আজকে আমরা আইপি অ্যাড্রেসের শ্রেণিবিভাগ আলোচনা করবো। যা আইপি অ্যাড্রেসিং এর অন্তর্গত।

Table of Contents
আইপি অ্যাড্রেসের শ্রেণিবিভাগ (IP address formats of class A, B, C, D & E)
আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে গেলে প্রথমে যে বিষয়টি চিহ্নিত করার প্রয়োজন হয়, তা হল এটি কোন শ্রেণিযুক্ত। পুরো মইপি অ্যাড্রেসকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়। এগুলো হচ্ছে-
- ক্লাস এ (Class A)
- ক্লাস বি (Class B)
- ক্লাস সি (Class C)
- ক্লাস ডি (Class D)
- ক্লাস ই (Class E)
যদিও শুধু প্রথম তিন শ্রেণির অর্থাৎ ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি-এ তিন ধরনের আইপি অ্যাড্রেস পাবলিক বা বাণিজ্যিক নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
ক্লাস এ (Class A )
আইপি ঠিকানার চারটি অকটেটের মধ্যে প্রথম অকটেন্ট অ্যাড্রেসের ক্লাস নির্ধারণ করে থাকে। প্রথম অকটেটের সর্ববামের মিট অর্থাৎ মোস্ট লিগনিফিকেন্ট টি (MSB Most Significant Bit) শূন্য (০) হয়, তাহলে বু এটি ক্লাস ‘এ’ শ্রেণিযুক্ত। এক্ষেত্রে অন্যান্য বিটের অবস্থান বা মান যাই হোক না কেন, ক্লাস এ আইপি অ্যাড্রেসের প্রথম অকটে সর্বনিম্ন মান ০ এবং সর্বোচ্চ মান ১২৭ হবে। বুঝার সুবিধার্থে এ হিসেবটা ভেঙে নিচে দেখানো হল

আমরা জানি IPv4 এ মোট বিট সংখ্যা 32= 4 Byte অর্থাৎ octet সংখ্যা 4 । এই 4টি octet এর মধ্যে প্রথম octet Network এ এবং পরের 3 টি octet Host-এর জন্য ব্যবহৃত হয়।
|
1st octet |
2nd octet |
3rd octet |
4th octet |
|
Network |
Host |
Host |
Host |
এই প্রথম Octet এর 8 bit এর মধ্যে Most Significant bit অর্থাৎ সর্ব বামের bit ‘O’ Fixed তাহলে প্রথম octet এর মান 00000000 থেকে 0111111 অর্থাৎ 0 থেকে 127 কিন্তু প্রথম octet এর মান 0 গ্রহন যোগ্য নয় এবং 127 Network ID টা Loop Back এ ব্যবহৃত হয়। যখন কোন PCC TCP/IP Install করা হয় তখন সেই PC নিজেকে একটা দেয় যার মান 127.0.0.1 127 Network Address হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে Class A Network এর সংখ্যা 22-2-126 এবং Network [G] Host এর সংখ্যা 20-2-167.77.214টি।
Class A IP Range হবে –
|
1st octet |
2nd octet |
3rd octet |
4th octet |
|
Network |
Host |
Host |
Host |
|
1-126 |
0-255 |
0-255 |
1-254 |

ক্লাস বি (Class II) ঃ
যদি আইপি অ্যাড্রেসের প্রথম অকটেটের প্রথম দু’টি এমএসৰি (MSB Most Significan Blo ০ হয়, তাহলে বুঝতে হবে সেটি ক্লাস-বি ধরনের আইপি অ্যাড্রেস। ক্লাস-বি আইপি অ্যাড্রেস প্রথম দু’টি অকটেট ব্যবহার করে নেটওয়ার্ক অংশের এবং শেষ দু’টো অকটেট ব্যবহার করে হোস্ট অংশের অ্যাড্রেসের জন্য। ক্লাস-বি, আইপি অ্যাড্রেসে ১২৮.০.০.০ থেকে ১৯১.২৫৫.০০ পর্যন্ত। প্রথম টেটের মান নির্ণয় করা হয় এভাবে-

Class B এর প্রথম 2 octet Network এর জন্য এবং শেষ 2 octet Host এর জন্য ব্যবহৃত হয়।
|
1st octet |
2nd octet |
3rd octet |
4th octet |
|
Network |
Network |
Host |
Host |
প্রথম Octet এর 8 bit এর মধ্যে প্রথম 2 bit 10B Fixed তাহলে সর্বনিম্ন মান 10000000B= 128p এবং সর্বোচ্চ মান 10111111B=191D Class B এ Network এর সংখ্যা 214 =16,384 কারন প্রথম 2 octet এর প্রথম দুই bit Fixed, ব্যবহৃত bit সংখ্যা 16-2=14 । ১টি Network এ ব্যবহৃত Host সংখ্যা 2^16- 2 = 65,534Class B এর প্রথম octet এর মান 128-191
IP Range:
|
1st octet |
2nd octet |
3rd octet |
4th octet |
|
Network |
Network |
Host |
Host |
|
128-191 |
0-255 |
0-255 |
1-254 |
যেমন ধরি,১৩০.৩৪.২৭.৬৬ একটি ক্লাস-বি আইপি অ্যাড্রেস। এমতাবস্থায় ক্লাস-বি’র ডিফল্ট সাবনেট মাস্ক হবে ২৫৫.২৫৫.০.০। এক্ষেত্রে নেটওয়ার্ক অংশের জন্য অ্যাড্রেস হবে ১৩০.৩৪.০০ এবং হোস্ট অংশের যে অ্যাড্রেস ব্যবহার করা হবে 0.0.2.6 ক্লাস ‘এ’-এর বেলায় যে রূপ হিসাব করা হয়েছে, সেভাবে হিসাব করলে দেখা যাবে ক্লাস-বি’র জন নেটওয়ার্ক অ্যাড্রেসের সংখ্যা হচ্ছে ১৬৩৮৪টি এবং প্রতি নেটওয়ার্কে হোস্ট সংখ্যা হচ্ছে ২^১৬ = ৬৫৫৩৬টি
ক্লাস সি (Class C) :
ক্লাস-সি আইপি অ্যাড্রেসের বেলায় প্রথম অকটেটের প্রথম তিনটি এমএসবি (MSB-Most Significant Bit) ाক্রনে ১,১৩০ মানে সেট করা থাকে। ক্লাস-সি এর প্রথম তিনটি অকটেট নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষ অকটেটটি হোস্ট অ্যাড্রেসের জন্য ব্যবহার করে থাকে। ক্লাস-সি অ্যাড্রেস শুরু হয় ১৯২.০.০.০ থেকে এবং এটি শেষ হয় ২২৩.২৫৫.২৫৫.২৫-তে গিয়ে। প্রথম অকটেটের সর্বনিম্ন মান ১৯২৩ সর্বোচ্চ ২২০ এর হিসাবটি নির্ণয় করা হয় নিম্নরূপভাবে-

Class C এর প্রথম 3 octet Network ID এবং 4th Octet Host ID হিসেবে ব্যবহৃত হয়।
|
1st octet |
2nd octet |
3rd octet |
4th octet |
|
Network |
Network |
Network |
Host |
Class C এর প্রথম Octet এর প্রথম 3bit 110g Fixed তাই সর্ব নিম্ন মান 1 1000000 – 192, সর্বোচ্চ 11011111-223 Class C এর প্রথম Octet এর মান 192 থেকে 223।
IP Range
|
1st octet |
2nd octet |
3rd octet |
4th octet |
|
Network |
Network |
Host |
Host |
|
192-223 |
0-255 |
0-255 |
1-254 |
উদাহরণস্বরূপ বলা যায়, ২০০,৩৫.৫৫.৫৭ একটি ক্লাস সি আইপি অ্যাড্রেস। ক্লাস সি’র ডিফল্ট সাবনেট মাস্ক ২৫৫.২৫৫.২৫৫.০। এক্ষেত্রে এদের সমন্বয়ে আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অংশ ২০০,৩৫.৫৫.০ এবং হোস্ট অংশ হবে ০.০.০.০৭। হিসাব করলে দেখা যাবে, ক্লাস-সি’র নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে ২.০৯৭, ১২৫টি এবং প্রতিটি নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য হোস্ট সংখ্যা ২^৮ = ২৫৬টি।
ক্লাস-এ, বি এবং সি আইপি অ্যাড্রেস এর একটি সংক্ষিপ্তসার নিচের টেবিলে তুলে ধরা হলঃ
|
অ্যাড্রেস ক্লাস |
নেটওয়ার্ক অ্যাড্রেস অংশে বিট সংখ্যা ( প্রতি অকটেট বিট সংখ্যা ৮ ) | ক্লাসে সর্বোচ্চ নেটওয়ার্ক অ্যাড্রেস সংখ্যা | হোস্ট অ্যাড্রেস অংশে বিট সংখ্যা | ক্লাসে সর্বোচ্চ হোস্ট অ্যাড্রেস সংখ্যা |
|
এ |
৮ |
২^৮-২=২৫৪ |
২৪ |
২^১৪-২=১৬,৭৭৭,২১৪ |
|
বি |
১৬ |
২^১৬-২=৬৫,৫৩৪ |
১৬ |
২^১৮-২=৬৫,৫৩৪ |
|
সি |
২৪ |
২^২৪-২=১৬,৭৭৭,২১৪ |
৮ |
২^৮-২=২৫৪ |
ক্লাস ডি (Class D)
নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে ক্লাস-ডি ও ক্লাস-ই এর গুরুত্ব খুবই কম। ক্লাস-ডি’র বেলায় প্রথম অকটেটের যখন চারটি এমএসবি’র সেটিং যথাক্রমে ১.১.১ ও ক্লাস-ডি অ্যাড্রেস শুরু হয় ২২০,০০০ থেকে এবং এটি শেষ হয় ২০১ ২৫৫, ২৫৫ তে গিয়ে। ক্লাস ডি আইপি অ্যাড্রেস মাল্টিকাস্ট গ্রুপের (Multicast Group) জন্য সংরক্ষিত মণিকাস্ট অপারেশনে কোন হোস্ট বা নেটওয়ার্ক অ্যাড্রেসের বালাই নেই। এখানে শুধু একটি গ্রুপ উপস্থিত। আমরা যখন কোন মাল্টিকাস্ট হপের সদস্য হব, তখন গ্রুপের অন্যান্য সদস্যরা যে তথ্য বা ডাটা পাবে, আমরাও হচ্ছে ঐ ডাটা বা তথ্যের নাগাল পেয়ে যাব, ভিডিও কনফারেন্সিং এর মতো অ্যাপ্লিকেশনে এ ধরনের অ্যাড্রেস ব্যবহার করা হয়।

ক্লাস-ই (Class E ) :
ক্লাস-ই আইপি অ্যাড্রেসের প্রথম অকটেটের প্রথম চারটি এমএসবি ১ দ্বারা পূর্ণ থাকে ক্লাস-ই’র 280.0.0.0 থেকে এবং শেষ হয় 20.200.200.20৪-তে গিয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্য ক্লাস-ই অ্যাড্রেস সংরক্ষণ করে রাখা হয়েছে।
উপরের আলোচনা থেকে পরিষ্কার বুঝা যায় যে, ক্লাস-এ আইপি অ্যাড্রেস দিয়ে যদি আমরা একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান তৈরি করতে চাই, তাহলে এ ব্যবস্থা দ্বারা আমরা সর্বোচ্চ 20৪টি নেটওয়ার্কের ইন্টারকানের বা আস্ত সংযোগ প্রদান করতে সক্ষম হব এবং এর প্রতিটি নেটওয়ার্ক সর্বোচ্চ ১৬ মিলিয়ন বা ১ কোটি ৬০ লক্ষ হোস্ট যুক্ত থাকতে পারবে। বাস্তবে কোন প্রকার সমস্যা ছাড়াই আমরা অনায়াসে ক্লাস এ, বি এবং সি নেটওয়ার্কসমূহকে আন্তঃসংযুক্ত করতে পারি। তবে নেটওয়ার্ক ডিজাইনের পূর্বে আমাদেরকে অবশ্যই উপযুক্ত নেটওয়ার্ক ক্লাসটি নির্বাচন করে নিতে হবে।
উদাহরণস্বরূপ, আমরা যদি ২০০ কম্পিউটারের একটি নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে ক্লাস-সি আইপি অ্যাড্রেস হচ্ছে উত্তম পছন্দ।

আইপি অ্যাড্রেস-এর কতিপয় নিয়ম
আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি অংশটি একটি নেটওয়ার্কে অবস্থিত সকল কম্পিউটারের জন্য এক হয়। অর্থাৎ একই নেটওয়ার্ক আইডিযুক্ত সকল কম্পিউটার একই নেটওয়ার্কে আছে। এ নেটওয়ার্ক দেয়ার ব্যাপারে কিছু নিয়ম মেনে চলা দরকার নিয়মগুলো নিম্নরূপ
- আইপি ইন্টারনেটওয়ার্কে প্রতিটি নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি ভিন্ন হতে হবে। একই নেটওয়ার্ক আইডিযুক্ত দুটি নেটওয়ার্ক কখনও থাকতে পারে না।
- ১২৭ দিয়ে কোন নেটওয়ার্ক আইডি শুরু হতে পারবে না। কারণ, এটি একটি সংরক্ষিত নেটওয়ার্ক নম্বর বা লুপব্যাক অ্যাড্রেস নামে পরিচিত।
- নেটওয়ার্ক আইডি অংশের সকল বিট ১ হতে পারবে না। যেমন, ক্লাস এর ক্ষেত্রে প্রথম অকটেট ২৫৫, ক্লাস বি’র ক্ষেত্রে যখন ও দ্বিতীয় অকটেট ২৫৫, ২৫৫ হতে পারবে না। নেটওয়ার্কের সকল বিট ১ হলে সেটিকে বলা হয় আইপি ব্রডকাস্ট অ্যাড্রেস।
- নেটওয়ার্ক আইডি’র সকল বিটকে করা যাবে না। এটি করা হলে সেটি হবে লোকাল নেটওয়ার্ক)

এসব নিয়মের উপর ভিত্তি করে তিন ক্লাস থেকে যেসব আইপি অ্যাড্রেসকে আমরা নেটওয়ার্কে ব্যবহার করতে পারি, তা নিয়ে দেখানো হল। এখানে কেবল নেটওয়ার্ক আইডি অংশ উল্লেখ করা হয়েছে, হোস্ট অংশে শূন্য ব্যবহার করা হয়েছে।
| অ্যাড্রেস ক্লাস | প্রথম নেটওয়ার্ক আইডি | শেষ নেটওয়ার্ক আইডি |
|
A |
১.০.০.০ |
১২৬.০.০.০ |
|
B |
১২৮.০.০.০ |
১৯১.২৫৫.০.০ |
|
C |
১৯২.০.০.০ |
২২৩.২৫৫.২৫৫.০ |
হোস্ট অ্যাড্রেসিং গাইডলাইন
নেটওয়ার্ক অ্যাড্রেসের মতো হোস্টের আইডি নির্ধারণের সময়ও কিছু নিয়ম মেনে চলা দরকার। নিয়মগুলো নিম্নরূপঃ
- একই নেটওয়ার্কের মধ্যে প্রতিটি হোস্টের আইডি ভিন্ন হতে হবে। যে কোন দুটি হোস্টের আইডি এক হতে পারে না।
- হোস্ট আইডি’র প্রতিটি বিট ১ হতে পারবে না। কারণ, সে অ্যাড্রেসটি ঐ নেটওয়ার্কের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে পরিচিত। একটি নেটওয়ার্কের সকল হোস্টের নিকট কোন মেসেজ পাঠানোর জন্য এ অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- হোস্ট আইডি’র সব ক’টি বিট করা যাবে না। তাহলে সেটি কেবল ঐ নেটওয়ার্ক আইডিকে বুঝাবে।

এ নিয়মানুসারে বিভিন্ন ক্লাসের আইপি অ্যাড্রেসের জন্য হোস্ট আইডি কী হতে পারে, তা নিচের সারণিতে দেখানো হল
|
অ্যাড্রেস ক্লাস |
প্রথম হোস্ট আইডি |
শেষ হোস্ট আইডি |
|
A |
w.0.0.1 |
w.2555.255.254 |
|
B |
w.x.0.1 |
w.x.255.254 |
|
C |
w.x.y.1 |
w.x.y.254 |
আমরা একটি ক্লাস বি আইপি অ্যাড্রেস নিয়ে এ নিয়মগুলো বুঝার চেষ্টা করব। আমরা জানি, একটি ক্লাস বি আইপি অ্যাড্রেসের প্রথম ১৬টি বিট হল নেটওয়ার্ক আইডি আর বাকি ১৬টি বিট হল হোস্ট আইডি যদি আমরা প্রথম ১৬টি নিটকে ০ করে দিই (নেটওয়ার্ক আইডি’র সকল বিট ০), তাহলে নেটওয়ার্ক আইডি দাঁড়ার ০.০, যা গ্রহণযোগ্য নয় (আসলে এটি তখন আর কোন ক্লাসের মধ্যেই থাকে না)।
আবার নেটওয়ার্ক আইডির সব ক’টি বিট ১ করে দিলে পাই ২৫৫, ২৫৫-এটিও গ্রহণযোগ্য নয় এ ১৬টি = বিটের মধ্যে অন্তত একটি বিটকে শুনা করতে হবে। যদি ২য় ও ১৬তম বিটকে শূনা এবং বাকিগুলোকে ১ করি, তাহলে নেটওয়া আইডি পাড়ায় ১৯১.২৫৪-এটি একটি গ্রহণযোগ্য আইপি অ্যাড্রেস। এখানে হোস্ট আইডি হল ১৬ বিট এ ১৬ বিটের প্রতিটি ০ বা ১ হতে পারবে না।
অনেকে মনে করেন, কোন অকটেটের মধ্যে সব ক’টি বিট ০ বা ১ হতে পারবে না। আসলে এটি ঠিক না। পুরো অকটেট যদি হোস্ট বা নেটওয়ার্ক আইডি নির্দেশ করে, তাহলেই কেবল ঐ অকটেটের মান ০ বা ২০০ হতে পারবে না। গণনার সময় সবসময় বিট নিয়ে হিসেব করুন, তাহলে সমস্যা হবে না।