আমাদের আজকের আলোচনার বিষয় অপারেটিং সিস্টেম – যা অধ্যায় ২ ”উইন্ডোস অপারেটিং সিস্টেম পরিচিতি” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।

অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম এমন এক ধরনের প্রোগ্রাম যা Computer Hardware বা Component সমূহকে (কী-বোর্ড, মনিটর, মাউস, ROM, RAM ইত্যাদি) User এর কাছে ব্যবহার উপযোগী করে তোলে। কম্পিউটার হার্ডওয়্যারকে ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে থাকি।
এসব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কীভাবে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে তা আমাদের কাছে অর্থাৎ ব্যবহারকারীর কাছে গোপন থাকে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম Operating System (OS) এর মাধ্যমে এই যোগাযোগ রক্ষা করে থাকে। সুতরাং, কম্পিউটারের যাবতীয় কাজ বা অপারেশন সঠিক ও সুষ্ঠুভাবে সম্পাদন ও নিয়ন্ত্রণ করার জন্য Operating System (OS) আবশ্যক।

নিম্নে বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের নাম, ডেভেলপারের নাম উল্লেখ করা হলঃ
| অপারেটিং সিস্টেম | ডেভেলপার | প্ল্যাটফর্ম |
| Windows XP | Microsoft | IBM/PC |
| Windows 7 | Microsoft | IBM/PC |
| Windows 8 | Microsoft | IBM/PC |
| Red Hat Linux | Red Hat | Various |
| Linux | Linus Torvalds | Various |
| MAC OS X | Apple | Apple Macintosh |
| MAC OS X Server | Apple | Apple Macintosh |