একটি অর্গানাইজেশনের কমন ফাংশন – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল” বিভাগের একটি পাঠ।

Table of Contents
একটি অর্গানাইজেশনের কমন ফাংশন
অর্গানাইজেশন (Organization) : অর্গানাইজেশন হলো সামাজিক সুবিন্যস্তকরণ একটি ব্যবস্থা, যা কিছু লক্ষ্য, উদ্দেশ্যকে অর্জন করার জন্য সচেষ্ট থাকে, এর নিজস্ব পারফরম্যান্সকে কন্ট্রোল এবং পরিবেশ থেকে স্বতন্ত্র হয়ে প্রতিষ্ঠানের চারপাশে অদৃশ্য এক বাঁধন গড়ে তোলে।
অর্গানাইজেশনের প্রকারভেদ (Classifica tion of Organization):
(ক) সরকারি সংগঠন, যা সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়।
(খ) বেসরকারি সংগঠন, যা ব্যক্তিমালিকানায় পরিচালিত হয়।
(গ) হাইব্রিড সংগঠন যা প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ (Private-public partnership) সংক্ষেপে ppp এ পরিচালিত হয়।

অর্গানাইজেশনের কমন ফাংশন (Common function of an Organization) :
সাধারণত সকল অর্গানাইজেশনকে অনেকগুলো সেকশন কিংবা ডিপার্টমেন্টে বিভক্ত করতে হয়, যার প্রত্যেক ডিপার্টমেন্ট কিংবা সেকশন-এর আলাদা আলাদা দায়িত্ব বা রেসপনসিবিলিটি নির্দিষ্ট করা থাকে।
সাধারণত এডুকেশনাল অর্গানাইজেশন-এর কমন ফাংশন হলো-
(ক) স্টুডেন্ট সেকশন (Student section)-এর ফাংশন
(খ) অ্যাকাউন্ট সেকশন (Account section)-এার ফাংশন
(গ) পারচেস সেকশন (Purchase section)-এর ফাংশন
(ঘ) স্টোরস সেকশন (Stores section)-এর ফাংশন
(ঙ) পারসোনেল সেকশন (Personnel section)- এর ফাংশন
(চ) মেডিক্যাল সেকশন (Medical section)-এর ফাংশন
(ছ) হোস্টেল সেকশন (Hostel section)-এর ফাংশন
(জ) মেইনটেন্যান্স সেকশন (Maintenance section )-এর ফাংশন।

আবার অন্যদিকে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন (Ma nufacturing organization)-গুলোর কমন ফাংশন হলো-
ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন (Ma nufacturing organization) :
(ক) প্রডাকশন সেকশন (Production section)-এর ফাংশন
(খ) মার্কেটিং সেকশন (Marketing section)-এর ফাংশন
(গ) ফিন্যান্স সেকশন (Finance section)-এর ফাংশন
(ঘ) স্টোরস সেকশন (Stores section)-এর ফাংশন
(ঙ) পারসেস সেকশন (Purchase section)-এর ফাংশন
(চ) মেইনটেন্যান্স সেকশন (Maintenance section)-এর ফাংশন
(ছ) রিসার্চ সেকশন (Research section)-এর ফাংশন ।
১ thought on “একটি অর্গানাইজেশনের কমন ফাংশন”