ইন্টারনেট এর বিস্তারিত | Data Communication System

ইন্টারনেট এর বিস্তারিত ক্লাসটি পলিটেকনিক (Polytechnic) এর ডাটা কমিউনিকেশন সিস্টেম (৬৬৬৪৪), Data Communication System (66644) বিষয় এর অংশ।

 

ইন্টারনেট এর বিস্তারিত

 

ইন্টারনেট কি

ইন্টারনেট দুটি কথার সমন্বয় যুক্ত একটি ইংরেজি শব্দ। মূলত ইথারনেট (Ethernet) থেকে ইন্টারনেট (internet) শব্দটির উৎপত্তি। ইন্টার (Enter) অর্থ হলো- ভিতরে। আর নেট (Net) অর্থ হলো- জাল। ইন্টারনেট শব্দের অর্থ “অন্তর্জাল”। যা সংযুক্ত নেটওয়ার্ক তরঙ্গের মাধ্যমে যোগাযোগের একটি সহজ পদ্ধতিকে বোঝায়।

 

ইন্টারনেট এর বিস্তারিত

 

যেমন- অসংখ্য কম্পিউটার কে একেওপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। অনেক গুলো কম্পিউটার একটি নেটওয়ার্কে যুক্ত করাই ইন্টারনেট, যাকে ইন্টারনেট ওয়ার্কিংও বলা হয়।

ইন্টারনেট কাকে বলে

অসংখ্য কম্পিউটার বা স্মার্ট ডিভাইসকে একেওপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট হলো আধুনিক টেলিযোগাযোগের একটি নেটওয়ার্ক বা মাধ্যম। যা অপটিক্যাল ফাইবার, টেলিফোন লাইনের তার, ওয়্যারলেস বেতার সংযোগ ব্যবহার করে কম্পিউটার মোবাইল সহ অন্যান্য সকল ডিভাইসকে ওয়াল্ড ওয়াইড ওয়েব (WWW) এর সাথে সংযুক্ত করে।

ইন্টারনেটকে প্রায়ই নেট বলা হয়ে থাকে। যখন সম্পূর্ণ আইপি নেটওয়ার্কের আন্তর্জাতিক সিস্টেমকে উল্লেখ করা হয় তখন ইন্টারনেট শব্দটিকে একটি নামবাচক বিশেষ্য মনে করা হয়। ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দৈনন্দিন কোন পার্থক্য ছাড়া ব্যবহৃত হয়। তবে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একই নয়।

ইন্টারনেট কত প্রকার ও কি কি

আধুনিক ইন্টারনেট প্রথমত ৬ প্রকার। এই ছয় ধরণের প্রযুক্তি সিস্টেমে ইন্টারনেট সংযোগ কাজ করে। আজ পর্যন্ত যে ধরণের ইন্টানেট আমরা ব্যবহার করি নিচে তার নাম উল্লেখ করলাম যা আপনারা হয়ত অনেকই আইসিটি বিভাগে আগেই জেনেছেন।

  • ডায়াল-আপ ইন্টারনেট
  • ডিএসএল ইন্টারনেট
  • স্যাটেলাইট ইন্টারনেট
  • ক্যাবল ইন্টারনেট
  • ওয়ারলেস ইন্টারনেট
  • সেলুলার ইন্টারনেট

 

ইন্টারনেট এর বিস্তারিত ঃ

Leave a Comment