আমাদের আজকের আলোচনার বিষয় অবজেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স – যা অধ্যায় ১০ ”অবজেক্ট ও ক্লাস” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

অবজেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স
Visual Basic Application এ Object Statement এর বহুবিধ ব্যবহার রয়েছে। তবে Object Statement টি Application এ বিভিন্নভাবে ব্যবহার করা যায় এবং ব্যবহার করার জন্য বেশ কয়েকটি প্রচলিত পদ্ধতিও রয়েছে।
Object কে সর্বোচ্চ মাত্রায় ব্যবহারের জন্য ইহাকে প্রোগ্রামে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন প্রোগ্রামে ব্যবহৃত Services Functionality’র জন্য এটি Provider হিসাবে এবং প্রোগ্রামটি Customer হিসাবে বিবেচিত হয়। অধিকাংশ ক্ষেত্রেই Object এ বিদ্যমান Property ও Method সমূহের সঠিক ব্যবহার হয় না।
Object এর Properties Method সমূহের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে Application এর efficiency অনেক বেড়ে যায়। অবশ্য Application এ Object সমূহ কিরূপে ব্যবহৃত হবে তার উপর প্রোগ্রামের সফলতা অনেকাংশে নির্ভর করে। তাই Application এ Object ব্যবহারের সঠিক কৌশল আয়ত্ব করা একজন User এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত উপায়ে VBA Application এ Object কে ব্যবহার করা যায় নিম্নে তাদের উপায় Syntax সহ উল্লেখ করা হল। যথাঃ
Dim obj As Object Class
Set obj = New Object Class
Obj. Property = Some Value
Obj. Method

উপরোক্ত Statement সমূহে Object Name কে obj দ্বারা Object Class কে Object Class দ্বারা identify করা হয়েছে। • Object কে Declare করার জন্য Dim Statement ও Object create করার জন্য New Keywoed ব্যবহার করা হয়েছে। সর্বশেষ Statement দু’টি Object এর Property ‘র জন্য value assign করে এবং Object Method কে Run করায়।