অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ-এর ধারণা” বিভাগের একটি পাঠ।

 

অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

 

অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

কোনো একটি সমস্যা (Problem) কে ইনভেস্টিগেশন (Investigation) করে সমাধানের জন্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট (requirement)-কে পূর্ণাঙ্গরূপে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করাই হলো অ্যানালাইসিস (Analysis)। যেমন— কোনো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন Online trading system চালু করতে চায়, কিন্তু কীভাবে এটি চালু করবে? কীভাবে এটি ব্যবহার করা হবে? এটির ফাংশন কী হবে? ইত্যাদি, ইত্যাদি। আর এ সমস্ত সমস্যাগুলোর সমাধান করাই হলো বিশ্লেষণ ।

সুতরাং

“Analysis is a broad term, best qualified as in requirements analysis.”

ডিজাইন (Design) :

হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে কোনো একটি সমস্যা (Problem) এর কল্পনামূলক সমাধান (Conceptual solution) হলো ডিজাইন (Design), যা দ্বারা প্রয়োজন (Requirement)-গুলোকে ফুলফিল (Fulfill) করে এবং বাস্তবায়িত হলে পরবর্তীতে ইমপ্লিমেন্ট (Implement) করা যায়। যেমন- একটি ডাটাবেস স্কিম (Database scheme) এবং সফটওয়্যার অবজেক্টকে প্রয়োগ (Implementation) করার জন্য বর্ণনা করতে অবশ্য কল্পনামূলক ধারণা (Conceptual idea) থেকে ডিজাইন করতে হয়।

অবজেক্ট-ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (Object Oriented Analsis and Design):Object Oriented Analysis and Design-কে সংক্ষেপে OOAD অথবা OOAD বলা হয়। OOAD হলো একটি সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং (Software engineering), যা গ্রুপ অব অবজেক্ট (group of objects)-কে (Object-গুলো নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কে একটি তৈরি করে) নিয়ে একটি সিস্টেমের মডেল তৈরি করে।

 

অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

 

সিস্টেমের মধ্যে প্রত্যেক অবজেক্ট কিছু এনটিটি group (entity)-এর রিপ্রেজেন্ট (represent) করে থাকে, যা এটির ক্লাস (class) এবং বিহেভিয়ার (behaviour)-এর মাধ্যমে প্রকাশ পায়। OOAD বিভিন্ন ধরনের মডেল তৈরি করে সমস্ত কলাবোরেটিং অবজেক্ট (collaborating object)-এর স্ট্যাটিক স্ট্রাকচার, ডায়নামিক বিহেভিয়ার এবং রান টাইম ডেভেলপমেন্টকে শো (show) করে, যেমন- UML (Unified Modeling Language)।

Object-Oriented Analysis and Design কে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এর দুটি অংশ দেখতে পাই-

(ক) অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস (Object Oriented Analysis) এবং
(খ) অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন (Object Oriented Design)

 

google news logo

 

(ক) অবজেক্ট-ওরিয়েন্টেড অ্যানালাইসিস (Object Oriented Analysis) :

অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস হলো একটি এমফাসিস (emphasis), যা কোনো প্রবলেম ডোমেইন (problem domain) এর বিষয়বস্তু (object) কিংবা ধারণা (concept)- গুলোকে ডিসক্রাইবিং (describing) এবং ফাইন্ডিং (Finding) করে থাকে। যেমন, একটি ফ্লাইট ইনফরমেশন সিস্টেম (flight information System) এর অবজেক্ট (object) কিংবা ধারণা (concept) কে খুঁজতে কিংবা বর্ণনা করতে হলে প্রথমে আসবে- প্লেন, ফ্লাইট (Plane, flight) এবং পাইলট (Pilot)।

(খ) অবজেক্ট-ওরিয়েন্টেড ডিজাইন (Object-Oriented Design) :

অবজেক্ট-ওরিয়েন্টেড ডিজাইন হলো একটি এমফাসিস (emphasis), যা অবজেক্টের সফ্টওয়্যার তৈরি এবং তাদের রিকোয়ারমেন্ট (requirement)-গুলো কীভাবে সম্পূর্ণ (fulil) করবে তা ডিফাইন (define) করে থাকে । যেমন-Plane অবজেক্টের সফটওয়্যার তৈরিতে ‘tailNumber’ নামক attribute এবং ‘getFlightHistory’ নামক method কে define করাই হলো OOD (Object-Oriented Design)।

আরও দেখুনঃ

১ thought on “অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন”

Leave a Comment