আমাদের আজকের আলোচনার বিষয় অ্যারে ও অ্যারের প্রকারভেদ – যা অধ্যায় ৮ ”ভিজ্যুয়াল বেসিক ফর্ম কন্ট্রোল” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

Table of Contents
অ্যারে ও অ্যারের প্রকারভেদ
অ্যারে (Array) : অ্যারে হচ্ছে এমন এক ধরনের ভেরিয়েবল যাতে একই জাতীয় একাধিক ডাটাকে একটি নামের অই ডিক্লেয়ার করা হয় এবং যাদের জন্য মেমোরিতে পরস্পর সংলগ্ন জায়গা (Byte) বরাদ্দ (Allocate) করা হয়।
অ্যারের গঠন বা সিনট্যাক্স
অ্যারে ঘোষণার সাধারণ নিয়ম হলঃ
Dim ArrayName (range) As DataType
এখানে ArrayName দ্বারা যে কোন বৈধ ভেরিয়েবলের নাম, range দ্বারা মোট ভেরিয়েবল সংখ্যা বা index সংখ্যা হ subscript সংখ্যা বুঝায় আর DataType দ্বারা ডাটার ধরন অনুযায়ী যে কোন নির্দিষ্ট টাইপ (Double, Integer, Strie ইত্যাদি)কে বুঝায়।
উদাহরণ:
Dim Name (40) As String
Dim Roll (40) As Integer
Dim Salary (40) As As Double
উপরের উদাহরণগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে, Name, Roll, Salary প্রত্যেকটিই হচ্ছে এক একটি ArrayName প্রতিটি অ্যারেই Dim ব্যবহার করে শুরু হয়েছে। তবে Dim ব্যবহার না করে Private কিংবা Public প্রভৃতি কীওয়ার্ড ও ব্যবসে করা যায়। প্রত্যেকটি উদাহরণের ক্ষেত্রে অ্যারের range হল 40 অর্থাৎ অ্যারের মোট elemant সংখ্যা 40টি।
সাধারণভাবে কেন অ্যারের প্রথম element-এর index হয় । এবং শেষ element এর index হয় range এর জন্য নির্ধারিত সংখ্যাটি। তাই এখান range-এর জন্য 40 নির্ধারণ করার ফলে মোট element সংখ্যা হবে 41টি।
তবে ভিজ্যুয়াল বেসিকে indexএর মান 0 যেয়ে আরম্ভ না করে অন্য কোন সংখ্যা থেকে ও আরম্ভ করা যায়। সেক্ষেত্রে range এর জন্য Lower bound Upper bound নির্ধাকা করে দিতে হয় এবং উভয়ের মাঝখানে To কীওয়ার্ড ব্যবহার করতে হয়। Lower bound Upper bound নির্ধারণ করে আয়ো ডিক্লারেশনের নিয়ম হলঃ
Dim ArrayName (Lower To Upper) As DataType
উদাহরণ: Dim Name (5 to 19) As String
এখানে Name ভেরিয়েবলের শুরুর Index হল 5 এবং শেষ Index হল 19। অর্থাৎ উপরোক্ত অ্যারের মোট element হল 5 থেকে 19 অর্থাৎ 15 টি।

অ্যারের প্রকারভেদ
মাত্রা বা ডাইমেনশনের উপর ভিত্তি করে অ্যারেকে প্রধানতঃ দুই ভাগ ভাগ করা যায়। যথা’ঃ
- একমাত্রিক অ্যারে (One Dimensional Array) এবং
- বহুমাত্রিক অ্যারে (Multi Dimensional Array)