আইপি সাবনেটিং | Data Communication System

আইপি সাবনেটিং ক্লাসটি পলিটেকনিক [ Polytechnic ] এর ডাটা কমিউনিকেশন সিস্টেম (৬৬৬৪৪), Data Communication System (66644) বিষয় এর অংশ।

আইপি সাবনেটিং

সাবনের্টং টা আসলে কি? মনে করুন আমদের কাছে একটি নেটওয়ার্ক অ্যাড্রেস আছে,আমরা চাইলে এই নেটওয়ার্ক অ্যাড্রেকে অনেকগু ছোট ছোট নেটওয়ার্ক এ ভাগ করতে পারি। এভাবে কোন বড় নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্ককে ভাগ করাকে বলা হয় সাবনেটিং। আমরা যারা Networking যারা শিখছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে Subnetting। দক্ষ Network Engineer হতে হলে আমাদের অবশ্যই Subnet Mask / Network IP/ Block Size / Total Usable IP / 1st Usable IP / Last Usable IP/ Broadcast IP এইসব সর্ম্পকে খুব ভাল ধারণা থাকতে হবে।
আইপি সাবনেটিং
আজ আমরা সাবনেটিং সর্ম্পেকে খুব ভালভাবে জানার চেষ্টা করব। সাবনেটিং এ যাওয়ার পূর্বে আমাদের আরো কিছু বিষয় সম্পর্কে জানা দরকার, সেই বিষয়গুলি নিয়ে এখন আমারা আলোচনা করি । এর পর আমরা  প্রতিটি ক্লাস এর সাবনেটিং সর্ম্পকে আলোচনা করব, ইনশাআল্লাহ্।
IPv4 এ প্রতিটি নেটওয়ার্কে তিনটি করে অ্যাড্রেস থাকে Network Address Broadcast Address Host Address। এগুলি সর্ম্পকে একটু ধারণা নেওয়া যাক-
  • Network Address : Network Address দ্বারা একটি নেটওয়ার্ককে বুঝানো হয়।
  • Broadcast Address : Broadcast Address হলো একটি বিশেষ অ্যাড্রেস যা দ্বারা একটি নেটওয়ার্কের সকল Host এর সাথে কমিউনিকেট করা যায়। Broadcast Address হিসেবে Network Range এর শেষ অ্যাড্রেসটি ব্যবহৃত হয়।
  • Host Address : আমি আগেই বলেছি, যদি কোন Host একটি নেটওয়ার্কে কমিউনিকেট করতে চায় তাহলে তার একটি স্বতন্ত্র অ্যাড্রেস থাকা প্রয়োজন। আর সেই অ্যাড্রেসটিকেই Host Address বলে। একটি Network Range এর Network Address ও Broadcast Address এর মধ্যবর্তী সকল অ্যাড্রেসসমূহকে Host Address হিসেবে ব্যবহার করা হয়।
Network Prefix/CIDR: আমরা জানি যে , প্রতিটি আইপি অ্যাড্রেসকে ৪টি অকটেড এ ভাগ করা হয় এবং এই অকটেড গুলি নেটওয়ার্ক ও হোস্ট অংশে বিভক্ত করা থাকে। যদি আমরা Class A এর একটি আইপি অ্যাড্রেস দেখি 10.10.10.10 । যার প্রথম ব্লকটি হল নেটওয়ার্ক এবং শেষের তিনটি ব্লক হল হোস্ট অংশ। যখন আমরা এই আইপি অ্যাড্রেসটি লিখি তখন 10.10.10.10/8 এভাবে এর শেষে স্লাস দিয়ে একটি সংখ্যা ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে বলা হয় Network Prefix/CIDR। এখানে ৮ দ্বারা বুঝায় প্রথম ৮টি বিট নেটওয়ার্ক এর জন্য এবং শেষের ২৪টি বিটি হোস্ট এর জন্য । কিন্তু যখন ঐ আইপি অ্যাড্রেটিকে এভাবে লেখা হবে 10.0.0.1/24 তখন এই শেষোক্ত /24 ই হলো Prefix আর এই /24 Prefix দ্বারা বুঝায়, ৩২ বিট অ্যাড্রেসের প্রথম থেকে ২৪টি বিট হলো নেটওয়ার্ক অংশের এবং অবশিষ্ট ৮টি বিট হলো হোষ্ট অংশের। আমরা এই নেটওয়ার্ক প্রিফিক্স দেখে সহজে বলতে পারি কোন আইপি অ্যাড্রেস এ কতটি নেটওয়ার্ক ও কতটি হোস্ট আইপি অ্যাড্রেস রয়েছে। প্রত্যেক ক্লাস এর আইপি অ্যাড্রেস এর একটি ডিফল্ট Network Prefix/CIDR আছে ।
  • Class A এর ক্ষেত্রে 10.0.0.0/8
  • Class B এর ক্ষেত্রে 128.0.0.0/16
  • Class C এর ক্ষেত্রে 192.0.0.0/24
Subnet Mask: আমরা Network Prefix/CIDR দেখে খুব সহেজে বুঝতে পারব কোন আইপি অ্যাড্রেস এর কয়টি বিট নেটওয়ার্ক এর জন্য এবং কয়টি বিট হোস্ট এর জন্য । কিন্তু যখন আমরা  কম্পিউটারে এই আইপি অ্যাড্রেটি বসাব সেখানে কোন আইপি অ্যাড্রেসকে (10.0.0.0/8) এভাবে বসানোর কোন সিস্টেম নাই। এখানে ইউজ করা হয় সানেট মাক্স। প্রতিটি TCP/IP হোস্টের জন্য অন্তত দুটি তথ্য দরকার পড়ে। প্রথমত একটি আইপি এড্রেস এবং দ্বিতীয়ত একটি সবনেট মাস্ক। সাবনেট মাস্কের কাজ হলো আইপি এড্রেসের কোন বিটগুলি নেটওয়ার্ক আইডি আর কোনগুলি হোস্টের আইডি তা শনাক্ত করা। সাবনেট মাস্ক না থাকলে কম্পিউটার বুঝতে পারে না আইপি এড্রেসের কোন অংশ নেটওয়ার্ক আইডি আর কোন অংশ হোস্ট । Network Prefix ও Subnet Mask এর কাজ একই। আমরা Network Prefix দেখে Subnet Mask বলতে পারি তেমটি Subnet Mask দেখে Network Prefix বলতে পারি । প্রত্যেক ক্লাস এর একটি ডিফল্ট সাবনেট মাক্স রয়েছে।
  • Class A এর ক্ষেত্রে নেটওয়ার্ক 10.0.0.0/8 সাবনেট মাক্স 255.0.0.0
  • Class B এর ক্ষেত্রে নেটওয়ার্ক 128.0.0.0/16 সাবনেট মাক্স 255.255.0.0
  • Class C এর ক্ষেত্রে নেটওয়ার্ক 192.0.0.0/24 সাবনেট মাক্স 255.255.255.0
এখানে 255.255.255.0 দ্বারা বুঝায় যে কোন নেটওয়ার্ক এর প্রথম তিনটি ব্লক নেটওয়ার্ক এর জন্য এবং শেষের ব্লকটি হোস্ট এর জন্য ।
এবার দেখি Classless IP Address ও Classfull IP Addrss কাকে বলে
  • Classless IP Address
  • Classfull IP Address
Classless IP Address: যখন কোন আইপি অ্যাড্রেস ডিফল্ট সাবনেট মাক্স এ থাকে না তা পরিবর্তন করা হয় তখন তাকে Classless IP Address বলা হয়। যেমন ধরুন 10.10.10.10/8 এটি একটি ক্লাস এ এর আইপি অ্যাড্রেস এবং এর ডিফল্ট সাবনেট মাক্স 255.0.0.0। কিন্তু যখন আমরা একে এভাবে লেখব 10.10.10.10/24 ! এখোন কিন্তু এটি ক্লাস এ এর আইপি অ্যাড্রেস কারণ এটি শুরু হয়েছে 10 দিয়ে আর আমরা জানি 0 থেকে 127 পর্যন্ত  ক্লাস এ এর রেঞ্জ। এখানে কি হল প্রথম একটি ব্লক থেকে প্রথম তিনটি ব্লককে নেটওয়ার্ককে এবং শেষের একটি ব্লককে হোস্ট এর জন্য নেওয়া হয়েছে । এবং এর সাবনেট মাক্স হবে 255.255.255.0। এবং 10.10.10.10/24 এই আইপি অ্যাড্রেসকে বলা হবে Classless IP Addres।
Classfull IP Address: যখন কোন আইপি অ্যাড্রেস ডিফল্ট সাবটে মাক্স এ থাকে তখন তাবে Classfull IP Address বলে। Class A এর ক্ষেত্রে নেটওয়ার্ক 10.0.0.0/8 ডিফল্ট সাবনেট মাক্স 255.0.0.0। Class B এর ক্ষেত্রে নেটওয়ার্ক 128.0.0.0/16 ডিফল্ট সাবনেট মাক্স 255.255.0.0। Class C এর ক্ষেত্রে নেটওয়ার্ক 192.0.0.0/24 ডিফল্ট সাবনেট মাক্স 255.255.255.0।
Loopback Address:  IPv4 এ 127.0.0.1 এই অ্যাড্রেসটি Loopback অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। এই Loopback অ্যাড্রেস হলো একটি বিশেষ অ্যাড্রেস যা দ্বারা প্রত্যেকটি কম্পিউটার/হোষ্ট তাদের নিজেদেরকেই চিনে থাকে। এই Loopback অ্যাড্রেসকে PING করে কোনো কম্পিউটারের TCP/IP কনফিগারেশন টেষ্ট করা হয়।
Link-local Address: IPv4 এ 169.254.0.0 হতে 169.254.255.255 (অর্থাৎ 169.254.0.0/16) এই অ্যাড্রেস ব্লকটি Link-local Address অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। Link-local Address অ্যাড্রেস হলো একটি বিশেষ অ্যাড্রেস ব্লক যদি কোন কম্পিউটারে কোন আই.পি কনফিগারেশন করা না থাকে তাহলে কম্পিউটারের অপারেটিং সিস্টেম এই অ্যাড্রেস ব্লকের যেকোন একটি আই.পি কে ঐ কম্পিউটারের আ.পি অ্যাড্রেস হিসেবে অটোমেটিকভাবে অ্যাসাইন করে দেয়।
এতখন আমরা সানেটিং এর সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করালাম। এবার আমরা মূল সাবনেটিং শুরু করব। সাবনেটিং এ আমরা যেসকল বিষয় বের করা শিখব তা হল —
  • Subnet Mask
  • Network IP
  • Block Size
  • Total Usable IP
  • 1st Usable IP
  • Last Usable IP
  • Broadcast IP

 

 

আইপি সাবনেটিং এর বিস্তারিত ঃ

 

Leave a Comment