আইপি ভার্ষন ৬ & নিক | Data Communication System

আইপি ভার্ষন ৬ & নিক বিষয়টি ডাটা কমিউনিকেশন সিস্টেম [ Data Communication System ] এর একটি গুরুত্বপুর্ন ক্লাস। আইপি ৬ & নিক [IPv 6 & NIC] ক্লাসটি পলিটেকনিক [ Polytechnic ] এর ডাটা কমিউনিকেশন সিস্টেম (৬৬৬৪৪), Data Communication System [ 66644 ] বিষয় এর অংশ।

 

আইপি ভার্ষন ৬ & নিক

 

আইপি ভার্সন-৬ কী? (What is IP version 6?)

ইন্টারনেট হোস্টের সংখ্যা বাড়তে বাড়তে এমন একটি সমস্যা দেখা দিয়েছে যে, কয়েক বছর পর আর কোনো হোস্টকে আইপি অ্যাড্রেস দেয়া সম্ভব হবে না। বর্তমান আইপি অ্যাড্রেসিংয়ে ৩২ বিট ব্যবহার করা হয়, যাতে খুব বেশি হলে ২% বা ৪২৯৪৯৬৭২৯৬টি আইপি অ্যাড্রেস পাওয়া যেতে পারে। এ অ্যাড্রেস দেখতে অনেক মনে হলেও বাস্তবে ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারছে না। তাই বর্তমানে নতুন সংস্করণের আইপি প্রবর্তন করা হচ্ছে। আইপি বা ইন্টারনেট প্রটোকল এর বর্তমান সংস্করণ হলো ৪ । এর পরের সংস্করণ হলো আইপি ৬ বা আইপি নেক্সট জেনারেশন (IPng)।

আইপি ভার্ষন ৬

IPv6 এর সুবিধা (Benefits of IPv6)

IPv6-এর প্রধান সুবিধাসমূহ হলো-

→ অনেক বেশি অ্যাড্রেস:

IPv6 ব্যবহার করলে অনেক বেশি অ্যাড্রেস পাওয়া যাবে, মূলত যা কখনোই নিঃশেষ হবে না। IPv4- এ ব্যবহার করা হতো ৩২ বিট অ্যাড্রেসিং, আর IPv6-এ ব্যবহার করা হয় ১২৮ বিট অ্যাড্রেসিং।

→ অটোকনফিগারেশন:

 বর্তমানে IPv4 এর সাথে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রটোকল বা DHCP ব্যবহার করা হয় হোস্টসমূহের আইপি অ্যাড্রেস কনফিগার করার জন্য। IPv6-এ স্টেটলেস অটোকনফিগারেশন ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে ক্লায়েন্টরা আপনা থেকেই নিজেকে কনফিগার করে নিতে পারবে।

এই কনফিগারেশন-এ রাউটারের নিকট হতে নেটওয়ার্ক আইডি অংশ পাবে এবং ইন্টারফেস আইডেন্টিফায়ার আপনা থেকে তৈরি করবে MAC অ্যাড্রেস ব্যবহার করে কিংবা কোনো র‍্যান্ডম নম্বর তৈরির মাধ্যমে। এখানে ১২৮ বিটের মধ্যে ৬৪ বিট নির্ধারণ করে দেবে রাউটার, আর ৬৪ বিট ক্লায়েন্ট নিজে নির্ধারণ করবে।

→ দক্ষ প্যাকেট হেডার:

 IPv6 আরো সহজ প্যাকেট হেডার ফরম্যাট ব্যবহার করে। এই হেডার ডিজাইনের ফলে রাউটার কোনো প্যাকেট খুব দ্রুত বিশ্লেষণ ও ফরোয়ার্ড করতে পারবে। কারণ এখন প্রথম কয়েকটি ফিল্ড পাঠ করেই রাউটার সিদ্ধান্ত নিতে পারবে সেটি নিয়ে কী করতে হবে।

→ মাল্টিকাস্ট অপারেশনে পরিবর্তন:

IPv6-এ মাল্টিকাস্টিং এর সমর্থন IPv4 এর মতো অপশনাল নয়, এখন এটি বাধ্যতামূলক। IPv6 এর এই মাল্টিকাস্টিং এর ফলে ব্রডকাস্টিং আর দরকার হবে না। ব্রডকাস্টিং না থাকার ফলে নেটওয়ার্ক আরো দক্ষভাবে কাজ করতে পারবে।

আইপি ভার্ষন ৬ & নিক এর বিস্তারিত ঃ

 

Leave a Comment