ইনফরমেশনের প্রকারভেদ নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয়ের “ইনফরমেশন সিস্টেমস ও ম্যানেজমেন্টের উপাদানসমূহ” বিভাগের একটি পাঠ।
Table of Contents
ইনফরমেশনের প্রকারভেদ

System শব্দটি গ্রিক শব্দ Systema হতে উৎপত্তি, যার আভিধানিক অর্থ “একটি সুসংগঠিত ধারাবাহিক প্রক্রিয়া” অর্থাৎ কোনো কার্য সংগঠনের উপাদানসমূহের মধ্যে একটি ধারাবাহিক সম্পর্কের সমাহার।সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ,প্রসেসকৃত উপাত্ত বা ডাটাকে ইনফরমেশন বলা হয়। ডাটাকে বিভিন্ন উপায়ে প্রসেস করলে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যায়। প্রতিষ্ঠানের আকৃতি, প্রকৃতি অনুযায়ী এই ইনফরমেশনের তারতম্য হয়। একটি প্রতিষ্ঠানকে উপযুক্তভাবে চালাতে হলে সঠিক ইনফরমেশন দরকার এবং ইনফরমেশন সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক। নিচে ইনফরমেশনের প্রকারভেদ আলোচনা করা হলো-
ইনফরমেশনের প্রকারভেদ:
(ক) স্ট্র্যাটিজিক ‘ইনফরমেশন (Strategic information),
(খ) টেকনিক্যাল’ ইনফরমেশন (Technical information),
(গ) অপারেশনাল ‘ইনফরমেশন (Operational information),
(ঘ) স্ট্যাচুটোরি ইনফরমেশন (Statutory information)।

(ক) স্ট্র্যাটিজিক ইনফরমেশন (Strategic information) :
দীর্ঘ সময়ের জন্য কোনো পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যে ইনফরমেশনের প্রয়োজন হয়, তাকে স্ট্র্যাটিজিক ‘ইনফরমেশন বলে। যেমন- কোনো বিজনেসকে বর্ধিত করার দীর্ঘ পরিকল্পনা।
(খ) টেকনিক্যাল ইনফরমেশন (Technical information) :
কোনো ব্যবসা সঠিকভাবে পরিচালনার নিমিত্তে স্বল্প সময়ের জন্য যে ইনফরমেশন দরকার হয়, তাকে টেকনিক্যাল ‘ইনফরমেশন বলে। একটি স্বল্পমেয়াদি পণ্যকে বাজারজাত করার পরিকল্পনার জন্য প্রয়োজন টেকনিক্যাল ‘ইনফরমেশন।

(গ) অপারেশনাল ইনফরমেশন (Operational information) :
প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কার্য পরিচালনার জন্য যে নৈফরমেশন প্রয়োজন হয়, তাকে অপারেশনাল’ ইনফরমেশন বলে। যেমন- টাকা পরিশোধ করে নি এমন ছাত্রদের নাম; কোন ব্যগুলো বিক্রি হয় নি সেগুলোর তালিকা ইত্যাদি ।
(ঘ) ইনফরমেশন (Statutory information) :
প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে-সমস্ত তথ্য সরকারের আইন বা নীতির জন্য প্রয়োজন হয়, সেই সমস্ত সুসংগঠিত তথ্যকে স্ট্যাচুটোরি ইনফরমেশন বলে। যেমন- কোর্টে হাজিরা দেওয়া সম্পর্কিত তথ্য, কিংবা একটি নতুন ইন্ডাস্ট্রিজ বসাবার জন্য পরিবেশগত কোনো সমস্যা আছে কি না সেই সম্পর্কিত তথ্য সরকারের নিকট প্রদান ইত্যাদি ।
সূত্র:
- ইনফরমেশনের-প্রকারভেদ | ইনফরমেশন সিস্টেমস ও ম্যানেজমেন্টের উপাদানসমূহ | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন।
১ thought on “ইনফরমেশনের প্রকারভেদ”