আমাদের আজকের আলোচনার বিষয় অভ্যন্তরীণ ও বাহ্যিক DOS কমান্ডের ব্যবহার – যা অধ্যায় ৫ ”ডিস্ক অপারেটিং সিস্টেম” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
অভ্যন্তরীণ ও বাহ্যিক DOS কমান্ডের ব্যবহার
ডস এর পূর্ণ নাম হল Disk Operating System (DOS)। কম্পিউটারের জন্য Operating System একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কম্পিউটার Operating System ছাড়া কল্পনা করা যায় না। DOS একটি Operating System I ডস কমান্ড দুই প্রকার, যথা-
১। অভ্যন্তরীণ কমান্ড।
২। বাহ্যিক কমান্ড।
অভ্যন্তরীণ কমান্ড: Operating System এর কমান্ড প্রসেসর যে কমান্ডগুলো সরাসরি নির্বাহ করতে পারে তাদের অভ্যন্তরীণ কমান্ড বলে। যেমন: cls, cd, md, del ইত্যাদি।
বাহ্যিক কমান্ড: কিছু কমান্ড নির্বাহ করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম সর্বদা প্রধান মেমরিতে থাকে না বরং এগুলো প্রয়োজনে ডিস্ক হতে পড়ে মেমরিতে আনা হয় এরপর কমান্ড নির্বাহ করা হয় তাদের বাহ্যিক কমান্ড বলে। যেমন: DISKCOPY, EDIT, FORMAT ইত্যাদি।
নিম্নে কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক DOS Command এর ব্যবহার দেখানো হলঃ
Cls কমান্ড: এই কমান্ড ব্যবহার করে Screen পরিষ্কার করা হয়। যেমনঃ
C:\cls লিখে Enter প্রেস করলে Screen পরিষ্কার হয়ে যাবে।

Date কমান্ডঃ কম্পিউটারের তারিখ পরিবর্তনের জন্য date কমান্ড ব্যবহার করা হয়। যেমনঃ C:\date লিখে Enter দিলে নিম্নের মত দেখাবে।

যদি তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় তবে Format এর ন্যায় তারিখটি সঠিক করে লিখতে হবে। আর তারিখ পরিবর্তন করতে না চাইলে Enter Press করতে হবে।
Time কমান্ড। বর্তমান সময় জানার জন্য এই কমান্ডটি ব্যবহৃত হয়।
C:\Time লিখে Enter দিলে নিম্নের মত দেখাবে।

যদি সময় পরিবর্তন করার প্রয়োজন হয় তবে Format এর ন্যায় সময় সঠিক করে লিখতে হবে। আর সময় পরিবর্তন করতে না চাইলে Enter Press করতে হবে।

Ver কমান্ডঃ DOS এর কোন Version ব্যবহার করা হচ্ছে তা জানার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। যেমনঃ C:\ver লিখে Enter দিলে নিম্নের মত দেখাবে।

Drive Change কমান্ড।
C Drive থেকে D Drive যাওয়ার জন্য C:\A: লিখে Enter press করতে হবে।
D Drive থেকে E Drive যাওয়ার জন্য D:\E: লিখে Enter press করতে হবে।
E Drive থেকে D Drive যাওয়ার জন্য E:\D: লিখে Enter press করতে হবে।
C Drive থেকে F Drive যাওয়ার জন্য C:\F: লিখে Enter press করতে হবে।
F Drive থেকে D Drive যাওয়ার জন্য F:\D: লিখে Enter press করতে হবে।

CD কমান্ড: এক ডাইরেক্টরি থেকে অন্য ডাইরেক্টরিতে যাওয়ার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়ে থাকে। যেমন: d:\cd soft লিখে Enter দিলে নিম্নের মত দেখাবে। অর্থাৎ D Drive এর Soft Folder এর মধ্যে প্রবেশ করবে।

MD কমান্ড। নতুন ডাইরেক্টরি তৈরি করার জন্য এ কমান্ড ব্যবহার করা হয়। যেমন: D Drive Application নামক নাতুন ফাল্ডার তৈরি করার জন্য
D:\MD Application লিখে Enter Press করতে হবে।

RD কমান্ডঃ কোন Sub directory কে মুছে ফেলার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।
যেমন: D:\RD Application লিখে Enter Press করলে Application নামক ফোল্ডারটি মুছে যাবে।

আরও দেখুনঃ
