আইটিআইএল এর আলোকে সিস্টেম ডিজাইন – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট” বিভাগের একটি পাঠ।

Table of Contents
আইটিআইএল এর আলোকে সিস্টেম ডিজাইন
আইটিআইএল এর আলোকে সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে নিম্নোক্ত ৩টি বিষয় লক্ষ রাখতে হবে-
(ক) পূর্বনির্ধারিত উদ্দ্যেশ্য অর্জনের লক্ষ্যে সিস্টেম ডিজাইন করতে হবে।
(খ) কম্পোনেন্টসসমূহের মধ্যে একে অন্যের উপর নির্ভরশীলতা ও আন্তঃযোগাযোগ ব্যবস্থা বিদ্যমান থাকবে-
(গ) সর্বোপরি কোনো অর্গানাইজেশনের অবজেক্টিভ অবশ্যই তার সাবসিস্টেমসমূহের চেয়ে অধিকতর অগ্রাধিকার পাবে। বিষয়টি নিচের উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কারভাবে বুঝা যাবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এর (National Centre for Science Information (NCSI) পাঠাগারের জন্য ৩০০ সংবাদপত্র (Journal) ক্রয় করা হয়ে থাকে। সংবাদপত্রের আহরণ ও গ্রাহক হওয়ার বিষয়টি স্বয়ংক্রিয় করতে চায়।

এজন্য টেবিলে প্রদত্ত ডকুমেন্ট ও দলিলপত্রাদি অনুসরণ করা হবে। NCSI এর চেয়ারম্যান উপদেষ্টামণ্ডলীর কমিটির মাধ্যমে তার পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর। NCSI এর প্রাত্যহিক ক্রিয়াকলাপ তদারকির জন্য রয়েছেন একজন অভিজ্ঞ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা।
সংবাদপত্রসমূহ আহরণ ও নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন কম্পিউটারে পারদর্শী একজন বৈজ্ঞানিক সহযোগী। ব্যবস্থাপনা কম্পিউটারাইজড করার জন্য বৈজ্ঞানিক সহযোগীর সাথে একজন প্রোগ্রামার নিয়োজিত করা হয়। চেয়ারম্যান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বৈজ্ঞানিক সহযোগীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং প্রধানত যে ধরনের প্রশ্ন করা হয় সেগুলো নিম্নরূপ-
- কেন কম্পিউটার বেসড সিস্টেমকে প্রাধান্য দেয়া হয়ে থাকে?
- প্রস্তাবিত সিস্টেমের মূল উদ্দেশ্যসমূহ কী কী?
- প্রক্রিয়াজাতকৃত ডাটাসমূহের পরিমাণ কীরূপ?
- প্রক্রিয়াজাত (Processing) এর গতি (Frequency) কেমন?
- সিস্টেম হতে আশানুরূপ উপকার হয়েছে কি না?
চেয়ারম্যান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাদের সাক্ষাৎকার থেকে নিম্নোক্ত অবজারভেশন (Observation) লক্ষণীয়- সেন্টারে প্রায় ৩০০ জার্নাল গ্রাহক, যা অর্ধবার্ষিকী বা মাসিক হারে পরিবর্তিত হয়। সংবাদপত্রের বেশিরভাগই প্রকাশিত হওয়ার তিন মাস পর NCSI সেন্টারে সে।

সব জার্নালই সময়মতো প্রকাশিত হয় না এবং প্রকাশে অনেক সময় দেরি পরিলক্ষিত হয়। তবে ডাকযোগে আসতে হারিয়ে যায় না। যদি একটি জার্নাল হারিয়ে যায় বা বাদ পড়ে যায় তবে একটি পুনঃসংযোজনের জন্য তৎক্ষণাৎ অনুরোধ জানানো হলে প্রকাশক সাধারণত একটি ডুপ্লিকেট (Duplicate) কপি কোনোপ্রকার সারচার্জ ছাড়াই প্রেরণ করেন।
পরিবর্তিত কপির জন্য অনুরোধ অতিসত্বর না করা হলে বিনামূল্যে পরিবর্তিত কপি প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়ে এমনকি বিল পরিশোধ করেও কখনও কখনও তা পাওয়া সম্ভব হয় না। বেশিরভাগ পত্রিকা যেহেতু জানুয়ারির শুরুতে প্রকাশিত হয় তাই নতুন করে নবায়ন। করতে হলে তা অক্টোবরের মধ্যেই প্রকাশককে অবহিত করতে হবে।
নবায়ন কাজটি দ্রুত করা হয় কারণ দেরিতে বিল প্রদানের অজুহাতে পত্রিকা প্রদানের ধারাবাহিকতা (Continuity) ভঙ্গ হয়। তা ছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময়ের মাধ্যমে বিল প্রদান করা হয়। বলে নতুন সংখ্যা সংগ্রহ ও বিল প্রদানের ক্ষেত্রে সময় লাগে। তাই পূর্বেই বায়না করা প্রয়োজন। দুইজন বৈজ্ঞানিক সহযোগী সংবাদপত্রসমূহ আহরণ বা সংগ্রহের জন্য এবং এগুলো লাভের সুবিধা আঁকড়ে ধরে থাকার জন্য দায়িত্ব পালন করে থাকেন এবং তাঁরা প্রতি সপ্তাহে প্রায় ৫০টি এ সম্বন্ধীয় ঘটনা সামলিয়ে থাকেন।
অভিজ্ঞতার আলোকে এটা পরিলক্ষিত হয় যে, প্রতি সপ্তাহে এত বেশি পরিমাণে সংবাদ আহরণের ক্ষেত্রে কিছু ভুলত্রুটি থেকেই যায়। সুতরাং, সুলভ মূল্যের কম্পিউটার আবির্ভাবের কারণে একটি সিস্টেম প্রক্রিয়াজাত করা সম্ভব হবে এবং এভাবে পিসি-বেসড সমাধান কার্যকর ও সাশ্রয়ী হিসেবে পরিলক্ষিত হবে।
সিস্টেম ডিজাইনর মূল উদ্দেশ্যাবলি নিম্নরূপ-
(ক) সংবাদপত্র নিয়মিত গ্রহণের ক্ষেত্রে নজরদারি বাড়ানো এবং কোনো কারণে সংবাদপত্র পেতে দেরি হলে সঙ্গে সঙ্গে প্রকাশককে জানানোর উদ্যোগ গ্রহণ করা।
(খ) নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিতভাবে সংবাদপত্রের গ্রাহকের নিকট হতে প্রাপ্ত চালান প্রকাশকের নিকট পৌছানোর ব্যবস্থা সচল রাখতে হবে।
(গ) নতুন সংবাদপত্রের গ্রাহক নবায়নের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
(ঘ) প্রতি সপ্তাহে প্রাপ্ত সংবাদপত্রের একটি তালিকা ব্যবহারকারীর অবগতির জন্য নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিতে হবে যাতে আগাম জানতে পারে কোন কোন পত্রিকা এ সপ্তাহে নতুন এসেছে।
(ঙ) কোন পত্রিকা কে গ্রহণ করেছে, কে জমা দিয়েছে, অথবা হারিয়ে গেছে ইত্যাদি যে-কোনো প্রশ্নের দ্রুত উত্তরের জন্য সর্বদা সচেতন থাকা।
আরও দেখুনঃ

১ thought on “আইটিআইএল এর আলোকে সিস্টেম ডিজাইন”