অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর সূচনা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল” বিভাগের একটি পাঠ।

অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর সূচনা
প্রথম অধ্যায়ে আমরা সিস্টেমের বৈশিষ্ট্য, সিস্টেমের উপাদান, সিস্টেমের মডেল সম্পর্কে ধারণা পেয়েছি। এ অধ্যায়ে উল্লিখিত উপাদানের সমন্বয়ে কোনো একটি অর্গানাইজেশনের কাজসমূহ, কীরূপে সিস্টেম ডেভেলপমেন্ট করা যায়, তার ফ্লোচার্ট, মডেল ইত্যাদি বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের বিস্তারিত ধারণা প্রদানের চেষ্টা করা হয়েছে। কোনো সিস্টেম ডেভেলপমেন্টের প্রাথমিক বিষয় হলো ঐ সিস্টেমের সমস্যাগুলো কী কী?
সমস্যা সমাধানের বিকল্প কোনো রাস্তা আছে কি না। একজন সিস্টেম অ্যানালিস্ট যখন বাস্ত বে কাজ করেন, তখন তাকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, যা বাস্তব জীবনের সাইকেল (Cycle)-এর মধ্যে অন্তর্ভুক্ত। একটি সিস্টেম ডেভেলপ করতে হলে বর্তমান যে সিস্টেম আছে, তাকে মূল্যায়ন করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, খরচ ও লাভের হিসাবনিকাশ করতে হবে, সিস্টেম পরিকল্পনা করতে হবে, সিস্টেমকে বাস্তবে রূপ দিতে হবে এবং মূল উদ্দেশ্য সাধন থেকে সিস্টেমের ফলাফল কতটুকু পার্থক্য তা নির্ণয় করার পর সিস্টেমকে কন্ট্রোল করতে হবে।

বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় প্রযুক্তিকে প্রকাশ করা হয়। পূর্বে এই কাজগুলো শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে করা হলেও বর্তমানে মোবাইল ও বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করে আইসিটির কাজ করা হয়।একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ের ফলে বিশাল অঙ্কের অর্থনৈতিক খরচ কমে গিয়েছে।আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স বিশ্বব্যাপী আইসিটি ব্যবহার ও আইসিটি তে অংশগ্রহণ তুলনা ও বিন্যাস করে।

বর্তমান সময়ে বিশ্বব্যাপী আইসিটি তে খরচের মূল্য নির্ধারন করা হয়েছে ৩.৫ ট্রিলিয়ন ইউ.এস ডলার এবং প্রতি বছর তা ৫% হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতি ১৫ বছরে এই খরচের মূল্য দ্বিগুণ হচ্ছে।
৪ thoughts on “অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর সূচনা”