সিস্টেম অ্যানালিস্টের অতীত অভিজ্ঞতা ও গুণাবলি – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের কার্য” বিভাগের একটি পাঠ।
![]()
Table of Contents
সিস্টেম অ্যানালিস্টের অতীত অভিজ্ঞতা ও গুণাবলি
সিস্টেম অ্যানালিস্টের অভিজ্ঞতা:
একজন সিস্টেম অ্যানালিস্টের অতীত যে অভিজ্ঞতা থাকা প্রয়োজন, তা নিচে উল্লেখ করা হলো-
(ক) একজন সিস্টেম অ্যানালিস্টকে সিস্টেম থিওরি ও অর্গানাইজেশন আচরণ (Behaviour) সম্পর্কে ধারণা থাকতে হবে।
(খ) একজন সিস্টেম অ্যানালিস্টকে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, পারসোনাল অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, সেলস, অপারেশন, ম্যানেজমেন্ট, মডেল ও প্রোডাকশন সম্পর্কে ধারণা থাকতে হবে।
(গ) একাধিক ডাটাবেস প্রোগ্রামিং এর উপর কাজ করার দক্ষতা থাকতে হবে।
(ঘ) হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের উপর অভিজ্ঞতা থাকতে হবে।
(ঙ) মোটিভেশন করার দক্ষতা থাকতে হবে।
(চ) প্রতিযোগিতার যুগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার দক্ষতা থাকতে হবে।

একজন সিস্টেম অ্যানালিস্টের গুণাবলি :
(ক)কর্তৃত্ব (Authority) :
একজন সিস্টেম অ্যানালিস্টের কর্তৃত্ব করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ কোনো কাজের জন্য অন্যকে আদেশ দেওয়ার মতো দক্ষতা থাকতে হবে।
(খ) যোগাযোগের দক্ষতা (Communication skills) :
সমস্যা সমাধানের লজিক্যাল সমাধান দিতে হবে এবং কর্মীদের সাথে সঠিক সময়ে যোগাযোগ রক্ষা করতে হবে।
(গ) উদ্ভাবন শক্তি (Creativity) :
কোনো সিস্টেমকে পরিবর্তন, পরিবর্ধন অথবা নতুন নতুন পরিকল্পনা উদ্ভাবনের শক্তি থাকতে হবে।
(ঘ) দায়িত্ববোধ (Responsibility) :
দায়িত্ববোধ সিস্টেম অ্যানালিস্টের একটি বড় গুণ। একজন সিস্টেম অ্যানালিস্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ববোধ থাকতে হবে।
(ঙ) অন্যান্য দক্ষতা (Varied skills) :
বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন ধরনের পরিবেশ এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলা একজন সিস্টেম অ্যানালিস্টের বিশেষ গুণ ।
(চ) জ্ঞানের গভীরতা (Depth of knowledge) :
অনেকের অনেক বড় বড় ডিগ্রি থাকা সত্ত্বেও জ্ঞানের ‘গভীরতা সীমিত। আবার অনেকে কম শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তার জ্ঞানের’ গভীরতা বেশি থাকার কারণে সহজে নিজেকে যে-কোনো পরিবেশে খাপ খাওয়াতে পারে ।
১ thought on “সিস্টেম অ্যানালিস্টের অতীত অভিজ্ঞতা ও গুণাবলি”