অপারেটর সংজ্ঞা I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় অপারেটর সংজ্ঞা – যা অধ্যায় ৪ ”ভিজ্যুয়াল বেসিক অপারেটর ও এক্সপ্রেশন” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

অপারেটর সংজ্ঞা I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩
অপারেটর সংজ্ঞা I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

অপারেটর সংজ্ঞা

কম্পিউটারের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যাবহূত প্রোগ্রামিং ভাষার একটি শাখা বা সংস্করণ। দৃশ্যমান বা গ্রাফিকাল বৈশিষ্ট্য এবং বেসিক ভাষার উত্তরাধিকার ভিবিকে তুলনামূলকভাবে সহজ়ে আয়ত্ত এবং ব্যবহার করার সুবিধা প্রদান করেছে ।

অপারেটর (Operator): এক্সপ্রেশনে ব্যবহৃত বিশেষ চিহ্ন (Symbol) বা শব্দ যা এক বা একাধিক অপারেন্ড (Operand)-কে নিয়ে এক্সপ্রেশনে গাণিতিক, যৌক্তিক বা তুলনামূলক বিভিন্ন কার্য সম্পাদনে ব্যবহৃত হয় তাকে অপারেটর (Operator) বলে।

অপারেন্ড (Operand): অপারেটর যেসব ডাটা বা ভেরিয়েবল নিয়ে কাজ করে তাদেরকে অপারেন্ড (Operand) বলে।

উদাহরণ:

অপারেটর সংজ্ঞা I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩
অপারেটর সংজ্ঞা I প্রোগ্রামিং-ল্যাংগুয়েজ ৩

 

উপরোক্ত উদাহরণ গুলোতে “+, >, and” ইত্যাদি হল অপারেটর এবং “x, y কিং বা z’ ইত্যাদি হল অপারেন্ড। অপারেটর বিভিন্ন ধরনের গাণিতিক কাজ যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, সূচক ইত্যাদি করার জন্য ব্যবহৃত হয় । ভিজ্যুয়াল বেসিকে ৭ ধরনের গাণিতিক অপারেটর ব্যবহার করা হয় ।

অপারেটরের প্রকারভেদ (Types of operator):

ভিজ্যুয়াল বেসিকে মোট চার ধরনের Operator আছে। যথাঃ

  • গাণিতিক অপারেটর (Arithmetic Operator)
  • তুলনামূলক অপারেটর (Comparison Operator)
  • কনকেটানেশন অপারেটর (Concatenation Operator) ও
  • যৌক্তিক অপারেটর (Logical Operator)।

Leave a Comment