ইনফরমেশন সিস্টেমের কন্ট্রোল এবং টেস্টিং-এর উদ্দেশ্য

ইনফরমেশন সিস্টেমের কন্ট্রোল (Control in information system) – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম টেস্টিং এবং সিকিউরিটি পদ্ধতি” বিভাগের একটি পাঠ।

ইনফরমেশন সিস্টেমের কন্ট্রোল এবং টেস্টিং-এর উদ্দেশ্য

ইনফরমেশন সিস্টেমের কন্ট্রোল এবং টেস্টিং-এর উদ্দেশ্য 

 

ইনফরমেশন সিস্টেমের মধ্যে যে-কোনো ধরনের ডাটা (data) প্রসেস করা উচিত নয়। এজন্য প্রসেসিং সিস্টেমকে কন্ট্রোল করা দরকার। সিস্টেমের রিপোর্টের বিশ্বস্ততা (reliability) নিশ্চিত করতে কন্ট্রোল খুব প্রয়োজন।

কন্ট্রোলের কারণে প্রোগ্রামিং টাইম, প্রসেসিং টাইম (programming time, processing time) এবং মেমরি স্পেস (memory space) এর খরচ হতে পারে, তারপরেও কন্ট্রোলের ব্যাপ্তি বা সীমা নির্দিষ্ট করা উচিত নয়। ডিজাইনের ইনিশিয়াল স্টেজ (initial stage)-এ প্রয়োজনীয় কন্ট্রোলকে প্ল্যান (plan) এবং প্রতিষ্ঠিত (established) করতে হবে।

 

ইনফরমেশন সিস্টেমের কন্ট্রোল এবং টেস্টিং-এর উদ্দেশ্য

 

কন্ট্রোলের উদ্দেশ্যাবলি (The objectives of control) :

কন্ট্রোলের প্রাথমিক উদ্দেশ্যগুলো হলো-

(ক) কম্পিউটার কিংবা সিস্টেমের মধ্যে যাতে সঠিকভাবে ডাটা প্রবেশ করতে পারে, তা নিশ্চিত করাই কন্ট্রোলের প্রথম উদ্দেশ্য।

(খ) ডাটা কম্পিউটারে পৌছার পূর্বে তার করণিক হ্যান্ডলিং (Clerical handling) পরীক্ষা করে দেখা (check)।

(গ) কার্যপ্রণালি (Procedure)-এর মধ্যে এমন একটি পদ্ধতি (Method)-কে প্রভাইড (Provide) করা যাতে প্রসিডিউর . (Procedure)-এর মধ্যে কোথাও কোনো এরর (error) সংঘটিত হলে সাথে সাথে তা যেন শনাক্ত (detect) করা যায়।

(ঘ) ট্যাক্স পারপাস (Tax purpose)-এ অ্যাকাউন্টিং (accounting) বা হিসাবকে সঠিকভাবে করা অথবা আইন অনুযায়ী অন্যান্য লিগ্যাল রিকোয়ারমেন্ট (Legal requirement) কার্যকর করা।

(ঙ) প্রতারণার (Fraud) বিরুদ্ধে এমনভাবে গার্ড (guard) দিতে হবে যাতে ফিনান্সিয়াল স্ট্যান্ডিং (financial Standing)-এ প্রতারণার (Fraud) কোনো প্রভাব না পড়ে ।

 

google news logo

 

ইনফরমেশন টেস্টিং-এর উদ্দেশ্যাবলি (The objectives of testing of information system) :

যখন কোনো একটি সিস্টেমকে উন্নয়ন (develop) করা হয়, তখন আশা করা হয় সিস্টেমটি যথাযথ (Properly) পারফর্মস (performs) করবে। কিন্তু বাস্তবিকপক্ষে সবসময় কোনো না কোনো এরর (error) সংঘটিত হয়ে থাকে।

অতএব, কোনো একটি ইনফরমেশন সিস্টেমকে প্রয়োগ (implementation) করার পূর্বে তা বিভিন্নভাবে টেস্ট (test) করতে হবে সফল টেস্টিং (successful testing)-এর ফলে সকল ধরনের ত্রুটি (error) কে খুঁজে বের (find out) করা যায় এবং সিস্টেমের কারেক্টনেস (correctness) বাস্তবায়ন করা যায়।

একটি পদ্ধতির (System) প্রধান প্রধান উদ্দেশ্য (objective) নিম্নে দেওয়া হলো-

(ক) একটি সিস্টেমের মূল সফলতা হলো পরিমাণ টেস্টিং (Testing) ।

(খ) একটি সিস্টেমের সকল যন্ত্রপাতি সঠিকভাবে কাজ করছে কি না তার যৌক্তিক ধারণা সিস্টেম টেস্টিং হতে পাওয়া যায়।

(গ) সিস্টেম টেস্টিং হতে বুঝা যায় উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত হবে কি না।

(ঘ) সিস্টেম টেস্টিং এর সাহায্যে সিস্টেমের ভুল (error) ধরা পড়ে।

(ঙ) সিস্টেম টেস্টিং পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ করা না হলে পরবর্তীতে অর্থাৎ কিছুদিন পরে ঐ ভুলগুলো ধরা পড়ে।

(চ) সিস্টেম টেস্টিং এর মাধ্যমে বুঝা যায় সিস্টেমটি ব্যবহারকারী (user)-এর প্রয়োজন সম্পূর্ণ (needs fulfil) করবে কি না?

(ছ) এটি খরচ কমায়। কারণ কিছুদিন পর ত্রুটি (error) ধরা পড়লে ঐ ত্রুটি (error) ঠিক করতে প্রচুর সময় ও অর্থের প্রয়োজন হয়। তাই সঠিক সিস্টেম টেস্টিং দ্বারা এ সমস্যার সমাধান পাওয়া যায়।

 

আরও দেখুনঃ

১ thought on “ইনফরমেশন সিস্টেমের কন্ট্রোল এবং টেস্টিং-এর উদ্দেশ্য”

Leave a Comment