প্রত্যেকটি পিসিতে টিসিপি/আইপির গঠন পর্যবেক্ষণ (Configure the TCP/IP in each PC)

আজকে আমরা আলোচনা করবো প্রত্যেকটি পিসিতে টিসিপি/আইপির গঠন পর্যবেক্ষণ (Configure the TCP/IP in each PC) সম্পর্কে। যা ডাটা কমিউনিকেশন সিস্টেমের ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

প্রত্যেকটি পিসিতে টিসিপি/আইপির গঠন পর্যবেক্ষণ

 

প্রত্যেকটি পিসিতে টিসিপি/আইপির গঠন পর্যবেক্ষণ (Configure the TCP/IP in each PC)

উদ্দেশ্য (Objectives)

(ক) টিসিপি/আইপি এর কার্যক্রম সম্পর্কে অবগত হওয়া।

(খ) প্রত্যেকটি নেটওয়ার্কিং পিসিতে এর ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ।

তত্ত্ব (Theory) :

টিসিপি এবং আইপি প্রটোকল অপারেশন (Operation of TCP and IP protocol)

সকল যোগাযোগের জন্য নেটওয়ার্ক সিস্টেমের অভ্যন্তরে প্রতিটি ডিভাইস বা হোস্টের একটি স্বতন্ত্র অ্যাড্রেস থাকা প্রয়ো ডাটা বিনিময় বা যোগাযোগের জন্য নেটওয়ার্কের মূলত দুটি অ্যাড্রেসের প্রয়োজন হয়। এর একটি হচ্ছে হোস্ট বা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং অন্যটি হচ্ছে পোর্ট অ্যাড্রেস পোর্ট অ্যাড্রেস হচ্ছে একটি আওতাভুক্ত কোন প্রসেস বা অ্যাপ্লিকেশনের অ্যাড্রেস পোর্ট আছে দ্বারা এন্ড-টু-এন্ড প্রটোকল যেমন যথার্থ প্রসেস বা অ্যাপ্লিকেশনের নিকট ডাটা প্যাকেট সরবরাহ করা হয়ে থাকে।

প্রত্যেকটি পিসিতে টিসিপি/আইপির গঠন পর্যবেক্ষণ

 

এবার আমরা অত্যন্ত সাধারণ পর্যায়ের একটি টিসিপি/আইপি অপারেশন ব্যাখ্যা করব, যা একটি হোস্টের কোন নির্দিষ্ট অ্যাপ্লিকেশন থেকে অন্য হোস্টের সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনে ডাটা ট্রান্সফার করবে। ধরা যাক, একটি প্রসেস যা হোস্ট A’র পোর্ট ১- এর সাথে সংশ্লিষ্ট, হোস্ট B’র পোর্ট ২-এর সাথে সংশ্লিষ্ট অন্য প্রসেসের নিকট কোন মেসেজ পাঠাতে চায়।

এ পর্যায়ে হোস্ট এর প্রসেসটি অধস্তন স্তর টিসিপিতে মেসেজটি পাঠাবে এবং নির্দেশনা দিবে যাতে এটি হোস্ট B’র পোর্ট ২-এ পৌঁছানো হয়। এবার হোস্ট A’র ডিসিপি স্তর মেসেজটি আইপি স্তরে পাঠাবে এবং এটি হোস্ট B’র নিকট প্রেরণ করার জন্য নির্দেশনা দেয়া হবে। উল্লেখ্য, আইপি স্তরকে হোস্ট B’র পোর্ট সম্পর্কে কোন তথ্য জানার প্রয়োজন হবে না।

আইপি স্তরকে শুধু জানতে হবে মেসেজটি হোস্ট B তে পাঠাতে হবে। এবার আইপি মেসেজটি তা অধস্তন স্তর নেটওয়ার্ক অ্যাকসেস লেয়ারে পৌঁছে দিবে এবং নির্দেশনা দেয়া হবে। যাতে এটি সংযুক্ত রাউটার X-এ পাঠানো হয়। ডাটা প্যাকেট হোস্ট A’র প্রসেস থেকে B’র উদ্দেশ্যে এ পর্যন্ত যে পথটুকু পরিভ্রমণ করল, তা প্রথম হপ (Hop) হিসেবে বিবেচিত হবে।

ডাটা ট্রান্সমিশন অপারেশনটি নিয়ন্ত্রণের জন্য ইউজারকে ডাটার পাশাপাশি কন্ট্রোল ইনফরমেশনও পাঠাতে হয়। ধরা যাক, হোস্ট A’র প্রসেসটি যে ভাটা সৃষ্টি করল এবং টিসিপি’র নিকট পাঠাল, তা হচ্ছে ইউজার ডাটা ব্যবস্থাপনার সুবিধার্থে টিসিপি স্ত ইউজার ডাটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করবে এ খণ্ডিত ডাটার সঙ্গে এবার টিসিপি স্তর কন্ট্রোল ইনফরমেশন (যা টিসিপি হেডার নামে পরিচিত) যোগ করবে এবং একটি টিসিপি সেগমেন্ট তৈরি করবে।

 

প্রত্যেকটি পিসিতে টিসিপি/আইপির গঠন পর্যবেক্ষণ

 

টিসিপি হেডারের তথ্য ব্যবহৃত হবে বিপরীত প্রান্তের অর্থ হোস্ট B’র টিসিপি স্তর কর্তৃক চিসিপি হেডারে যে সকল তথ্য থাকে তা হচ্ছে-

(ক) গন্তব্য পোর্ট (Destination Port)

হোস্ট B’র টিসিপি যখন ডাটা সেগমেন্টটি পাবে, তখন তাকে জানতে হবে প্যাকেটটি কাকে সরবরাহ করতে হবে।

(খ) সিকুয়েন্স নাম্বার (Sequence Number)

টিসিপি প্রতিটি সেগমেন্ট বা ডাটা খণ্ডকে একটি সংখ্যা দ্বারা সূচিত করে এবং গন্তব্য পোর্টে তা ধারাবাহিক ক্রমে প্রেরণ করে। যদি হোস্ট এর টিসিপি স্তর ধারাবাহিকতার বাইরে কোন ডাটা প্যাকেট পেয়ে থাকে তাহলে সে বুঝতে পারে ডাটা ট্রান্সমিশনে কোন সমস্যা হচ্ছে। এমতাবস্থায় পোর্ট B’র টিসিপি পুনরায় সঠিক ক্রমে ডাটা প্যাকে প্রেরণের জন্য অনুরোধ পাঠাবে।

(গ) চেকসাম (Checksum)

প্রেরক টিসিপি ডাটা খণ্ডের সাথে একটি কোড জুড়ে দেয়, যা বাকি সেগমেন্টের বিষয়বস্তুর ফাংশন (Function) হিসেবে কাজ করে। প্রাপক টিসিপি হিসাব করে আগত (Incoming) কোডের সাথে ফলাফল তুলনা করে। ফলাফলে কোন প্রকার অমিল পাওয়া গেলে ধরে নেয়া হয় ডাটা ট্রান্সমিশনে কোন সমস্যা আছে।

এ পর্যায়ে টিসিপি প্রতিটি সেগমেন্টকে আইপি স্তরে পাঠায় এবং সে সাথে নির্দেশনা প্রদান করে, যাতে সেগমেন্টটিকে হোস্ট । তে ট্রান্সমিট করা হয়। এ সেগমেন্টসমূহ এক বা একাধিক নেটওয়ার্কের মধ্য দিয়ে সঞ্চালিত হয় এবং একাধিক মধ্যবর্তী রাউটার অতিক্রম করে। এ অপারেশনের জন্যও কন্ট্রোল ইনফরমেশন ব্যবহারের প্রয়োজন হয়। তাই আইপি প্রতিটি সেগমেন্টের সাথে কন্ট্রোল ইনফরমেশন সম্বলিত একটি হেডার যোগ করে একটি আইপি ডাটগ্রাম (IP Dutagram) তৈরি করে। উদাহরণস্বরূপ, আইপি হেডারে গন্তব্য (Destination) বা প্রাপক হোস্টের (এক্ষেত্রে B) অ্যাড্রেস সংরক্ষিত থাকে।

সর্বশেষে গন্তব্য পথে প্রথম নেটওয়ার্কটি অতিক্রম করার জন্য প্রতিটি আইপি ডাটাগ্রাম নেটওয়ার্ক অ্যাকসেস লেয়ারে উপস্থিত হয়। এ পর্যায়ে নেটওয়ার্ক অ্যাকসেস লেয়ার তার নিজস্ব হেডার যোগ করে একটি প্যাকেট তৈরি করে। প্যাকেটটি নেটওয়া অতিক্রম করে রাউটার X-এ আসে। ডাটা ট্রান্সফারের জন্য নেটওয়ার্কের যে সকল তথ্যের প্রয়োজনতা প্যাকেট হেডার ধারণ করে।

 

অন্যদের মধ্যে প্যাকেট হেডারের যে সকল তথ্য থাকে, তা হচ্ছে-

(ক) গন্তব্য নেটওয়ার্ক অ্যাড্রেস (Destination Network Address)

নেটওয়ার্কের অবশ্যই জানতে হয় সংযুক্ত কোন ডিভাইসের কাছে ডাটা প্যাকেটটি সরবরাহ করতে হবে।

(খ) অনুরোধকৃত সুবিধাদি (Facilities Requested)

নেটওয়ার্ক অ্যাকসেস প্রটোকলকে অবশ্যই কতিপয় নেটওয়ার্ক সুবিধা ব্যবহারের জন্য অনুরোধ করতে হয়। এ ধরনের একটি সুবিধার উদাহরণ হচ্ছে অগ্রাধিকার (Priority) পাওয়ার বিষয়টি।

এবার রাউটার X-এ প্যাকেট হেডারটি অপসারিত হয় এবং আইপি হেডার পরীক্ষা করে দেখা হয়। আইপি হেডারে সংরক্ষিত বা অ্যাড্রেস তথ্যের উপর ভিত্তি করে রাউটারের আইপি মডিউল আইপি ডাটাগ্রামকে নেটওয়ার্ক-২-এর মাধ্যমে হোস্ট B এর নিকে নির্দেশ করে। এ কাজটি করার সময় ডাটাগ্রাম পুনরায় নেটওয়ার্কে অ্যাকসেস হেডার দ্বারা আবৃত হয়।

ডাটা যখন হোস্ট B তে পৌঁছে, তখন ঠিক এসবের উল্টো প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিটি লেয়ারেই এর সংশ্লিষ্ট হেডারটি প্রসারিত হয় এবং বাকি অংশটুকু তার পরবর্তী উপরের লেয়ারে চলে আসে। এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না ডাটা প্রকৃত এসেসের নিকট পৌঁছাতে সক্ষম হয়।

উপসংহার (Conclusion) ঃ

উপরোক্ত পর্যবেক্ষণের মাধ্যমে আমরা প্রতিটি কম্পিউটারে টিসিপি/আইপি এর কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম।

 

১ thought on “প্রত্যেকটি পিসিতে টিসিপি/আইপির গঠন পর্যবেক্ষণ (Configure the TCP/IP in each PC)”

Leave a Comment