আজকের আলোচনার বিষয়ঃ অ্যানালগ ও ডিজিটাল মডুলেশনের পার্থক্য। যা অ্যানালগ কমিউনিকেশন সিস্টেমের অন্তর্গত।

Table of Contents
অ্যানালগ ও ডিজিটাল মডুলেশনের পার্থক্য (Difference between analog and digital modulation)
অ্যানালগ এবং ডিজিটাল ইনফরমেশনকে ইনকোড করে অ্যানালগ অথবা ডিজিটাল সিগন্যাল তৈরি করা হয়। স্পেসিং রিকোয়্যারমেন্ট, মিডিয়া এবং কমিউনিকেশনের সুযোগ-সুবিধার উপর বিশেষ ধরনের ইনকোডিং নির্ভর করে। তাই এ ধরনের এনকোডিং অথবা মডুলেশন প্রসেসকে চার ভাগে বিভক্ত করা হয়েছে ।
Analog-to-analog modulationঃ
অ্যানালগ-টু-আনালগ হল একটি পদ্ধতি বা টেকনিক, যা অ্যানালগ ডাটাকে ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে মডুলেট করে ফ্রিকুয়েন্সির মধ্যে অ্যানালগ সিগন্যাল তৈরি করে। এতে মডলেটকৃত সিগন্যালকে সিস্টেমের মধ্য দিয়ে ট্রান্সমিট করতে হয়। অ্যানালগ টু অ্যানালগ মডুলেশনের মূল টেকনিকগুলো হল-
(ক) অ্যামপ্লিটিউড মডুলেশন (Amplitude modulation)
(খ) ফ্রিকুয়েন্সি মডুলেশন (Frequency modulation)
(গ) ফেজ মডুলেশন (Phase modulation)
Digital-to-analog modulationঃ
ডিজিটাল-টু- অ্যানালগ মডুলেশন হল একটি টেকনিক বা পদ্ধতি, যা ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। অ্যানালগ লাইনে ট্রান্সমিশন করা যায় এক্ষেত্রে মডেলকে ডিজিটাল-টু-অ্যানালগ মডুলেশন ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। এ পদ্ধতির মূল টেকনিকগুলো হল-
(ক) অ্যামপ্লিটিউড শিফট কী ( Amplitude Shift keying)
(খ) ফ্রিকুয়েন্সি শিফট কী (Frequency Shift keying)
(গ) ফেজ শিফট কী (Phase Shifi keying) |
(ঘ) কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন (Quadrature Amplitude Modulation)

অ্যানালগ মডুলেশন :
অ্যানালগ-টু-ডিজিটাল মডুলেশন হল একটি পদ্ধতি, প্রসেস বা টেকনিক, যা অ্যানালগ ডাটা যেমন- ভয়েস, ভিডিওকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। এটি ব্যবহারে ডিজিটাল ট্রান্সমিশনের সুবিধা পাওয়া যায়। এ পদ্ধতির মূল টেকনিকগুলো হল-
(ক) পালস্ কোড মডুলেশন (Pulse code Modulation)
(খ) পালস অ্যামপ্লিটিউড মডুলেশন (Pulle Amplitude Modulation)
(গ) ডেল্টা মডুলেশন (Della Modulation)

ডিজিটাল মডুলেশনঃ
ডিজিটাল-টু-ডিজিটাল মডুলেশন একটি পদ্ধতি, প্রসেস বা টেকনিক, যা ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এ পদ্ধতিতে ডিজিটাল ডাটাকে ভোল্টেজ লেভেলে Assign করে বাইনারি o বা বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। এ কনভার্শনে তিনটি টেকনিক অন্তর্ভুক্ত আছে, যথা
(ক) লাইন কোডিং (Line Coding)
(খ) ব্লক কোডিং (Block Coding)
(গ) স্ক্যাম্বলিং (Scrambling)
লাইন কোডিংকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যথা-
(ক) Unipolar
(খ) Polar
(গ) Bipolar
(ঘ) Multilevel
(ঙ) Multitramition

এ ভাগগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যথা-
(ক) Unipolar C Non-Return-to-Zero (NRZ)
(খ) Polar Non-Return-to-Zero (NRZ)
Return-to-Zero (RZ)
Manchester
Differential manchester
(গ) Bipolar কে Alternation mark inversion (AMI)
(ঘ) Matilevel কে Two binary, one quarternary (2BIQ)
Eight binary, six ternary (8B6T)
(ঙ) Multitransition C Multiline transmission, three level (MTL-3)0
২ thoughts on “অ্যানালগ ও ডিজিটাল মডুলেশনের পার্থক্য (Difference between analog and digital modulation)”