একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেম লেভেল – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল” বিভাগের একটি পাঠ।

Table of Contents
একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেম লেভেল
অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ,একটি প্রতিষ্ঠান সর্বোত্তমভাবে পরিচালনার জন্য ম্যানেজমেন্ট কর্তৃক যে-সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয়, তার মধ্যে কম্পিউটার প্রযুক্তি অন্যতম। কোনো একটি সমস্যাকে সমাধান (Solve) করার জন্য প্রতিষ্ঠান পরিচালনার অর্থাৎ ম্যানেজারের যে-সমস্ত লেভেল রয়েছে। তা ঐ সমস্যার ইনফরমেশন করার ক্ষেত্রে সহায়তা করে। নিম্নে চিত্রের মাধ্যমে তা বুঝানো হলো-
প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে তিনটি লেভেলে বিভক্ত করা হয়েছে-
(ক) নিম্নস্তর (Lower level),
(খ) মধ্যম স্তর (Middle level).
(গ) উচ্চস্তর (Upper level) |

ম্যানেজমেন্টের লেভেলের উপর ভিত্তি করে ইনফরমেশনের ক্যাটাগরিকেও তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে—
(ক) অপারেশনাল ইনফরমেশন (Operational information).
(খ) ম্যানেজারিয়াল ইনফরমেশন (Managerial information),
(গ) স্ট্র্যাটিজিক ইনফরমেশন (Strategic information)।
নিম্নে ইনফরমেশন (Information) এর ক্যাটাগরি (Categories) চিত্রের মাধ্যমে দেখানো হলো-

সমস্যা সমাধানের ক্ষেত্রে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের প্রতিদিনের সমস্যা সমাধানের জন্য কী কী ইনফরমেশন বা তথ্যের দরকার তা প্রতিষ্ঠানের ভিতর হতে সংগ্রহ করবে এবং সিদ্ধান্ত নিবে। আর ইনফরমেশন (Information) এর দিক থেকে লোয়ার লেভেল (Lower level)-এ অপারেশনাল ইনফরমেশন (Operational information) ব্যবহৃত হয়, কেননা এতে শর্ট টার্ম (Short term) s মধ্যে, প্রতিদিনের সংগ্রহকৃত ইনফরমেশনকে ব্যবহার করে প্রতিষ্ঠানের যে-কোনো ডিপার্টমেন্ট স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে এবং এর ফলে প্রতিদিনের নিয়মকানুন (rules-regulation)-কে সহজেই কার্যকরীভাবে আরোপ করা যায়, যেমন-
(ক) প্রতিদিনের অনুপস্থিত কর্মচারী শিট (Daily employee absence sheets)
(খ) ওভারডিউ পারচেস অর্ডার (Overdue purchase orders)
(গ) বিক্রির জন্য যথাযথ কারেন্ট স্টক (Current stock available for sale)।
ইনফরমেশনের ঘাটতির কারণে লোয়ার লেভেল যদি প্রতিষ্ঠান পরিচালনায় অসুবিধা অনুভব করে এবং এতে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তবে সে সিদ্ধান্ত টপ লেভেল (top level) ম্যানেজমেন্টকে পাঠাবে। টপ লেভেল (top level) ম্যানেজমেন্ট উক্ত সিদ্ধান্তের ইনফরমেশনকে গবেষণা করে সঠিক ও উপযুক্ত তথ্যকে স্ট্র্যাটিজিক পরিকল্পনা বা দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য ব্যবহার করবে এবং পুরো সিস্টেমকে কম্পিউটার ও অন্যান্য অপারেশনাল ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সংস্থাপন করে। তথ্য (Information)-এর দিক থেকে এ লেভেলকে স্ট্র্যাটিজিক ইনফরমেশন (Strategic information) বলা হয়।

লোয়ার লেভেল এবং আপার লেভেলের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি করে, তাকে মধ্যপর্যায়ের (middle level) ম্যানেজমেন্ট বলে। আর ইনফরমেশনের দিক থেকে একে ম্যানেজারিয়াল ইনফরমেশন (managerial information) বলে। কন্ট্রোল (Control) এবং ইমপ্লিমেন্টেশন (Implementation)-এর জন্য যে-কোনো ডিপার্টমেন্ট হেড (head)-ই মিড-লেভেল ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে।
২ thoughts on “একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেম লেভেল”