরি কোন ওয়েবসাইট ব্যবহারকারীরা যেভাবে দেখে সকল কাজই ওয়েব ডিজাইন এর অন্তর্ভূক্ত।

 

ওয়েব ডিজাইন কি

 

কিভাবে শিখবেন ওয়েব ডিজাইন

আমরা যদি কেউ ওয়েব ডিজাইনার হতে চাই অবশ্যই আমাদেরকে ওয়েব ডিজাইন শিখতে হবে। তবে নতুন হিসেবে অনেকে ওয়েব- ডিজাইন শিখতে আগ্রহী হলেও কিভাবে শিখবেন ওয়েব -ডিজাইন এই প্রশ্নে অনেকে আটকে যান। কিভাবে ওয়েব -ডিজাইন শিখবেন তা নিয়ে অযথা চিন্তিত না হয়ে শেখার উপায় জেনে নিন। বর্তমানে নানা ওয়েবসাইটে ওয়েব -ডিজাইন শেখা যাচ্ছে। শুরুর দিক ওয়েব -ডিজাইনের নানা খুঁটিনাটি জানার জন্য অনলাইন ওয়েবসাইটের কোর্সগুলো দেখতে পারেন।

ইউটিউবে ওয়েব -ডিজাইন নিয়ে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আপনি তা দেখে ওয়েব -ডিজাইন শিখে নিতে পারেন। আর যেহেতু ওয়েব -ডিজাইন শেখার উদ্দেশ্য হলো ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করা, তাই অনলাইন ওয়েবসাইট ও ইউটিউব থেকে শেখার পাশাপাশি প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদি ওয়েব -ডিজাইন কোর্স করতে পারেন। যার মাধ্যমে একজন দক্ষ ওয়েব -ডিজাইনার হতে পারেন।

 

ওয়েব ডিজাইনার হতে কি কি শিখতে হবে?

ওয়েব ডিজাইন শিখতে হলে প্রধমেই আপনাকে বেসিক কিছু জিনিস শিখতে হবে। আর তা হলো কোডিং সমাধানের জন্য এইচটিএমএল (HTML), সিএসএস (CSS), জাভাস্ক্রিপ্ট (JavaScript) ইত্যাদি। এইচটিএমএল হলো কোডিং তথা মার্কআপ ল্যাংগুয়েজ। শুধুমাত্র এইচটিএমএল শেখার মাধ্যমে আপনি সাধারণ একটি ওয়েব পেজ তৈরি করতে পারবেন।

সিএসএস (CSS) হলো এইচটিএমএল এর পরের ধাপ। এইচটিএমএল এর মাধ্যমে আপনি ওয়েব পেজ তৈরি করলেন। কিন্তু আপনার সাইটের ফন্ট কালার সাইজ, ইমেজ ইত্যাদি বসানোর কাজের জন্য আপনাকে সিএসএস শিখতে হবে। এর মাধ্যমে আপনি ওয়েবসাইটকে সুন্দর ভাবে সাজাতে পারবেন। যার ফলে ওয়েবসাইটটি ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

তার পরের ধাপ হলো জাভাস্ক্রিপ্ট (JavaScript) শেখা। জাভাস্ক্রিপ্ট শেখার মাধ্যমে আপনি ওয়েবসাইট বিভিন্ন পরিচালনা প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। দক্ষ ওয়েব -ডিজাইনার হতে হলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা লাগবে। গ্রাফিকস ডিজাইনের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি শিখে নিতে পারেন। এছাড়া ওয়েবসাইট এর কন্টেন্ট ম্যানেজমেন্ট সমাধানের জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস (WordPress) জুমলা (Joomla) ইত্যাদি শিখতে হবে।

 

ওয়েব ডিজাইনার হতে কতদিন সময় লাগে?

কোন বিষয় কত দ্রুত শেখা যায় তা নির্ভর করবে ব্যক্তির শেখার আগ্রহ ও বাস্তবায়নের উপর। যেমন বলা যায়, শেখার প্রতি প্রবল আগ্রহ কিন্তু সময় ব্যয় করা হয় খুবই কম। যদি প্রয়োজন চার ঘণ্টা কিন্তু সময় দেয়া হয় দুই ঘণ্টা তবে কখনো দ্রুত শেখা সম্ভব নয়।

আর ওয়েব -ডিজাইন যেহেতু কোডিং ল্যাঙ্গুয়েজ নির্ভর, এর জন্য প্রচুর সময়ের পাশাপাশি অনুশীলন করতে হবে। তবেই দ্রুত দক্ষতা অর্জন করা যাবে। তবে আপনি যদি পূর্ণ মনোযোগ সহকারে এই বিষয়ে লেগে থাকেন দুই মাসের মধ্যেই আপনি ওয়েব -ডিজাইন শিখতে পারবেন। আর এক্সপার্ট লেভেলের জন্য আপনাকে পরবর্তীতে বিভিন্ন প্রজেক্টের ওয়েবসাইট বানানোর অনুশীলন করতে হবে। আর যে কোন নতুন বিষয় নিজের মতো করে আয়ত্বে আনার সক্ষমতা তৈরি করতে হবে।

এছাড়া আপনাকে ওয়েব -ডিজাইনের পাশাপাশি ওয়েব ডেভালপমেন্ট শিখতে হবে। ওয়েব -ডিজাইন কম দিনের মধ্যে শেখা সম্ভব হলেও ওয়েব ডেভালপমেন্ট শিখতে প্রায় দুই বছরের মতো সময় লাগতে পারে। তবে মনে রাখতে হবে, কাজের প্রতি আগ্রহ আপনার দক্ষতা অর্জনের প্রধান সহায়ক। মনোযোগী হয়ে কাজ বাস্তবায়নের মাধ্যমে দ্রুততম সময়ে ওয়েব -ডিজাইন শিখতে পারবেন।

 

ওয়েব ডিজাইন কি? কিভাবে শুরু করতে পারি :

Leave a Comment