একটি সার্থক ইন্টারভিউয়ের গাইড লাইন – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “ইনিশিয়াল ইনভেস্টিগেশন এবং ইনফরমেশন সংগ্রহ করার পদ্ধতি” বিভাগের একটি পাঠ।

একটি সার্থক ইন্টারভিউয়ের গাইড লাইন
ইন্টারভিউ হচ্ছে ইনফরমেশন সংগ্রহ করার একটি পদ্ধতি, যেখানে ইন্টারভিউয়ার সামনা-সামনি একজন মানুষকে কতিপয় প্রশ্ন করে থাকে। অর্থাৎ এটি একটি মৌখিক পদ্ধতি। এটি ইনফরমেশন সংগ্রহ করার একটি পুরাতন এবং গতানুগতিক সহজতম পদ্ধতি।
এ ব্যাপারে প্রশ্নকর্তাকে অবশ্যই ভালো জ্ঞানের অধিকারী হতে হবে। ইন্টারভিউ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। প্রথমত, একজন মানুষের দক্ষতা যাচাই করা অথবা সমস্যাগুলো নির্ণয় করা। দ্বিতীয়ত, কোনো সিস্টেমের প্রয়োজনীয় ইনফরমেশন সংগ্রহ করতে। নিচে একটি সার্থক ইন্টারভিউয়ের গাইড লাইনগুলো দেওয়া হলো-
(ক) ইন্টারভিউয়ের জন্য উপযুক্ত পরিবেশ ‘নির্বাচন করা। অর্থাৎ উত্তরকারীকে বুঝাতে হবে যে, তাকে সাহায্য করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এই ইন্টারভিউয়ের উদ্দেশ্য।
(খ) উত্তরকারীর বসার ব্যবস্থা করা এবং সেটা যেন আরামদায়ক হয়। আর উত্তরকারী যদি অক্ষম হয় (disable) তাহলে তার জন্য অতিরিক্ত ব্যবস্থা দেওয়া।
(গ) প্রশ্ন অবশ্যই সুস্পষ্ট হতে হবে।
(ঘ) প্রশ্নকর্তাকে একজন ভালো শ্রোতা হতে হবে। কোনোপ্রকার তর্কে যাওয়া উচিত নয়।
(ঙ) যখন প্রশ্নকর্তা প্রশ্ন করেন তখন উত্তরদাতা অবশ্যই যেন বুঝতে পারেন যে, ইন্টারভিউতে অবশ্যই গোপনীয়তা রক্ষা করা হবে। এবং এসব তথ্য কোনোপ্রকারে অনুমোদিত নয় এমন ব্যক্তির নিকট হস্তান্তর হবে না।
(চ) পার্সোনাল বিষয়ে আঘাত হানে এরূপ প্রশ্ন পরিহার করা।

(ছ) প্রশ্নকর্তা অনেক জ্ঞানের অধিকারী এরূপ মনোভাব ব্যক্ত না করা ।
(জ) উত্তরকারীর প্রশ্নের জবাব শেষ করার জন্য সময় প্রদান করা ।
(ঝ) প্রশ্নকর্তা এমন ভাব ব্যক্ত না করেন যেন উত্তরকারী ভীত হয় অথবা উত্তর খোলাখুলি দিতে অস্বাচ্ছন্দ্যবোধ করেন।
১ thought on “একটি সার্থক ইন্টারভিউয়ের গাইড লাইন”