আমাদের আজকের আলোচনার বিষয় উইন্ডোস Screen পর্যবেক্ষণ করা এবং Desktop এর প্রতিটি অংশের সাথে পরিচিতি – যা অধ্যায় ২ ”উইন্ডোস অপারেটিং সিস্টেম পরিচিতি” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।

Table of Contents
উইন্ডোস Screen পর্যবেক্ষণ করা এবং Desktop এর প্রতিটি অংশের সাথে পরিচিতি
ডেস্কটপ
কম্পিউটার ON করার কিছুক্ষণ পর মনিটরের পর্দায় যে Screen দেখা যায় তা Desktop নামে পরিচিত। এতে বিভিন্ন ধরনের Icon, Folder ইত্যাদি থাকে যা চিত্রের মাধ্যমে বিভিন্ন কাজ করতে ব্যবহারকারীকে সাহায্য করে থাকে। তাই এটি
Graphical User Interface (GUI) নামেও পরিচিত।
একটি “ডেস্কটপ কম্পিউটার” হল একটি ব্যক্তিগত কম্পিউটার যা দৈনন্দিন কাজে একটি মাত্র জায়গায় (সাধারণত ডেস্ক বা টেবিল) রেখে ব্যবহার করা যায় এমন কম্পিউটার। এর আকার এবং বৈদ্যুতিক শক্তির প্রয়োজনীয়তার কারণে এটি ল্যাপটপ কম্পিউটারের ঠিক বিপরীত। ডেস্কটপ কম্পিউটারে সাধারণত মনিটর, কিবোর্ড, মাউস এবং একটি বাক্স থাকে।

বাক্সে কম্পিউটারের মূল অংশগুলো থাকে যেমন: পাওয়ার সরবরাহকারী, মাদারবোর্ড, হার্ডডিস্ক, অপটিক্যাল ড্রাইভ, ফ্লপি ড্রাইভ ইত্যাদি। বাক্সটির আকার সাধারণত ঊর্ধ্বমুখী খাড়া টাওয়ারের মত হয় তবে আনুভূমিকও দেখা যায়। আবার কতকগুলো হয় ছোট আকৃতির। বর্তমানে একের-মধ্যে-সব এমন কম্পিউটারগুলোতে মনিটর এবং পিসির সব উপাদানগুলো একসাথে একটি মাত্র বাক্সে পাওয়া যায়।