আমাদের আজকের আলোচনার বিষয় আন্ডার লাইন টেক্সট (ডাবল, সিংগেল, ডটেড ইত্যাদি) ও বোল্ড ও ইতালিক ক্যারেক্টার , ক্যারেক্টার স্পেসিং এক্সপান্ড ও কনডেন্স করা – যা অধ্যায় ১৪ ”ক্যারেক্টার ও ফন্ট নির্বাচন করা” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
আন্ডার লাইন টেক্সট (ডাবল, সিংগেল, ডটেড ইত্যাদি) ও বোল্ড ও ইতালিক ক্যারেক্টার
১। Home Tab-এ ক্লিক করে Font Section-এর ডান কোনায় ক্লিক করলে Font Dialog Box-টি আসবে।
২। Text Underline করার জন্য Font Dialog Box-এর Underline Style Drop Down Menu-তে ক্লিক করে Double, Single, Dotted ইত্যাদি Underline করা হয়। চিত্র ১৪.১০-এ Font Dialog Box দিয়ে Underline Style করা দেখানো হলোঃ

৩। Character-কে Bold এবং Italicized করার জন্য Font Dialog Box-এর Font Style Drop Down Menu-তে ক্লিক করে যে কোন একটি Select করে দিতে হবে।
ক্যারেক্টার স্পেসিং এক্সপান্ড ও কনডেন্স করা
ক্যারেক্টার স্পেসিং এক্সপান্ড করা মানে হচ্ছে অক্ষরের মধ্যকার ফাঁকা জায়গা বাড়ানো। আর ক্যারেক্টার স্পেসিং কনডেন্স করা মানে হচ্ছে অক্ষরের মধ্যকার ফাঁকা জায়গা কমানো।
১। Home Tab-এ ক্লিক করে Font Section-এর ডান কোনায় ক্লিক করলে Font Dialog Box আসবে। সেখানে Character Spacing Tab-এ ক্লিক করলে নিম্নের চিত্র ঃ ১৪.১১ আসবে।

২। Spacing Tab-এর Drop Down Box-এ ক্লিক করে Normal, Expand and Condensed যে কোনো একটি নির্বাচন করে কতটুকু স্পেস দিতে হবে তা ঠিক করে দিতে হবে।

৩। এজন্য প্রথমে আমাদেরকে একটি প্যারাগ্রাফ নিতে হবে। Spacing-এ Normal ক্লিক করলে লেখাগুলো Normal থাকবে যা নিচের চিত্র ১৪.১২-এ দেখানো হলোঃ

৪। Spacing Expand ক্লিক করে মান দিয়ে OK-তে ক্লিক করলে টেক্সটগুলো Expand হবে যা নিচের চিত্রঃ ১৪.১৩-এ দখানো হলো:

৫। Spacing- Condense ক্লিক করে মান দিয়ে OK-তে ক্লিক করলে টেক্সটগুলো Condense হবে যা নিচের চিত্রঃ ১৪.১৪-এ দেখানো হলোঃ

আরও দেখুনঃ
