আমাদের আজকের আলোচনার বিষয় এক্সপ্রেশন সংজ্ঞা – যা অধ্যায় ৪ ”ভিজ্যুয়াল বেসিক অপারেটর ও এক্সপ্রেশন” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

এক্সপ্রেশন সংজ্ঞা
কতগুলো অপারেন্ড, অপারেটর, ভেরিয়েবল ও কনস্ট্যান্টের সামঞ্জস্যপূর্ণ উপাপনকে এক্সপ্রেশন (Xepression) বলে।
উদাহরণ:
z=x+y
x=b-al
x₁ = (-b + d)/(2*a)
Sum = Sum + x ইত্যাদি।
অপারেটরের উপর ভিত্তি করে এক্সপ্রেশন বিভিন্ন রকম হতে পারে। যেমনঃ
- গাণিতিক-এক্সপ্রেশন (Arithmetic Expression)
- রিলেশনাল এক্সপ্রেশন (Relational Expression)
- লজিক্যাল এক্সপ্রেশন (Logical Expression) ইত্যাদি।
গাণিতিক এক্সপ্রেশন (Arithmetic Expression): যে এক্সপ্রেশনে গাণিতিক অপারেটর থাকে তাকে গাণিতিক এক্সপ্রেশন বলে। গাণিতিক এক্সপ্রেশনের মান একাধিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট বা এক্সপ্রেশনের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, ভাগশেষ ইত্যাদি হতে পারে। যেমনঃ
Z=x+y
z = (x + y) 5 ইত্যাদি।
তুলনামূলক এক্সপ্রেশন (Comporison Expression)যে এক্সপ্রেশনে রিলেশনাল অপারেটর বা তুলনামূলক অপারেটর থাকে তাকে রিলেশনাল এক্সপ্রেশন বলে। রিলেশনাল এক্সপ্রেশনের মান ‘1’ কিংবা ‘0’ অথবা ‘True’ কিংবা ‘False’ হবে। যেমন- x = 5, y = 3 হলে z=x<y
এক্সপ্রেশনের মান ‘Faise’ বা ‘0’ হবে।
লজিক্যাল এক্সপ্রেশন (Sogical Expression) যে এক্সপ্রেশনে লজিক্যাল অপারেটর থাকে তাকে লজিক্যাল এক্সপ্রেশন বলে। লজিক্যাল এক্সপ্রেশনের মানও ‘ণ’ কিংবা ‘0’
অথবা ‘True’ কিংবা ‘False’ হবে। যেমন-

x= 5, y = 6, z= 4 হলে
p = (x > y) and (yz) এর মান হবে ‘O’ বা ‘False’
P= (x > y) Or (yz) এর মান হবে ‘1’ বা ‘True