এনআইসি এর ফিজিক্যাল অ্যাড্রেসিং ফরমেট (Format of physical address (MAC Address) of NIC) 

আজকে আমরা এনআইসি এর ফিজিক্যাল অ্যাড্রেসিং ফরমেট সম্পর্কে আলোচনা করবো । যা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এর অন্তর্গত।

 

এনআইসি এর ফিজিক্যাল অ্যাড্রেসিং ফরমেট

 

এনআইসি এর ফিজিক্যাল অ্যাড্রেসিং ফরমেট (Format of physical address (MAC Address) of NIC)

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) কে নেটওয়ার্ক কার্ড, ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়। যে-কোন নেটওয়ার্কিং করতে গেলেই যে ডিভাইসটি সব থেকে আগে প্রয়োজন, তা হল এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।

 

প্রতিটি নেটওয়ার্ক অ্যাডাপ্টারে রয়েছে একটি বিল্ট-ইন ফিজিক্যাল অ্যাড্রেস। কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি দেয় এবং একে পরিবর্তন করা যায় না। প্রতিটি কার্ডের জন্য এ অ্যাড্রেস অবশ্যই ভিন্ন ভিন্ন হয়। এ অ্যাড্রেসকে বলা হয় ঐ কার্ডের মিডিয়া অ্যাকসেস কন্ট্রোল বা ম্যাক অ্যাড্রেস (MAC- Media Access Control) এক কম্পিউটার আরেক কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে এ ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে।

প্রতিটি ম্যাক অ্যাড্রেস 48 বিট বিশিষ্ট। ম্যাক অ্যাড্রেসকে হেক্সাডেসিমেল (16 Base) বিশিষ্ট সংখ্যায় প্রকাশ করা হয়। যেমনঃএকটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ম্যাক অ্যাড্রেস হতে পারে-

07ঃ01ঃ02ঃ01ঃ2Cঃ4B

প্রথম 24 Bit সরবরাহ করে IEEE (Institute of Electrical and Electronic Engineering). যা Organizationally Unique dentifier (OUT) নামে পরিচিত। শেষ 24 Bit প্রদান করে NIC প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিচে NIC এর অ্যাড্রেস ফরমেট দেয়া হল

 

এনআইসি এর ফিজিক্যাল অ্যাড্রেসিং ফরমেট

 

এই অ্যাড্রেস NIC এর PROM (Programmable Read Only Memory) তে কপি করা থাকে।
স্ট্যাটিক অ্যাড্রেস NIC এর সাথে থাকে এবং এটি কেবলমাত্র NIC পরিবর্তন করলেই পরিবর্তন হয়।

ম্যাক অ্যাড্রেস (MAC Address)

প্রতিটি নেটওয়ার্ক ফার্ডের একটি লিস্ট-ইন ইউনিক আইডি থাকে, যা ম্যাক বা মিডিয়া অ্যাকসেস কন্ট্রোল (MAC- Media Access Control) অ্যাড্রেস নামে পরিচিত নেটওয়ার্কের সকল মৌলিক অপারেশন মার অ্যাড্রেসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রত্যেকটি নিকের আলাদা আলাদা অ্যাড্রেস আছে এবং একটি অ্যাড্রেস অন্যটির সাথে খইবে না। এ নিক অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্কের একটি ডিভাইস স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়।

 

এনআইসি এর ফিজিক্যাল অ্যাড্রেসিং ফরমেট

 

হোস্ট থেকে ডাটা উত্তোলন এবং ট্রান্সফার করার কাজটি করা হয়ে থাকে অ্যাড্রেসের মাধ্যমে। কোন কারণে পিসি’র নিক (NIC) পরিবর্তন করলে সেই সাথে ম্যাক (MAC) অ্যাড্রেসের পরিবর্তন হয়। যদি কোন কারণে NIC আচল হয় এবং অন্য নিক পরিবর্তন করা হয়, তবে তার MAC অ্যাড্রেস পরিবর্তন হবে। এটি Unique address, যা Network এর প্রত্যেক Node, device-কে চিহ্নিত করে। এ নেটওয়ার্ক অ্যা NIC এর মধ্যে hard coded থাকে।

Leave a Comment