ইনপুট ও আউটপুট ডিজাইন

আজকে আমরা ইনপুট ও আউটপুট ডিজাইন সম্পর্কে আলোচনা করব। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট” বিভাগের একটি পাঠ।

ইনপুট ও আউটপুট ডিজাইন

 

ইনপুট ও আউটপুট ডিজাইন

 

ইনপুট ডিজাইন (Input design) :

ইনপুট ডিজাইন একটি পদ্ধতি, যা ইউজার-ওরিয়েনটেড ইনপুটকে কম্পিউটার-বেসড ফরম্যাটে রূপান্তর করে। যেমন— ইউজার কী-বোর্ড (keyboard) থেকে ডাটা (data) দিবে। ঐ ডাটা কী-বোর্ড (Keyboard)-এর মধ্যে RAM- এ প্রবেশ করবে।

 

আউটপুট ডিজাইন (Output design) :

কম্পিউটারের আউটপুট অথবা কোনো সিস্টেমের আউটপুট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আউটপুট একমাত্র অবজেক্টিভ (objective) বা উদ্দেশ্য। একটি সুসংগঠিত, দক্ষ আউটপুট ডিজাইন সিস্টেমের গতিকে অনেকাংশে বাড়াতে পারে। যেমন- কম্পিউটারের আউটপুট প্রিন্টার, প্লটার (printer, plotter) ইত্যাদি দ্বারা বের হয়। তাহলে আউটপুট ডিজাইনের সময় অবশ্যই এসব ব্যাপারে চিন্তা করতে হবে আউটপুট কোয়ালিটি (output quality) কেমন হবে, কতগুলো আউটপুট (output) নিতে হবে এবং এটি ইনপুট (input) এর সাথে সমতা রক্ষা করে কি না ।

 

ইনপুট মিডিয়া এবং ডিভাইস (Input media and devices) :
(ক) পাঞ্চ কার্ড (Punch card) :

এটি ৮০ অথবা ৯৬ কলাম বিস্তৃত। ডাটাগুলো সিকুয়েন্সিয়াল অথবা লজিক্যাল ক্রম (order)-এ থাকে। মেশিন (machine)-এ পাঞ্চ কার্ড প্রবেশ করালে তার মধ্যে ডাটা (Data) প্রতিস্থাপিত হয়।

 

(খ) কী টু ডিসকেট (key-to-diskette) :

কার্ডের মতো ডিসকেটে এর মধ্যে সোর্স ডাটা (source data) রাখা যায় এবং প্রয়োজনে তা সিস্টেম (system)-এ ফিড (feed) করানো যায়।

 

(গ) এম.আই.সি.আর (MICR) :

এ পদ্ধতিতে ম্যাগনেটিক কালি (ink) দ্বারা লিখিত ডাটাকে ডাইরেক্ট (direct) কম্পিউটার ইনপুট (input) হিসেবে ব্যবহার করা যায়।

 

ইনপুট ও আউটপুট ডিজাইন

 

(ঘ) মার্ক সেনসিং (Mark sensing) :

পেন্সিলের দ্বারা মার্ক করা চিহ্ন কম্পিউটার বুঝতে পারে এবং ডাটা গ্রহণ করে।

 

(ঙ) অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (Optical character recognition/OCR) :

এটি MICR-এর মতো হবে তবে এখানে ম্যাগনেটিক্যালি মার্ক (magnetically mark)-এর পরিবর্তে পেনসিল (Pencil), কালি দিয়ে তথ্য ভরাট করা হয়।

 

(চ) অপটিক্যাল বারকোড (Optical barcode) :

একে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড (Universal Product Code or UPC) বলে। এই কোড কম্পিউটারকে তথ্য প্রদান করে।

 

google news logo

 

আউটপুট মিডিয়া এবং ডিভাইস (Output media and devices):

(ক) এম.আই.সি. আর রিডার (M.1.C.R Reader)

(খ) লাইন, ডট মেট্রিক্স এব ডেইজি হুইল হেড প্রিন্টার (Line, dot matrix and daisy wheel heat printer)

(গ) কম্পিউটার আউটপুট মাইক্রোফার্ম (COM)

ঘ) সি.আর.টি স্ক্রিন ডিসপ্লে (CRT Screen display)

(ঙ) গ্রাফিক্স প্লটার (Graphics plotter)

(চ) অডিও রেসপন্স (Audio-response)।

 

আরও দেখুনঃ

২ thoughts on “ইনপুট ও আউটপুট ডিজাইন”

Leave a Comment