আমাদের আজকের আলোচনার বিষয় অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজে ও এর উদাহরণ – যা অধ্যায় ১ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজে ও এর উদাহরণ
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বলতে নির্দিষ্ট কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে বুঝায় না। মূলত অবজেক্ট অরিয়েন্টেড। টেকনোলজির সুবিধা প্রদানকারী যেকোন ভাষাকে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বলা হয়।
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে- ক্লাস (Class), অবজেক্ট (Object), ইনহেরিটেন্স (Inheritance) ও পলিমরফিজম ইত্যাদি। উল্লিখিত বৈশিষ্ট্যসম্পন্ন অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজের তালিকা নিম্নরূপঃ
- স্মলটক (Small Talk)
- সি++ (C++)
- টার্বো প্যাসকাল (Turbo Pascal)
- হাইপার টক (Hyper Talk)
- জাভা (Java)
- ভিজুয়াল বেসিক (Visual Basic)
- ভিজুয়াল সি++ (Visual C++)
- ভিজুয়াল জে++ (Visual J++) ইত্যাদি।

প্রসিডিউর অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজে ডাটার চেয়ে ফাংশনের গুরুত্ব বেশি এবং যখনই এ ধরনের প্রোগ্রামের আকার বেড়ে যায় তখন এর রক্ষণাবেক্ষণ, ভুল সংশোধন, পরিমার্জন, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি অনেকটা কঠিন হয়ে পড়ে। প্রসিডিউর অরিয়েন্টেড প্রোগ্রামিং এ বিদ্যমান এসব সমস্যাবলি দূর করার জন্য যে প্রোগ্রামিং এর আবির্ভাব তাই অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP)।
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এ একটি বৃহৎ সমস্যা (Problem) কে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়। ছোট ছোট অংশগুলিকে Sub problem বা Object বলা হয়। OOP-তে ফাংশনের চেয়ে ডাটার ওপর বেশি গুরুত্বারোপ করা হয়।